SBI Credit Card এ 15ই জুলাই থেকে নতুন নিয়ম শুরু হবে! গ্রাহকরা আগের থেকে জানুন
State Bank of India
২০২৫ সালের ১৫ই জুলাই থেকে SBI Credit Card গ্রাহকদের জন্য চালু হতে চলেছে একাধিক গুরুত্বপূর্ণ পরিবর্তন। এর মধ্যে সবচেয়ে উল্লেখ যোগ্য হল Minimum Amount Due বা ন্যূনতম বকেয়া অর্থের গণনা পদ্ধতি। এখন থেকে এই হিসাবের মধ্যে যুক্ত করা হবে। GST এর সম্পূর্ণ পরিমাণ, EMI কিস্তি, ফি ও অতিরিক্ত চার্জ, ফাইন্যান্স চার্জ, ওভারলিমিট অ্যামাউন্ট যদি কার্ডের সীমার বাইরে খরচ করা হয়।
SBI Credit Card 2025
এর সঙ্গে বাকি থাকলে যে কোনও বেলেন্সের উপর অতিরিক্ত ২% যুক্ত করে ন্যূনতম বকেয়া নির্ধারিত হবে। এর মানে গ্রাহকদেরকে আগের তুলনায় বেশি মাসিক দায়বদ্ধতা মেটাতে হতে পারে। SBI Credit Card গুলিতে আগে যেই সব বিনামূল্যের বিমান দুর্ঘটনা বিমা কভার মিলত, তাও এই নতুন নিয়মে বন্ধ হয়ে যাচ্ছে। এই সুবিধাটি এতদিন পর্যন্ত একটি অতিরিক্ত সুরক্ষার পরত ছিল, বিশেষ করে যারা প্রচুর ভ্রমণ করেন তাদের জন্য।
কিন্তু এখন SBI Card ELITE, PULSE এবং MILES ELITE এর ১ কোটি টাকার বিমা কভার, SBI Card PRIME এবং MILES PRIME এর ৫০ লক্ষ টাকার বিমা কভার সবই বন্ধ হয়ে যাবে। সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হল, এই পরিবর্তন নতুন ও পুরনো উভয় গ্রাহকের জন্য প্রযোজ্য হবে অর্থাৎ আপনি যদি ইতি মধ্যেই এই কার্ড ব্যবহার করেন, তাহলেও ১৫ জুলাই ২০২৫ থেকে এই সুবিধা পাবেন না।
SBI কার্ড কর্তৃপক্ষ পেমেন্ট অ্যাডজাস্টমেন্টের নিয়মেও বড় পরিবর্তন আনছে। এখন থেকে কোনও পেমেন্ট করলে তা প্রথমে নিচের ক্রম অনুযায়ী সমন্বয় হবে – GST, EMI, ফি ও অন্যান্য চার্জ, ফাইন্যান্স চার্জ, ব্যালেন্স ট্রান্সফার অ্যামাউন্ট, খুচরো খরচ, ক্যাশ উইথড্রয়াল, এটি একটি অটো অর্ডার সিস্টেমে চলবে, যেখানে আপনার জমা দেওয়া টাকা নির্দিষ্ট ধারাবাহিকতায় অ্যাডজাস্ট করা হবে।
HDFC-র দিকেও নজর দিন
শুধু SBI-ই নয়, HDFC ব্যাঙ্কও আগামী ১ জুলাই ২০২৫ থেকে কিছু নির্দিষ্ট ক্রেডিট কার্ড চার্জে পরিবর্তন আনছে। তাই একাধিক ব্যাঙ্কের কার্ড ব্যবহারকারীদের জন্য এটি একটি সতর্ক সংকেত হিসেবে ধরা যেতে পারে, যাতে সময় থাকতেই নিয়ম ও চার্জ বুঝে নেওয়া যায়।
এই ভুল করলেই ফাঁকা হয়ে যাবে ব্যাংক একাউন্ট। গ্রাহকদের সতর্ক করলো RBI
উপসংহার
১৫ জুলাই ২০২৫ থেকে SBI Credit Card এর ন্যূনতম বকেয়া গণনা পদ্ধতি বদলাচ্ছে, ১ কোটি এবং ৫০ লক্ষ টাকার বিমা কভারেজ সুবিধা বন্ধ হয়ে যাচ্ছে, পেমেন্ট সমন্বয়ের নতুন নিয়ম কার্যকর হবে, পরিবর্তন বর্তমান ও নতুন উভয় গ্রাহকদের জন্য প্রযোজ্য, একই সময়ের মধ্যে HDFC ব্যাংকেও চার্জ পরিবর্তন আসছে



