Lakshmir Bhandar Scheme: লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পে টাকা বাড়ল? পরের মাস থেকে কত মিলবে?
Laxmi Bhandar
পশ্চিমবঙ্গ সরকারের জনপ্রিয় সামাজিক প্রকল্প লক্ষ্মীর ভাণ্ডার (Lakshmir Bhandar Scheme) আবারো খবরের শিরোনামে। আগামী জুন মাস থেকে এই প্রকল্পে আর্থিক সাহায্যের পরিমাণ বাড়িয়ে ১৫০০ টাকা করা হতে পারে? বিশেষ করে সাধারণ শ্রেণির মহিলারা এতে সরাসরি উপকৃত হবেন। চলুন জেনে নেওয়া যাক বিস্তারিত আপডেট।
Lakshmir Bhandar Scheme 2025
বর্তমানে এই প্রকল্পের আওতায়, সাধারণ শ্রেণির মহিলারা ৫০০ টাকা করে এবং অনগ্রসর শ্রেণির মহিলারা ১০০০ টাকা করে মাসিক ভাতা পাচ্ছেন। এই প্রকল্পে প্রতি মাসে লক্ষ লক্ষ মহিলা সরাসরি উপকৃত হচ্ছেন। রাজ্য সরকারের তথ্য অনুযায়ী, ২০২৫ সালের মার্চ পর্যন্ত প্রায় ২ কোটি মহিলা এই প্রকল্পের সুবিধা নিয়েছেন। সাধারণ শ্রেণির মহিলাদের ভাতা বাড়িয়ে ১৫০০ টাকা করা হতে পারে।
লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্প টাকা কবে ঢুকবে?
অনগ্রসর শ্রেণির মহিলাদের ভাতার পরিমাণ পরিবর্তিত নাও হতে পারে। এই পরিবর্তন মূলত সাধারণ শ্রেণির মহিলাদের আরও বেশি আর্থিক সহায়তা প্রদানের জন্য ভাবা হয়েছে। কিন্তু সব কিছু নির্ভর করছে অর্থ দফতরের অনুমোদন এবং চূড়ান্ত বিজ্ঞপ্তির উপর, তাই যেই সব মহিলারা লক্ষ্মীর ভাণ্ডারে নাম নথিভুক্ত করেছেন, তারা SMS কিংবা Duare Sarkar ক্যাম্প থেকে আপডেট জেনে নিতে পারবেন।
Lakshmir Bhandar Scheme Payment
মহিলার বয়স ২৫ থেকে ৬০ বছরের মধ্যে হতে হবে, রাজ্যের বাসিন্দা হতে হবে, পরিবারে আয় নির্দিষ্ট সীমার মধ্যে থাকতে হবে, যারা সরকারি কর্মচারী বা পেনশনভোগী, তারা এই প্রকল্পের যোগ্য নন। Duare Sarkar ক্যাম্প বা অফলাইনে BDO বা SDO অফিসে আবেদন করা যায় এবং একবার অনুমোদন পেলে প্রতি মাসে সরাসরি ব্যাংক একাউন্টে টাকা জমা পড়ে। এই কারণেই ভাতার পরিমাণ বাড়ানোর চিন্তা করা হচ্ছে, যাতে আরও বেশি সংখ্যক মহিলা উপকৃত হন এবং আত্মনির্ভর হতে পারেন।
সরকারের তরফে ইঙ্গিত দেওয়া হয়েছে যে ভবিষ্যতে আরও নতুন সুযোগ সুবিধা এই প্রকল্পে যুক্ত করা হতে পারে, বিশেষ করে স্বনির্ভর গোষ্ঠীর সঙ্গে যুক্ত মহিলাদের জন্য আলাদা অনুদান, মোবাইল অ্যাপের মাধ্যমে ভাতা সংক্রান্ত সব আপডেট জানার সুবিধা, আরও দ্রুত ও স্বচ্ছ পরিষেবা।
সেভিংস একাউন্টে KYC করা নিয়ে RBI এর বড় ঘোষণা ব্যাংক গ্রাহকদের জন্য
উপসংহার
লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পে ১৫০০ টাকার ভাতা পেলে রাজ্যের লক্ষ লক্ষ মহিলার আর্থিক স্বাধীনতা আরও মজবুত হবে। তাই এই প্রকল্পের সর্বশেষ আপডেট পেতে Duare Sarkar ক্যাম্প বা সরকারি ওয়েবসাইটে নজর রাখুন। কিন্তু বিভিন্ন সোশ্যাল মিডিয়ার মাধ্যমে পাওয়া খবর অনুসারে এই তথ্য দেওয়া হল, যতক্ষণ না পর্যন্ত সরকারের তরফে কিছু ঘোষণা না করা হচ্ছে ততক্ষণ পর্যন্ত কিছু সঠিক ভেবে নেওয়া উচিত নয়।



