LIC Jeevan Tarun Policy: LIC জীবন তরুণ পরিকল্পনা বৈশিষ্ট্য ও সুবিধা সম্পর্কে জানুন

LIC (Life Insurance Corporation of India) তরফে জীবন তরুণ পরিকল্পনা (LIC Jeevan Tarun Policy) নিয়ে আসা হয়েছে দেশের যুবা সমাজের ভবিষ্যৎ সুরক্ষিত করার লক্ষ্যে। স্বাধীনতার পর থেকে দেশের অনেক প্রকারের মানুষদের আর্থিক অবস্থার কথা মাথায় রেখে অনেক ধরণের পলিসি (LIC Policy) নিয়ে এসেছে ভারতীয় জীবন বীমা নিগম।
LIC Jeevan Tarun Policy Details
যে হারে নিত্য প্রয়োজনীয় জিনিসের দাম বাড়ছে, সেই সাথে পাল্লা দিয়ে খরচ বাড়ছে দিন প্রতিদিন। একজন ব্যক্তি যে পরিমাণ অর্থ উপার্জন করেন, মাসিক খরচের পর পকেটে পড়ে থাকে কানাকড়ি মাত্র। এই অবস্থায় নিজেদের ভবিষ্যৎ সুরক্ষিত রাখা এবং তার সাথে সন্তানের ভবিষ্যৎ সুরক্ষিত করা অনেকটাই চিন্তার কারণ হয়ে দাঁড়ায় একজন মধ্যবিত্ত পরিবারের উপার্জনদাতার আর কম প্রিমিয়ামে এলআইসি (LIC Jeevan Tarun Policy) ভরসা অনেকের।
এলআইসি জীবন তরুণ পরিকল্পনা
প্রত্যেক মা বাবারা চায় তাদের সন্তানের ভবিষ্যৎ সুরক্ষিত রাখতে, যাতে তাদের পড়াশুনা ক্ষেত্রে, আগামী জীবনে কোন রকম অর্থনৈতিক সংকট এসে দেখা না দেয় কিন্তু কিভাবে আপনি আপনার উপার্জিত অর্থের মাধ্যমে আপনার সন্তানের ভবিষ্যৎ সুরক্ষিত করতে পারবেন? এই সম্পর্কে আজকে আপনাদের জানিয়ে দিতে চলেছি। LIC তে বিনিয়োগ করেন যাতে, সেখান থেকে সুদ সমেত লাভ যুক্ত রিটার্ন পেতে পাবেন (LIC Jeevan Tarun Policy).
একটি একটি নির্দিষ্ট মেয়াদ শেষে আপনি আপনার বিনিয়োগ করা অর্থ এবং সুদ সমেত টাকা রিটার্ন পান। বর্তমানে এলআইসি এমন একটি পলিসি এনেছে, যাতে আপনি কম বিনিয়োগ করে বেশি মাত্রায় লাভ যুক্ত রিটার্ন পাবেন, যেটার মাধ্যমে আপনি আপনার সন্তানের ভবিষ্যৎ সুরক্ষিত করতে পারবেন। এলআইসির এই পলিসির নাম LIC Jeevan Tarun Policy.
এই পলিসি মূলতই তৈরি করা হয়েছে, সন্তান সন্ততিদের ভবিষ্যৎ সুরক্ষিত ও উজ্জ্বল করার জন্য। দেখে নেওয়া যাক পলিসিতে আপনি কত টাকা বিনিয়োগ করলে কত শতাংশ সুদ পাবেন, এই স্কিমে মেয়াদের পরিমাণ কেমন রয়েছে। আর যে কোন ধরণের বিনিয়োগ করার আগে আপনাদের উচিত সেই সম্পর্কে বিস্তারিত সকল তথ্য জেনে নেওয়ার মাধ্যমে সিদ্ধান্ত নেওয়া।
LIC Jeevan Tarun 934 Plan Details
এই LIC Jeevan Tarun Policy-র নিয়ম রয়েছে যে, এলআইসির জীবন তরুণ পলিসিতে শিশুদের পিতা মাতা ৩ মাস বয়স থেকে ১২ বছর বয়স পর্যন্ত এই প্রকল্পে বিনিয়োগ করতে পারেন। শিশুদের ২০ বছর বয়স পর্যন্ত এই প্রকল্পে সম্পূর্ণ বিনিয়োগ করতে পারবেন। ২০ বছর হয়ে গেলে এই পলিসিতে বিনিয়োগ করার প্রয়োজনীয়তা নেই। শিশুটির যখন ২৫ বছর পূর্ণ হয় তখন সে সুদ সমেত টাকা রিটার্ন পাবেন।
আপনি ন্যূনতম ৭৫ হাজার টাকা বিনিয়োগ করতে পারেন, তবে আপনি চাইলে বেশি টাকা বিনিয়োগ করতে পারেন। বিনিয়োগের কোন উচ্চ সীমা নির্ধারণ করা হয়নি। কোনো ব্যক্তি যদি তার ১২ বছর বয়সী সন্তানের জন্য এই পলিসি করেন, তাহলে সেই ব্যক্তিকে জমা করতে হবে দৈনিক ১৫০ টাকা করে। মাসিক হিসেবে বিনিয়োগ করতে হবে ৪,৫০০ টাকা। বার্ষিক হিসেবে বিনিয়োগ করতে হবে ৫৪ হাজার টাকা।

শিশুর বয়স ২০ বছর হতে সময় লাগবে ৮ বছর, তাই ৮ বছরে মোট বিনিয়োগের পরিমাণ দাঁড়াবে ৪ লাখ ৩২ হাজার টাকা। ২০ বছরের পর পরবর্তী ৫ বছর আপনাকে কোনো বিনিয়োগ করতে হবেনা। শিশুর বয়স ২৫ বছর হওয়ার পর বিনিয়োগের অনুপাতে সুদ পাবেন ২ লাখ ৪৭ হাজার টাকা। ২৫ বছরে আপনি সুদ সমেত বিনিয়োগের মোট টাকা হাতে পাবেন ৭ লক্ষ টাকা LIC জীবন তরুণ পরিকল্পনার মাধ্যমে।
পোস্ট অফিসে টাকা জমা রাখার নিয়ম কি? জেনে নিয়ে বিনিয়োগ করুন
এই ৭ লাখ টাকা আপনার সন্তান উচ্চশিক্ষার জন্য বা ব্যবসার কাজে লাগাতে পারবে, যেখান থেকে সে একটা উজ্জ্বল ভবিষ্যৎ গড়তে পারবে। আপনিও যদি আপনার সন্তানের জন্য এমন একটি পলিসিতে বিনিয়োগ সন্তানের ভবিষ্যৎ সুরক্ষিত করুন। LIC জীবন তরুণ পরিকল্পনা সম্পর্কে জেনে তবেই বিনিয়োগ করবেন এবং আমরা কোন স্কিমে বিনিয়োগ করার জন্য মানুষদের উৎসাহিত করিনা।
Written by Shampa debnath



