ট্রেন্ডিং

LPG Gas KYC: রান্নার গ্যাসে e-KYC না করালে বেশি টাকা খরচ হবে? অনলাইনে কেওয়াইসি পদ্ধতি জেনে নিন

রান্নার গ্যাস (LPG Gas KYC) এখন গরীব থেকে বড়লোক সকলের কাছেই সমান দরকারি হয়ে উঠেছে। গ্যাস সিলিন্ডারের (LPG Gas Cylinder) দাম নিয়ে বিশেষ করে সকল গরীব ও মধ্যবিত্ত মানুষদের অনেক সমস্যার সম্মুখীন হতে হয়। কিন্তু এবারে ভর্তুকি পাওয়ার জন্য KYC করা বাধ্যতামূলক করেছে কেন্দ্র সরকার। আজকে এই রান্নার গ্যাস আধার কার্ড লিংক (LPG Aadhaar Link) সম্পর্কে বিস্তারিত জেনে নিতে চলেছি (Liquefied Petroleum Gas).

LPG Gas KYC Link with Aadhaar Card Update

এখন সকল গ্রাহকদেরই রান্নার গ্যাসের সঙ্গে আধার কার্ড লিংক করা বাধ্যতামূলক সেটা জানিয়ে দেওয়া হয়েছে। আর ডিসেম্বর মাসের ৩১ তারিখ পর্যন্ত ডেডলাইনও বেঁধে দেওয়া হয়েছে সরকারের তরফে। এর আগেও অনেকবার সরকারের তরফে ডেডলাইন দেওয়া হয়েছে কিন্তু অনেকেই কর্ণপাত করেননি। কিন্তু এবারে লিংক (LPG Gas KYC) না করালে নতুন বছরের শুরু থেকে কোন না কোন সমস্যার সম্মুখীন হওয়ার সম্ভাবনা থাকে সকলের।

রান্নার গ্যাস আধার কার্ড লিংক

যেভাবে নিত্য প্রয়োজনীয় জিনিসের দাম বৃদ্ধি পাচ্ছে, সেই সাথে পাল্লা দিয়ে গ্যাস সিলিন্ডারের দামও বৃদ্ধি পেয়েছে। যদিও কেন্দ্রীয় সরকারের সূচনা করা প্রধানমন্ত্রী উজ্জ্বলা যোজনার মাধ্যমে যে সমস্ত উপভোক্তারা রয়েছেন, তাঁরা খুবই স্বল্প মূল্যে ভর্তুকি সহ গ্যাস সিলিন্ডার পেয়ে থাকেন (LPG Gas KYC). দেশের সাধারণ মানুষ যাতে গ্যাসের মাধ্যমে রান্নার সুবিধা পেতে পারেন।

LPG Aadhaar Link

তাদের জন্যই ভর্তুকি দিয়ে গ্যাস সিলিন্ডার সরবরাহ করা শুরু করা হয়েছে। উজ্জ্বলা যোজনা প্রকল্পের মাধ্যমে যে সুবিধা আপনারা পাচ্ছেন, সেটিও পাবেন না, যদি আপনি ই-কেওয়াইসি জমা না করেন। e-KYC অর্থাৎ ‘Know Your Customer’ এই কথাটির অর্থ হল ডিজিটাইলেশন পদ্ধতির মাধ্যমে একজন উপভোক্তার আইডেন্টিটি বা পরিচয় যাচাই করা।

আধার কার্ডের সাথে ব্যাঙ্ক অ্যাকাউন্টের একটা লিংক করা, যাতে যোগ্য উপভোক্তার কাছেই প্রকল্পের সুবিধা যাচ্ছে কিনা সেটা একবার যাচাই করে নেওয়া। অনেক সময় দেখা যায় অযোগ্য গ্রাহকরা বিভিন্ন প্রকল্পের সুবিধা নিচ্ছেন, সেই উপভোক্তাদের ধরার জন্যই এই কেওয়াইসি আপডেট করাটা খুবই গুরুত্বপূর্ণ। কেন্দ্রীয় সরকারের পক্ষ থেকে বলা হয়েছে, যারা এই কেওয়াইসি জমা করবেন না, তাদের গ্যাস সিলিন্ডার কিনতে হলে এবার থেকে বেশি টাকা দিতে হবে।

LPG Gas Price (রান্নার গ্যাস)

LPG Gas KYC Online

  • সর্বপ্রথম আপনাকে গ্যাস এজেন্সির অফিসিয়াল ওয়েবসাইটে যেতে হবে।
  • এরপরে ই-কেওয়াইসি বা আপডেট ই-কেওয়াইসি (LPG Gas KYC) অপশন থাকবে সেখানে ক্লিক করতে হবে।
  • গ্যাস সিলিন্ডার সংযোজনের সময় যে মোবাইল নাম্বার আপনি দিয়েছিলেন, সেই মোবাইল নাম্বারটি ইনপুট করুন।
  • এরপরে আপনার মোবাইল নাম্বারে একটি ওটিপি আসবে, যেটির মাধ্যমে যাচাই করা হবে।
  • আপনার আধার নম্বর লিখুন এবং সাবমিট করুন।

ফ্রিতে বাড়ি দিচ্ছে সরকার! বাংলার বাড়ি প্রকল্পের লিস্ট ডাউনলোড করুন

এটি আপনি আপনার বাড়িতে বসে অনলাইনে মাধ্যমে করতে পারেন আর যদি একান্তই না পারেন, তাহলে নিকটবর্তী ডিলারশিপের গিয়ে এই কাজটি সম্পন্ন করতে পারেন। আপনি যদি এখনো পর্যন্ত এই কাজটা না করে থাকেন, তাহলে ডিসেম্বরের মধ্যে এই কাজটি কমপ্লিট করুন, নাহলে কিন্তু আপনার এলপিজি গ্যাস সিলিন্ডার কিনতে যে ভর্তুকি আপনি পেতেন, সেটি আর পাবেন না। কিন্তু খরচ বৃদ্ধি নিয়ে এখন কিছু জানানো হয়নি।
Written by Shampa Debnath

Related Articles