প্রকল্প

LIC Bima Sakhi Yojana: LIC বিমা সখি যোজনা মহিলাদের 7000 টাকা দেওয়া হবে? বীমা সখী যোজনা কি?

দেশের মহিলাদের জন্য বিমা সখি যোজনা (LIC Bima Sakhi Yojana) নিয়ে এসেছে নরেন্দ্র মোদী (PM Narendra Modi) নিয়ন্ত্রণাধীন কেন্দ্রীয় সরকারের অন্তর্গত ভারতীয় জীবন বীমা নিগমের (Life Insurance Corporation of India) তরফে। এমনিতেই আমরা বিগত কিছু বছর ধরে দেখতে পাচ্ছি যে মহিলাদের স্বাবলম্বী (Women Empowerment) করে তোলার জন্য অনেক ধরণের প্রকল্প বা যোজনা (Govt Scheme for Women) নিয়ে আসছে বিভিন্ন রাজ্য সরকার সহ কেন্দ্র সরকার।

LIC Bima Sakhi Yojana 2024

ভারত সরকারের তরফে চালু করা এই বীমা সখী যোজনার মাধ্যমে মহিলাদের কর্মসংস্থান ও আয়ের পথ নিশ্চিত করার জন্য কাজে যুক্ত করা হবে। প্রধানমন্ত্রী দেশের জনসাধারণের জন্য একাধিক জনকল্যাণমূলক প্রকল্পের সূচনা করেছেন, যেগুলো দেশের জনসাধারণকে অনেকটাই আর্থিক সহায়তা দিয়েছে। সম্প্রতি প্রধানমন্ত্রী আরও একটি প্রকল্পের সূচনা করেছেন, যার মাধ্যমে উপকৃত হবেন আমজনতা।

LIC বিমা সখি যোজনায় মহিলারা টাকা পাবে

প্রধানমন্ত্রীর সূচনা করা নতুন প্রকল্পের নাম ‘LIC Bima Sakhi Yojana’. সোমবার হরিয়ানার পানিপথে একটি অনুষ্ঠানের মধ্য দিয়ে এই প্রকল্পের শুভ সূচনা হয়েছে। এই প্রকল্পের মাধ্যমে দেশের মহিলারা অনেকটাই আর্থিক সহায়তা পাবেন ও চাকরির সুযোগ সুবিধা প্রদান করা হবে। এলআইসি হচ্ছে রাষ্ট্রায়ত্ত জীবন বীমা সংস্থা, যেখানে অনেক বছর ধরে বিভিন্ন পলিসিতে মানুষজন টাকা বিনিয়োগ করে আসছে।

বীমা সখী যোজনা ২০২৪

এই এলআইসির অধীনে নতুন করে কর্মসূচি শুরু করা হলো। বিশেষ করে দেশের নারীরা এই প্রকল্পের মাধ্যমে অনেকটাই আত্মনির্ভরশীল হতে পারবে। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন একাধারে হরিয়ানার রাজ্যপাল বান্দারু দত্তাত্রেয়, অর্থমন্ত্রী নির্মলা সীতারামন, হরিয়ানার মুখ্যমন্ত্রী নয়াব সিং সাইনি এবং কেন্দ্র ও রাজ্যের অন্যান্য মন্ত্রীরা।দেখে নেওয়া যাক এই প্রকল্পে আবেদন কিভাবে করবেন, এই প্রকল্পে আবেদনের যোগ্যতা কি রয়েছে, কি কি সুবিধা মিলবে এই প্রকল্পের মাধ্যমে।

এই প্রকল্পে দেশের নারীরা চাকরির সুযোগ পাবেন, সেই সাথে মাসিক ইনকামের একটা রাস্তা খুলে যাবে, যার মাধ্যমে তারা আত্মনির্ভরশীল হতে পারবে। LIC বীমা সখী যোজনার মাধ্যমে দেশের মহিলারা বীমা এজেন্ট হিসেবে কাজে নিযুক্ত হতে পারবেন। প্রতিমাসে তার জন্য তাঁরা পারিশ্রমিক পাবেন, ভালো কাজ করতে পারলে কমিশন ভিত্তিক ইন্সেন্টিভের সুযোগ রয়েছে।

Composite Cylinder Price (কম্পোজিট রান্নার গ্যাস)

ইন্সেন্টিভ হিসেবে প্রথম বছরে প্রতি মাসে ৭০০০ টাকা করে দেওয়া হবে, দ্বিতীয় বছরে প্রতি মাসে ৬০০০ টাকা করে দেওয়া হবে, তৃতীয় বছরে প্রতি মাসে ৫০০০ টাকা করে দেওয়া হবে, বীমার লক্ষ্য মাত্রা পূরণ করলে ২১০০ টাকা অতিরিক্ত ইনসেন্টিভ দেওয়া হবে। এই প্রকল্পে যোগ্য আবেদনকারীদের মধ্যে প্রথম ধাপে ৩৫ হাজার মহিলাকে বীমা এজেন্ট হিসেবে নিয়োগ করা হবে। দ্বিতীয় ধাপে আরোও ৫০ হাজার মহিলাকে এই কর্মসূচির আওতায় আনা হবে।

ব্যাঙ্ক দেউলিয়া হলে ক্ষতিপূরণ কত পাবেন? RBI-র নিয়ম জেনে বিনিয়োগ করুন

LIC Bima Sakhi Apply Process

১) এই প্রকল্পে আবেদনের জন্য আবেদনকারীর বয়স হতে হবে সর্বনিম্ন ১৮ বছর থেকে সর্বোচ্চ ৫০ বছরের মধ্যে।
২) আবেদনকারীকে ন্যূনতম মাধ্যমিক পাস হতে হবে। এই প্রকল্পের মাধ্যমে দেশের মহিলাদের আর্থিক নিরাপত্তা দেওয়া, সেই সাথে আত্মনির্ভরশীল করে তোলার প্রচেষ্টা করা হচ্ছে, যার মাধ্যমে দেশব্যাপী মহিলাদের সার্বিক উন্নয়ন ঘটবে।
Written by Shampa debnath

Related Articles