অর্থনীতি

UPI এর নিয়মে অনেক বড় পরিবর্তন করা হল! অনলাইন পেমেন্ট করার আগে জানুন

Unified Payment Interface

সম্প্রতি RBI ও NPCI (National Payments Corporation of India) একাধিক গুরুত্বপূর্ণ পরিবর্তন এনেছে UPI লেনদেনে। একাউন্ট ব্যালেন্স দিনে ৫০ বারের বেশি দেখতে পাওয়া যাবে না। ভারত জুড়ে মানুষ এখন বেশি করে ডিজিটাল পেমেন্টে অভ্যস্ত হচ্ছেন, তাই এই পরিবর্তন গুলোর প্রভাব পড়বে প্রায় সকলের উপরেই। চলুন দেখে নিই, কী কী বড় পরিবর্তন এসেছে।

UPI Rules Change

এছাড়াও Auto Payment নিয়েও অনেক বড় আপডেট দেওয়া হয়েছে এবং ১০ – ১ ও ৫ – ৮.৩০ পর্যন্ত এই পরিষেবা বন্ধ থাকবে ১ লা আগস্ট থেকে। ব্যবসায়িক এবং শিক্ষাগত ক্ষেত্রে অধিকতর লেনদেনের চাহিদা থাকায়, UPI-র ট্রান্সফার লিমিট পরিবর্তন হতে পারে কিন্তু এই নিয়ে এখন কিছু আপডেট পাওয়া যায়নি।

Tap & Pay এর সুবিধা, কোনও QR স্ক্যানের দরকার নেই, কম সময় লাগে, কম মূল্যের লেনদেনের ক্ষেত্রে দ্রুততা বাড়ায়, এই ফিচার এখনো কিছু নির্দিষ্ট ব্যাংক ও অ্যাপের মাধ্যমে চালু হয়েছে, ধীরে ধীরে আরও প্ল্যাটফর্মে আসবে। অনেকেই অভিযোগ করেন ভুল নাম্বারে টাকা চলে গেছে, বা কেউ প্রতারণা করে টাকা আদায় করেছে। এই বিষয় গুলির সমাধানে চালু হয়েছে নতুন সিস্টেম, পেমেন্ট করার আগে রিসিভারের নাম স্পষ্টভাবে দেখানো হবে, সন্দেহজনক লেনদেন হলে অ্যালার্ট আসবে, বড় পরিমাণ টাকা পাঠানোর আগে ভয়েস OTP বা ফেস ভেরিফিকেশন চালু হতে পারে

বর্তমানে অনেক মানুষ আধার কার্ড লিঙ্ক করে পেমেন্ট করছেন। এখন থেকে UPI অ্যাপে সরাসরি আধার দিয়ে পেমেন্ট করা যাবে, যেখানে মোবাইল নম্বর দরকার পড়বে না। এই পরিবর্তন গ্রামীণ এলাকায় ডিজিটাল লেনদেন বাড়াতে সাহায্য করবে। UPI লেনদেনের পরে এখন অনেক ব্যাংক SMS এর বদলে WhatsApp এও রসিদ পাঠাতে পারে। দ্রুত নোটিফিকেশন, এক জায়গায় সব রেকর্ড থাকবে তবে ব্যবহারকারীকে WhatsApp নম্বর ব্যাঙ্কের সাথে লিঙ্ক করিয়ে রাখতে হবে।

উপসংহার

UPI আমাদের দৈনন্দিন জীবনের অপরিহার্য অংশ হয়ে উঠেছে। তাই এর নিয়ম কানুন বদল হলে সেটি জানা অত্যন্ত জরুরি। উপরের নিয়ম গুলো অনুসরণ করলে আপনি নিরাপদ এবং সহজ পেমেন্ট অভিজ্ঞতা পাবেন। আপনার UPI অ্যাপটি আপডেট রাখুন এবং ব্যাংকের নোটিফিকেশনে নজর দিন।

Related Articles