Bank Rules: ব্যাংকের মিনিমাম ব্যালেন্স থেকে শুরু করে ATM, UPI একাধিক নিয়ম বদলে যাচ্ছে 1লা জুন থেকে। গ্রাহকদের জন্য RBI কি জানালো?
Savings Bank Account
১লা জুন, ২০২৫ থেকে একাধিক গুরুত্বপূর্ণ ব্যাংকিং নিয়মে (Bank Rules) পরিবর্তন আনছে বিভিন্ন ব্যাংক ও আরবিআই। এই নিয়ম গুলি সাধারণ গ্রাহকদের দৈনন্দিন লেনদেন, অ্যাকাউন্ট রক্ষণা বেক্ষণ, ও ডিজিটাল পেমেন্ট ব্যবস্থায় প্রভাব ফেলবে। ATM ব্যবহার থেকে শুরু করে UPI লেনদেন, এমনকি মিনিমাম ব্যালেন্স সংক্রান্ত বিষয়েও আসছে বড় পরিবর্তন। চলুন জেনে নেওয়া যাক, কোন কোন নিয়ম বদলাতে চলেছে এবং তার প্রভাব কাদের উপর বেশি পড়বে (Reserve Bank of India).
Bank Rules on Minimum Balance
কিছু সরকারি ও বেসরকারি ব্যাংক একাউন্টে মিনিমাম ব্যালেন্সের নিয়মে পরিবর্তন আনছে, সেভিংস একাউন্টে নতুন করে মিনিমাম ব্যালেন্স নির্ধারণ করা হয়েছে ৫০০ থেকে ১,০০০ এর মধ্যে, যেই সব গ্রাহক মিনিমাম ব্যালেন্স রাখতে ব্যর্থ হবেন তাদের উপর লাগু হবে নতুন সার্ভিস চার্জ, এই নিয়ম বিশেষ করে ছাত্র ছাত্রী, নিম্ন আয়ের কর্মচারী ও প্রবীণ নাগরিকদের উপর প্রভাব ফেলতে পারে।
ATM Cash Withdrawal Limit
- ১লা জুন থেকে বেশ কিছু ব্যাংক ATM থেকে টাকা তোলার নিয়মে পরিবর্তন আনছে।
- মাসে ৫টির বেশি বিনামূল্যে টাকা তোলা গেলে অতিরিক্ত প্রতি লেনদেনে চার্জ লাগবে ২১ পর্যন্ত।
- রাত ৮টার পর নগদ তোলার ক্ষেত্রে বাড়তি সতর্কতা ও OTP ভিত্তিক যাচাইয়ের ব্যবস্থা চালু করা হচ্ছে।
- এই পরিবর্তনের মূল লক্ষ্য গ্রাহকদের নিরাপত্তা আরও জোরদার করা।
UPI Payment Limit
ডিজিটাল পেমেন্টে UPI বর্তমানে সবচেয়ে জনপ্রিয় পদ্ধতি। তবে RBI কিছু সীমাবদ্ধতা আনতে চলেছে এমনটাই মনে করছেন অনেকে কিন্তু এখন এই নিয়ে কোন ঘোষণা করা হয়নি – দিনে সর্বাধিক ২০ টি বিনামূল্যে লেনদেন করা যাবে, এরপর লেনদেন প্রতি ন্যূনতম সার্ভিস চার্জ লাগতে পারে ১, ব্যবসায়িক লেনদেনের জন্য নতুন করে UPI Lite বা High Value UPI চালুর পরিকল্পনা রয়েছে, এই নিয়মে সাধারণ UPI ব্যবহারকারী ও ক্ষুদ্র ব্যবসায়ীরা প্রভাবিত হতে পারেন।
নয়া KYC আপডেটের সময়সীমা
RBI জানিয়েছে, গ্রাহকদের KYC আপডেট করতে হবে ৩০ জুনের মধ্যে। না করলে একাউন্টে কিছু পরিষেবা সীমিত করে দেওয়া হবে। আধার ও প্যান লিংক, মোবাইল নম্বর যাচাই, ঠিকানা ও ছবি, KYC আপডেট না করলে UPI ও নেটব্যাংকিং বন্ধ হয়ে যেতে পারে সাময়িকভাবে। অনেক ব্যাংক সার্ভিস চার্জ নতুন করে নির্ধারণ করেছে, যা ১লা জুন থেকে কার্যকর হবে।চেক বুক ইস্যু চার্জ, SMS অ্যালার্ট চার্জ, ডোমেস্টিক রেমিট্যান্স ফি, গ্রাহকদের এই নতুন তালিকা দেখে নিজের ব্যাংকিং অভ্যাস অনুযায়ী পরিবর্তন আনার পরামর্শ দেওয়া হচ্ছে।
RBI একাধিক নির্দেশিকায় গ্রাহকদের কিছু গুরুত্বপূর্ণ পরামর্শ দিয়েছে, নিয়মিত SMS ও ইমেল অ্যালার্ট চেক করুন, সন্দেহজনক লেনদেন হলে তৎক্ষণাৎ রিপোর্ট করুন, সময় মতো KYC আপডেট করুন, এছাড়াও RBI জানিয়েছে, গ্রাহকদের কোনও বিভ্রান্তিকর মেসেজ বা কলে প্রতিক্রিয়া না জানাতে।
সেভিংস একাউন্টে KYC করা নিয়ে RBI এর বড় ঘোষণা ব্যাংক গ্রাহকদের জন্য
উপসংহার
১লা জুন থেকে যেহেতু একাধিক গুরুত্বপূর্ণ নিয়ম কার্যকর হতে চলেছে, তাই গ্রাহকদের উচিত আগে ভাগেই সমস্ত আপডেট যাচাই করে নেওয়া ও প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা। নিয়ম মানা শুধু জরিমানা এড়ানোর জন্য নয়, বরং নিজেকে সুরক্ষিত রাখারও অন্যতম উপায়।



