NMMS Scholarship 2024: ন্যাশনাল মিনস কাম মেরিট স্কলারশিপ। ন্যাশনাল স্কলারশিপ পোর্টালে অনলাইন আবেদন পদ্ধতি

ন্যাশনাল মিনস কাম মেরিট স্কলারশিপ (NMMS Scholarship 2024) এডমিট কার্ড প্রকাশিত হয়ে গেছে। রাজ্য সরকার থেকে কেন্দ্রীয় সরকার এবং বিভিন্ন বেসরকারি প্রতিষ্ঠান দুঃস্থ ও মেধাবী পড়ুয়াদের জন্য স্কলারশিপের ব্যবস্থা করেন। এমন অনেক দরিদ্র পরিবার রয়েছে, যে সমস্ত পরিবারের ছাত্র ছাত্রীরা পড়াশোনায় অত্যন্ত মেধাবী হওয়া সত্ত্বেও পারিবারিক অর্থনৈতিক অবস্থা উন্নত না হওয়ার জন্য পড়াশোনা বেশিদূর এগিয়ে নিয়ে যেতে পারে না।
NMMS Scholarship 2024 Apply Online
এই সমস্ত পড়ুয়াদের পড়াশোনাকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য এবং ভবিষ্যৎকে উজ্জ্বল করার জন্য স্কলারশিপের ব্যবস্থা করা হয়। স্কলারশিপের মাধ্যমে তাদেরকে টাকা প্রদান করা হয়, যেই টাকা দিয়ে তারা পড়াশোনা করতে পারে। কেন্দ্রীয় সরকারের এমন একটি জনপ্রিয় স্কলারশিপের নাম হল NMMS বা ন্যাশনাল মিন্স কাম মেরিট স্কলারশিপ।
ন্যাশনাল মানে কাম-মেরিট স্কলারশিপ 2024
এই স্কলারশিপের মাধ্যমে প্রত্যেক বছর ১২ হাজার টাকা করে দেওয়া হয়। চার বছর এই স্কলারশিপের টাকা প্রদান করা হবে অর্থাৎ একেকজন পড়ুয়া ৪৮ হাজার টাকা পেয়ে থাকেন। এমন কিছু স্কলারশিপ রয়েছে, যেখানে আবেদনের জন্য পড়ুয়াদের পূর্বতম ক্লাসের মার্কশিট দেখা হয়। স্কলারশিপে আবেদনের জন্য পড়ুয়াদের পূর্বতম ক্লাসের পরীক্ষায় অন্তত ৬০ থেকে ৭০ শতাংশ নম্বর থাকতে হয়।
National Means-cum-merit Scholarship Scheme
তবে এমন কিছু স্কলারশিপ রয়েছে, যেটির সুবিধা পাওয়ার জন্য ছাত্র ছাত্রীদের একটি পরীক্ষায় বসতে হয়। এমন একটি স্কলারশিপ হলো ন্যাশনাল মিন্স কাম মেরিট স্কলারশিপ। এই স্কলারশিপ পেতে হলে পড়ুয়াদের একটি পরীক্ষায় বসতে হবে। যারা ২০২৪-র NMMS স্কলারশিপে আবেদন করেছিলেন, তাদের পরীক্ষায় বসার জন্য এডমিট কার্ড চলে এসেছে। আপনারা এডমিট কার্ড ডাউনলোড করে নিতে পারেন।
National Scholarship Portal
এডমিট কার্ড ডাউনলোড করা যাবে ৫ ডিসেম্বর থেকে ১৩ ডিসেম্বর পর্যন্ত। যদি কোন কারনে কোন পড়ুয়া এডমিট কার্ড ডাউনলোড করতে না পারে, তাহলে তাকে জেলা পরিদর্শকের অফিস থেকে অ্যাডমিট কার্ড সংগ্রহ করতে হবে। NMMS ন্যাশনাল স্কলারশিপ অফিসিয়াল ওয়েবসাইট থেকেই এই এডমিট কার্ড ডাউনলোড করা যাচ্ছে। এডমিট কার্ডের মধ্যে যদি ফটোর জায়গায় ফটো না থাকে, তাহলে পড়ুয়াকে পাসপোর্ট সাইজের একটি ফটো বসিয়ে স্কুলের HOI কে দিয়ে অ্যাটাচড করাতে হবে।

ন্যাশনাল স্কলারশিপ এডমিট কার্ড ডাউনলোড
- প্রথমে কেন্দ্রীয় সরকারের NMMS স্কলারশিপের অফিসিয়াল ওয়েবসাইটে প্রবেশ করুন।
- এরপর রেজিস্ট্রেশন নাম্বার, পাসওয়ার্ড এবং ক্যাপচা কোড দিয়ে লগইন করুন।
- এরপরেই NMMS পরীক্ষায় বসার জন্য আপনার প্রোফাইলটি ওপেন হবে।
- এরপর এই প্রোফাইলটির মধ্যেই এডমিট কার্ড অপশনটি ক্লিক করুন। তাহলে এডমিট কার্ড ডাউনলোড হয়ে যাবে। এরপর এডমিট কার্ডটি প্রিন্ট করে নিন।
পরীক্ষার দিন অবশ্যই এই অ্যাডমিট কার্ডটি সঙ্গে করে নিয়ে যাবেন। এখনো পরীক্ষা কবে হবে সেই সম্পর্কিত তথ্য দেওয়া হয়নি। কিন্তু এই সম্পর্কে আরও বিস্তারিত তথ্য জানার জন্য ন্যাশনাল স্কলারশিপের অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে আপনারা আরও বিস্তারিত তথ্য সম্পর্কে জেনে নিতা পারবেন। আরও কোন তথ্য জানার জন্য আমাদের সঙ্গে থাকুন আর মতামত কমেন্ট করে জানাবেন।
Written by Shampa debnath



