নিউটাউনে নতুন সুজন্ন ও নিজন্ন আবাসন প্রকল্পে ফ্ল্যাট দিচ্ছে রাজ্য সরকার। কারা পাবে? কীভাবে পাবে?
West Bengal Housing Scheme
রাজ্যে আবারও মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee) হাত ধরে বাস্তবায়িত হল সাধারণ মানুষের স্বপ্ন। নিউটাউনের বুকে উদ্বোধন হল ‘নিজন্ন’ এবং ‘সুজন্ন’ নামে দুটি অত্যাধুনিক আবাসন প্রকল্প, যেখানে আর্থিকভাবে পিছিয়ে পড়া মানুষদের মাথা গোঁজার ঠাঁই মিলবে অত্যন্ত সুলভ মূল্যে। এই দুই প্রকল্পে তৈরি হয়েছে মোট প্রায় ১,২০০টি ফ্ল্যাট। একদিকে ‘নিজন্ন’ তে রয়েছে ৩০০ স্কোয়ার ফিটের ১BHK ফ্ল্যাট, অন্য দিকে ‘সুজন্ন’ তে ৬২০ স্কোয়ার ফিটের ২BHK ফ্ল্যাট।
নিজন্ন আবাসন প্রকল্পের বৈশিষ্ট্য
নির্মিত হয়েছে ৭ একর জমির উপর, মোট ১৫ তলা বিশিষ্ট ভবন, মোট ৪৯০টি ১BHK ফ্ল্যাট (EWS ক্যাটেগরি), মাসিক আয় কম এমন পরিবারদের জন্য এই ফ্ল্যাট তৈরি করা হয়েছে রাজ্য সরকারের তরফে। যাতে গরীব মানুষেরা নিজেদের মাথায় ছাদ পায়।
সুজন্ন আবাসন প্রকল্পে বৈশিষ্ট্য
তৈরি হয়েছে সমান ৭ একর জমিতে, এখানে রয়েছে ১৬ তলা আবাসন, মোট ৭২০টি ২BHK ফ্ল্যাট (LIG ক্যাটেগরি), স্বল্পবিত্ত পরিবারদের মাথার উপর ছাদ দেওয়াই সরকারের লক্ষ্য। এই সম্পর্কে আরও কিছু জেনে নেওয়া যাক যাতে সুবিধা হয় গ্রাহকদের।
একেবারে বিনামূল্যে জমি, কম দামে ফ্ল্যাট?
মুখ্যমন্ত্রী জানিয়েছেন, এই প্রকল্পে জমির জন্য কোনও মূল্য নেওয়া হয়নি। সরকার জমি দিয়েছে সম্পূর্ণ বিনামূল্যে এবং ভর্তুকি দিয়ে ফ্ল্যাটের দাম কমিয়েছে অনেকটাই। ফলে বাজারদরের তুলনায় অনেক কমে ফ্ল্যাট পাচ্ছেন আবেদনকারীরা।ফ্ল্যাট বরাদ্দ হবে লটারি পদ্ধতিতে, স্বচ্ছতা বজায় রেখে প্রক্রিয়া সম্পন্ন হবে, ফ্ল্যাট নির্মাণ ইতি মধ্যেই সম্পূর্ণ, অনেক বাসিন্দাকে ইতি মধ্যেই ফ্ল্যাট বুঝিয়ে দেওয়া হয়েছে।
নতুন পার্কিং কমপ্লেক্স ‘সুসম্পন্ন’
এই দিনেই মুখ্যমন্ত্রী উদ্বোধন করেন নিউটাউনের প্রথম আধুনিক পার্কিং কমপ্লেক্স, যার নাম ‘সুসম্পন্ন’। মোট আটতলা বিশিষ্ট কমপ্লেক্স, রাখা যাবে ১,৫১২টি গাড়ি, নিউটাউনের মত ঘন বসতিপূর্ণ এলাকায় এটি বড় পদক্ষেপ বলেই মনে করছেন অনেকে।
লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পে ডবল টাকা পাওয়া যাবে আগস্ট মাসে? পশ্চিমবঙ্গ সরকারের তরফে কি আপডেট?
মুখ্যমন্ত্রীর বার্তা
মুখ্যমন্ত্রী বলেন, “আমি চাই প্রতিটি মানুষের নিজের একটা ঘর থাকুক। স্বপ্ন নয়, এটা হোক বাস্তব।” তাঁর সরকার বরাবরই গৃহহীনদের জন্য নিরাপদ, সস্তা ও মানসম্মত আবাসনের ব্যবস্থা করতে দৃঢ় প্রতিজ্ঞ। এই প্রকল্প দুটির উদ্বোধনের মাধ্যমে আরও একবার প্রমাণ হল, স্বল্পবিত্ত মানুষের পাশে দাঁড়াতেই এ রাজ্যের সরকার প্রতিশ্রুতিবদ্ধ। নিউটাউনের ‘নিজন্ন’ ও ‘সুজন্ন’ শুধু ইট পাথরের আবাসন নয়, এটি হাজার হাজার পরিবারের স্বপ্ন পূরণের প্রতীক।



