ট্রেন্ডিং

রান্নার গ্যাসের দাম বাড়ল ৫০ টাকা, গ্রাহকদের জন্য নতুন দুশ্চিন্তা শুরু

LPG Gas Price Hike

সাধারণ মানুষের ঘরে এখন আর আগের মতো হেসে খেলে রান্না হচ্ছে না! কারণ আবারও একবার রান্নার গ্যাসের দাম (LPG Price) বেড়েছে ৫০ টাকা। এমনিতেই জিনিস পত্রের দামে নাভিশ্বাস উঠেছে, তার মধ্যে রান্নার অন্যতম মূল উপাদান গ্যাসের এই মূল্য বৃদ্ধি যেন নতুন করে চিন্তার ভাজ ফেলেছে মধ্যবিত্ত ও নিম্ন মধ্যবিত্তদের কপালে এবং এর ফলে সকলের অনেক সমস্যা দেখে যাবে বলে মনে করা হচ্ছে (Liquefied Petroleum Gas).

রান্নার গ্যাসের দামে আবারও বৃদ্ধি সঙ্গে ফাউ সমস্যা!

মাসিক বাজেট বানানোর সময় রান্নার গ্যাসের খরচ একটা গুরুত্বপূর্ণ জায়গা দখল করে। সেখানে এক লাফে ৫০ টাকা বাড়লে মাসিক বাজেটে তার প্রভাব খুব স্বাভাবিক ভাবেই পড়ে, মাসে যারা ২ টি সিলিন্ডার ব্যবহার করেন, তাদের অতিরিক্ত ১০০ টাকা খরচ হবে, ছোট ব্যবসায় যারা গ্যাস সিলিন্ডার ব্যবহার করেন, তাদের জন্য খরচ আরও বেশি। গ্যাসের দাম বাড়ার সরাসরি প্রভাব পড়ছে হোটেল, ছোট খাওয়ার দোকান এবং রোড সাইড ফুড স্টলের উপরে। অনেকেই ইতি মধ্যে খাবারের দাম বাড়াতে বাধ্য হচ্ছেন।

রান্নার গ্যাসের দাম বৃদ্ধির সমস্যা

গ্যাস নির্ভর ব্যবসায় বাড়ছে অস্থিরতা, ছোট ফুড ট্রাক, ক্যান্টিন ইত্যাদি গ্যাস নির্ভর ব্যবসায় ক্ষতির আশঙ্কা, হঠাৎ দাম বাড়ায় অনেকেই সাময়িক বিকল্প খুজছেন, যা দীর্ঘ মেয়াদে টেক সই নয়, গ্রাহকদের জন্য নতুন সমস্যার শুরু! কারণ গ্যাসের দাম বাড়ার সঙ্গে সঙ্গে অন্য সমস্যাও সামনে আসছে। বেশ কিছু জায়গায় গ্যাস সিলিন্ডার সরবরাহে বিলম্ব দেখা যাচ্ছে।

অনেক এলাকায় সময় মতো সিলিন্ডার পাওয়া যাচ্ছে না, কিছু ক্ষেত্রে অতিরিক্ত চার্জ নিচ্ছে ডেলিভারি এজেন্টরা! এবারে ডেলিভারি বয়দের ইউনিয়নদের তরফে সরকারকে ৩ মাসের সময় দেওয়া হয়েছে তাদের কমিশন ১৫০ টাকা পর্যন্ত নিয়ে আসার জন্য, আর এমনটি না হলে বাড়ি বাড়ি গ্যাস পৌঁছে দেওয়া বন্ধ হয়ে যাবে। তাই রান্নার গ্যাসের দাম বৃদ্ধির সঙ্গে সঙ্গে এই নতুন সমস্যার সম্মুখীন হতে হবে সকলকে।

শহরের তুলনায় গ্রামে পরিস্থিতি ভয়াবহ

গ্রামীণ এলাকায় সিলিন্ডার পৌঁছানো এমনিতেই দেরি হয়। এখন দাম বাড়ায় সেখানে আরও সমস্যার সৃষ্টি হচ্ছে। অনেকে আবার বিকল্প হিসেবে কাঠ বা কয়লার দিকে ঝুঁকছেন, যা স্বাস্থ্য ও পরিবেশের পক্ষে ক্ষতিকর। আর এই ৫০ টাকা দাম বাণিজ্যিক সিলিন্ডারের ক্ষেত্রে বৃদ্ধি করা হয়েছে সকল গ্যাসের ক্ষেত্রে নয়, তাই কিছুটা হলেও খুশি হয়েছেন সকলে।

উজালা যোজনায় ফ্রিতে LED বাল্ব। কীভাবে আবেদন করবেন, জানুন বিস্তারিত

গ্যাসের দাম বাড়ার সঙ্গে সঙ্গে রাজনৈতিক মহলে আলোড়ন শুরু হয়েছে। বিরোধী দল গুলি সরকারের তীব্র সমালোচনা করছে, সরকারের ব্যর্থতা তুলে ধরে মূল্য বৃদ্ধির বিরোধিতা করছে, সাধারণ মানুষের দুর্দশা নিয়ে সোচ্চার হয়েছে বিভিন্ন দল।বিশেষজ্ঞদের মতে, আন্তর্জাতিক বাজারে অস্থিরতা থাকলে ভবিষ্যতে রান্নার গ্যাসের দাম আরও বাড়তে পারে। তেল ও গ্যাসের আমদানির ওপর নির্ভর শীলতা এই সমস্যার মূল কারণ।

Related Articles