Life Certificate: জীবন প্রমাণ লাইফ সার্টিফিকেট জমা দেওয়ার সহজ উপায় দেখে নিন

জীবন শংসাপত্র বা প্রমানপত্র (Life Certificate) জমা দেওয়ার সময় চলে এলো। প্রতি বছর পেনশনভোগীদের লাইফ সার্টিফিকেট জমা দিতে হয়। পেনশনভোগীরা জীবিত আছেন কিনা তা জানার জন্যে এই সার্টিফিকেট জমা দিতে হয়। সময় মত এটি জমা না দিলে পেনশন (Pension) ঢোকা বন্ধ হয়ে যেতে পারে। এই লাইফ সার্টিফিকেট জমা দেওয়া সময় সীমা হল অক্টোবর থেকে নভেম্বর মাসের মধ্যে।
Life Certificate Submit Online & Offline Process
তবে বয়সভেবে সময় সীমা আলাদা। যারা সুপার সিনিয়ার সিটিজেন পেনশনভোগী অর্থাৎ যাদের বয়স 80 বছর বা তার বেশি তাদের 1 লা অক্টোবর থেকে Life Certificate জমা দেওয়া শুরু করতে পারেন। আর যারা সিনিয়ার সিটিজেন পেনশনভোগী অর্থাৎ যাদের বয়স 60 বছর বা তার বেশি তারা 1 লা নভেম্বর থেকে 30 শে নভেম্বর পর্যন্ত জমা দিতে পারবেন।
জীবন প্রমানপত্র কেন জরুরি?
জীবনের প্রমাণ বা Life Certificate এখন মুলত সকল পেনশন গ্রাহকদের জন্য জরুরি এবং এছাড়াও যেই সকল সরকারি কর্মীরা আর কিছুদিনের মধ্যে অবসর নেবেন বা নিতে চলেছেন তাদের অবশ্যই এই সম্পর্কে জেনে নেওয়া উচিত। আর সময় মত এই সার্টিফিকেট জমা না দেওয়া হলে আপনারা সঠিক সময়ে পেনশনও পাবেন না তাই দেরি না করে সহজ পদ্ধতি সম্পর্কে জেনে নিন।
লাইফ সার্টিফিকেট জমা দেওয়ার উপায়
1) লাইফ সার্টিফিকেট জমা দেওয়ার জন্য আপনি নিজের ব্যাঙ্ক বা পোস্ট অফিসে জেতে পারেন।
2) ডিজিটালি জমা দিতে চাইলে UMANG APP ব্যবহার করে সার্টিফিকেট জমা দিন।
3) একটি ফেস আইডেন্টিফিকেশন সিস্টেম সহজে জীবন প্রমাণ পত্র জমা দেওয়ার সুযোগ দেয়।
4) ডোর স্টেপ ব্যাঙ্কিং এর মাধ্যমে সার্টিফিকেট জমা দিতে পার্বেন।
5) কিছু কিছু ব্যাঙ্ক ডোর স্টেপ ব্যাঙ্কিং অফার করে গ্রাহকদের জন্য।
6) জীবন প্রমান পোর্টালের মাধ্যমেও আপনি লাইফ সার্টিফিকেট জমা দিতে পারবেন।
7) আপনার জীবন প্রমানপত্রের ডিজিটাল প্রমান হিসেবে আধার কার্ড ব্যবহার করতে পারবেন।
8) আপনি পোস্টম্যানের সাহায্যেও Life Certificate জমা দিতে পারবেন।

SBI Doorstep Banking Benefits
লাইফ সার্টিফিকেট জমা দেওয়ার জন্যে SBI ডোর স্টেপ ব্যাঙ্কিং এর সুবিধা দিয়ে থাকে। এই সুবিধা পাওয়ার জন্যে
আপনার ফোন এই অ্যাপটি ইন্সটল করুন। অ্যাপটিতে রেজিস্ট্রেশন করার জন্যে নিজস্ব মোবাইল নাম্বার ব্যবহার করুন। আপনার মোবাইলে একটি OTP যাবে তা লিখুন। এবারে আপনার পিন কোড লিখুন। আর ব্যাঙ্কিং অফিসার যে আপনার বাড়িতে যাবে সে কবে যাবে তার সময় নির্ধারণ করুন।
এই পরিষেবা নেওয়ার জন্য কিছু টাকা নেওয়া হয় সেই টাকা অ্যাকাউন্ট থেকে কেটে নেওয়া হবে। এবারে আপনি যে সময় নির্ধারণ করেছেন সেই সময় আপনার বাড়িতে ব্যাঙ্ক থেকে লোক যাবে Life Certificate জমা নেওয়ার জন্য। আর এই সম্পর্কে আপনাদের মত নিচে কমেন্ট করে জানাবেন, সঙ্গে থাকুন এই ধরণের আরও খবরের আপডেট পাওয়ার জন্য।
Written by Ananya Chakraborty.



