চাকরির প্রস্তুতি

Digital Census Recruitment 2026: ৩৫০০০ টাকা মাসিক বেতন, জনগণনার জন্য লক্ষাধিক কর্মী নিয়োগ করা হবে জানালো কেন্দ্র সরকার

Digital Census of India

2026 সালের ডিজিটাল জনগণনা (Digital Census Recruitment 2026) সামনে রেখে কেন্দ্রীয় সরকার বড়সড় কর্মী নিয়োগের কথা ঘোষণা করেছে। জানা গিয়েছে, এই প্রকল্পে কাজ করার জন্য প্রায় লক্ষাধিক অস্থায়ী কর্মী নিয়োগ করা হবে এবং তাদেরকে মাসে ৩৫০০০ টাকা বেতন দেওয়া হবে। ডিজিটাল পদ্ধতিতে জনগণনা করতেই এই কর্মীদের প্রয়োজন হবে বলে জানিয়েছেন সরকার পক্ষ। জনগণের তথ্য সংগ্রহে এই কর্মীরা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবেন (Digital Census of India).

Digital Census Recruitment 2026 Apply Process

সরকারের পক্ষ থেকে জানানো হয়েছে, এবার দেশের প্রথম পুরোপুরি ডিজিটাল জনগণনা (Fully Digital Census) করা হবে। ফলে আগের মতন কাগজে কলমে নয়, পুরো তথ্য সংগ্রহ করা হবে ডিজিটাল মাধ্যমে মোবাইল অ্যাপ বা ট্যাবলেট ব্যবহার করে। এই প্রক্রিয়ার জন্যই প্রয়োজন হচ্ছে প্রশিক্ষিত কর্মীর, যারা ডিজিটাল পদ্ধতিতে তথ্য সংগ্রহ করতে সক্ষম।

Digital Census Recruitment 2026 Work Details

নিয়োগপ্রাপ্ত কর্মীদের বেশ কিছু গুরুত্বপূর্ণ কাজের দায়িত্ব দেওয়া হবে। বাড়ি বাড়ি গিয়ে লোকজনের নাম, ঠিকানা, বয়স, শিক্ষা, পেশা প্রভৃতি তথ্য সংগ্রহ করা, একটি নির্দিষ্ট মোবাইল অ্যাপে বা সফটওয়্যারে সেই ডেটা আপলোড করা, সময় মতো সঠিক তথ্য জমা দেওয়া এবং প্রয়োজনীয় যাচাই করা, এই কাজে যারা দক্ষ, তাদেরই প্রাধান্য দেওয়া হবে বলে জানা গিয়েছে।

Who will Apply Digital Census Recruitment 2026

এই নিয়োগের ক্ষেত্রে মূলত সরকারি কর্মীরা (Govt Employees) অগ্রাধিকার পাবেন, বিশেষ করে যারা আগে জনগণনা বা নির্বাচনী কাজে যুক্ত ছিলেন। তবে সরকারের সিদ্ধান্ত অনুযায়ী পুনঃনিয়োগপ্রাপ্ত কর্মীরাও এই প্রকল্পে যুক্ত হতে পারবেন।বয়সসীমা ও শিক্ষাগত যোগ্যতা এখনো নির্দিষ্টভাবে ঘোষণা হয়নি, তবে আবেদনকারীদের বেসিক কম্পিউটার জ্ঞান থাকা আবশ্যক, ডিজিটাল ডেটা এন্ট্রি করার দক্ষতা থাকলে সেটা বাড়তি সুবিধা হিসাবে ধরা হবে।

Digital Census Recruitment 2026 Salary

এই নিয়োগ চুক্তিভিত্তিক হবে অর্থাৎ স্থায়ী কোনো চাকরি নয়, বরং কিছু নির্দিষ্ট মাস বা সপ্তাহের জন্য নিয়োগ দেওয়া হবে, প্রতিদিন নির্দিষ্ট সময় কাজের ভিত্তিতে মাসিক বেতন ৩৫০০০ টাকা পর্যন্ত হতে পারে বলে জানিয়েছে সরকার। এর সঙ্গে অতিরিক্ত ভাতা বা ভ্রমণ খরচও মিলতে পারে।

When will this Application Started?

এখনও পর্যন্ত চূড়ান্ত নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ হয়নি। তবে সরকার ইতি মধ্যেই প্রস্তুতি শুরু করে দিয়েছে। এমনকি বহু রাজ্যে এই প্রকল্পের ট্রায়াল রান বা পরীক্ষা মূলক কাজ শুরু হয়েছে, খুব শীঘ্রই কেন্দ্রীয় সরকার আধিকারিক নোটিফিকেশন প্রকাশ করবে, সেই নোটিফিকেশনে বিস্তারিতভাবে আবেদন প্রক্রিয়া, যোগ্যতা ও কাজের সময় জানিয়ে দেওয়া হবে

২০২৬ সালের ডিজিটাল জনগণনা ভারতের ইতিহাসে প্রথম হতে চলেছে, যেখানে কোনও কাগজের ব্যবহার ছাড়াই, পুরো তথ্য ডিজিটালভাবে সংগ্রহ করা হবে। এর ফলে ডেটা বিশ্লেষণ দ্রুত হবে, সঠিক ও নির্ভুল তথ্য সরকার পাবে, নীতি নির্ধারণ ও উন্নয়ন মূলক প্রকল্পে তা কাজে লাগবে।

উপসংহার

যারা সরকারি প্রকল্পে কাজ করতে ইচ্ছুক এবং ডিজিটাল স্কিল রয়েছে, তাদের জন্য এটি একটি বড় সুযোগ। কেন্দ্র সরকারের এই ডিজিটাল জনগণনা প্রকল্পে যুক্ত হতে চাইলে, আগাম প্রস্তুতি নিতে শুরু করুন এখনই। চূড়ান্ত নোটিফিকেশন প্রকাশের পর আবেদন প্রক্রিয়া শুরু হবে, তাই আপডেট রাখতে থাকুন সরকারী পোর্টাল ও সংবাদমাধ্যমে।

Related Articles