Train Cancelled: ১০ই আগস্ট পর্যন্ত একাধিক ট্রেন বাতিলের ঘোষণা করল রেল, নিত্যযাত্রীরা এখনি জানুন
Indian Railways

দক্ষিণ-পূর্ব রেল (South Eastern Railway) জানিয়েছে, রক্ষণাবেক্ষণের কাজের জন্য একাধিক গুরুত্বপূর্ণ ট্রেন বাতিল (Train Cancelled) করা হয়েছে। এই ট্রেন বাতিলের প্রভাব সবচেয়ে বেশি পড়বে পশ্চিমবঙ্গ, ওড়িশা এবং ঝাড়খণ্ডের নিত্য যাত্রীদের ওপর। যারা এই সময়ে ট্রেনে যাত্রা করার পরিকল্পনা করছেন, তাঁদের জন্য রইল গুরুত্বপূর্ণ তথ্য। দক্ষিণ পূর্ব রেল জানিয়েছে, আদ্রা রেলওয়ে ডিভিশনে রক্ষণাবেক্ষণের কাজ চলছে, এই কাজের কারণে একাধিক প্যাসেঞ্জার ও এক্সপ্রেস ট্রেন চলাচল বন্ধ রাখা হয়েছে।
Train Cancelled Notice
18019/18020 ঝাড়গ্রাম – ধানবাদ – ঝাড়গ্রাম MEMU এক্সপ্রেস। এই ট্রেনটি 4 এবং 6 আগস্ট বাতিল থাকবে।
68079/68080 ভোজু়ডিহ – চন্দ্রপুরা – ভোজু়ডিহ MEMU প্যাসেঞ্জার। এই ট্রেনটি 4 এবং 6 আগস্ট বাতিল থাকবে।
68090/68089 আদ্রা – মেদিনীপুর – আদ্রা MEMU প্যাসেঞ্জার। এই ট্রেনটি আগামী 7 আগস্ট বাতিল থাকবে।
68046/68045 আসানসোল – আদ্রা – আসানসোল MEMU প্যাসেঞ্জার। এই ট্রেনটি আগামী 10 আগস্ট বাতিল থাকবে।
আর কোন ট্রেনের উপর প্রভাব পড়বে?
নির্দিষ্ট কিছু দিন বিভিন্ন এক্সপ্রেস ট্রেনেও সময়সূচি পরিবর্তন বা আংশিক বাতিল (Train Cancelled) হতে পারে বলে জানা গেছে। যাত্রীরা নিচের পয়েন্ট গুলো খেয়াল রাখুন – ট্রেন ছাড়ার আগে রেলের অফিশিয়াল ওয়েবসাইট বা অ্যাপ থেকে স্ট্যাটাস চেক করুন, বাতিল ট্রেনের পরিবর্তে বিকল্প ব্যবস্থা রয়েছে কি না, তা দেখে নিন, প্রয়োজন হলে স্থানীয় স্টেশনে যোগাযোগ করুন।
যাত্রীদের জন্য গুরুত্বপূর্ণ পরামর্শ
এই সময় নীচের বিষয় গুলো মাথায় রাখলে যাত্রা কিছুটা হলেও স্বচ্ছন্দ হতে পারে – বিকল্প যানবাহনের ব্যবস্থা আগেভাগে করে ফেলুন, যারা নিয়মিত অফিস বা কলেজে যাতায়াত করেন, তারা কিছু দিন বাস বা অন্য মাধ্যম বেছে নিতে পারেন, যারা দীর্ঘ যাত্রায় যাচ্ছেন, তারা টিকিট বুক করার আগে নির্ধারিত ট্রেনটি চলছে কিনা তা যাচাই করুন।
5000GB ইন্টারনেটের সঙ্গে 200Mbps গতি, সস্তার রিচার্জ প্ল্যান গ্রাহকদের জন্য
কেন এই সিদ্ধান্ত?
রেলের তরফে জানানো হয়েছে, পরিকাঠামো উন্নয়নের কাজ খুবই জরুরি। ট্র্যাক, সিগন্যালিং এবং ওভারহেড ইলেকট্রিক লাইনের মেরামতির কাজের জন্যই এই ব্যবস্থা নেওয়া হয়েছে। এই কাজ সম্পূর্ণ হলে যাত্রী পরিষেবা আরও উন্নত হবে বলে রেল কর্তৃপক্ষ আশ্বাস দিয়েছে। ১০ই আগস্ট পর্যন্ত যাঁরা দক্ষিণ – পূর্ব রেলের বিভিন্ন রুটে যাতায়াত করেন, তাঁদের জন্য এই খবর অত্যন্ত গুরুত্বপূর্ণ। রেল পরিষেবা উন্নত করার জন্যই এই সাময়িক অসুবিধা। তাই সময়মতো ট্রেনের স্ট্যাটাস জেনে তবেই যাত্রা করুন।



