স্বাস্থ্য সাথী কার্ডে অনেক কিছু বদলে গেল! নতুন গ্রাহকদের জেনে নেওয়া আবশ্যক
Government of West Bengal

পশ্চিমবঙ্গ সরকারের অন্যতম জনমুখী প্রকল্প ‘স্বাস্থ্য সাথী’। ৫ লক্ষ টাকার স্বাস্থ্য বীমা সুবিধা সহ এই স্বাস্থ্য সাথী কার্ড রাজ্যের প্রায় প্রতিটি পরিবারকে সুরক্ষা দিয়ে আসছে বহুদিন ধরেই। তবে ২০২৫ সালে এসে এই কার্ডের আবেদনের নিয়মে বড়সড় পরিবর্তন এনেছে রাজ্য সরকার। পুরনো অফলাইন পদ্ধতির বদলে এবার পুরো আবেদন প্রক্রিয়া সম্পূর্ণ অনলাইনেই সম্পন্ন হবে। ফলে নতুন গ্রাহকদের পক্ষে এই নতুন পদ্ধতি জানা একান্ত প্রয়োজন।
কী পরিবর্তন এসেছে স্বাস্থ্য সাথী কার্ডে?
আগে ব্লক অফিস বা ‘দুয়ারে সরকার’ ক্যাম্পে গিয়ে ফর্ম ফিলাপ করতে হত। কিন্তু ২০২৫ সালের শুরু থেকেই সেই পুরনো পদ্ধতি সম্পূর্ণ বাতিল করা হয়েছে। এখন থেকে শুধুমাত্র অনলাইনের মাধ্যমেই আবেদন করা যাবে স্বাস্থ্য সাথী কার্ডের জন্য। ফলে সময় ও পরিশ্রম দুটোই বাঁচবে নতুন আবেদনকারীদের।
কোথা থেকে আবেদন করবেন?
নতুন আবেদন করতে হলে যেতে হবে স্বাস্থ্য সাথীর অফিসিয়াল ওয়েবসাইটে। অনলাইনে স্বাস্থ্য সাথী কার্ডের জন্য আবেদন করতে চাইলে নিচের ধাপ গুলি অনুসরণ করুন। কোন ব্রাউজার খুলে টাইপ করুন – swasthyasathi.gov.in, হোমপেজে গিয়ে “Apply Online” অপশনটি সিলেক্ট করুন, এরপর ক্লিক করুন “Online Application for Swasthya Sathi Card” অপশনে।
এবার পরিবারের মহিলা প্রধানের নাম দিয়ে আবেদন ফর্ম ফিলাপ করতে হবে। ব্যক্তিগত তথ্য যেমন – নাম, বয়স, লিঙ্গ, জাতি, সংখ্যালঘু স্ট্যাটাস, পিন কোড ঠিকভাবে ইনপুট করতে হবে। এরপর আধার নম্বর, মোবাইল নম্বর এবং রেশন কার্ডের তথ্য ইনপুট করুন। একটি PDF ফাইলে সব তথ্য জুড়ে আপলোড করুন। “Add Member” অপশনে গিয়ে পরিবারের বাকি সদস্যদের তথ্য দিন এবং প্রত্যেকের আধার কার্ডের পিডিএফ কপি আপলোড করুন। মোবাইলে আসা ওটিপি দিয়ে “Verify” করুন এবং শেষে “Validate” করে আবেদন সম্পন্ন করুন।
রেফারেন্স নম্বর সংরক্ষণ করুন
আবেদন সফলভাবে জমা দেওয়ার পর, আপনার মোবাইলে একটি রেফারেন্স নম্বর পাঠানো হবে। এই নম্বরটি ভবিষ্যতে আবেদন স্ট্যাটাস ট্র্যাক করতে কাজে আসবে। আর অনলাইনের মাধ্যমে এই আবেদন করে নিতে পারলে সকলের সুবিধা হবে কারণ সারা বছর তো আর দুয়ারে সরকার ক্যাম্প হয় না তাই অনেকের দরকার থাকলেও সে আবেদন করতে পারে না।
লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পে ডবল টাকা পাওয়া যাবে আগস্ট মাসে? পশ্চিমবঙ্গ সরকারের তরফে কি আপডেট?
উপসংহার
যারা এখনও স্বাস্থ্য সাথী কার্ড পাননি বা নতুনভাবে এই সুবিধা নিতে আগ্রহী, তাদের জন্য এই নতুন অনলাইন আবেদন প্রক্রিয়া অত্যন্ত সহজ ও সুবিধাজনক। একবার সঠিকভাবে আবেদন করলেই পরিবার পাবে সরকারি স্বাস্থ্য পরিষেবার অধিকার। এখন আর লম্বা লাইনে দাঁড়ানোর প্রয়োজন নেই—স্মার্ট ফোনেই মিটে যাবে সবকিছু!



