টেক নিউজ

মে মাসে OnePlus, Nothing, Motorola, realme, iQOO-র বাজেট স্মার্টফোনের তালিকা

Best Budget Smartphones on May 2025

বাজেট স্মার্টফোন বাজারে মে মাসে এসেছে একাধিক নতুন চমক। OnePlus, Nothing, Motorola, realme এবং iQOO – এই জনপ্রিয় ব্র্যান্ড গুলো নিয়ে এসেছে দারুণ কিছু বাজেট ফ্রেন্ডলি মডেল। যারা নতুন ফোন কিনতে চাচ্ছেন, কিন্তু বাজেট ২০,০০০ টাকার আশেপাশে রাখতে চান, তাদের জন্য এই তালিকা একদম পারফেক্ট। নিচে উল্লেখ করা প্রতিটি মডেল আধুনিক ফিচার, ভালো ক্যামেরা ও গেমিং পারফরম্যান্সের সমন্বয় ঘটিয়েছে, যাতে আপনার টাকা একটুও নষ্ট না হয়।

মে ২০২৫ বাজেটের মধ্যে সেরা ৫টি স্মার্টফোন

প্রযুক্তির সময়ে অনেক মানুষ আছেন যারা কম খরচের বাজেট স্মার্টফোন কিনে তাতে বেশি পরিমাণ ফিচার পেতে চান। আর সকল কোম্পানি গুলোর তরফে এখন প্রবল প্রতিযোগিতা চলছে যে কারা তাদের গ্রাহকদের কম খরচে বেশি পরিমাণ ফিচার দিতে পারে বাজেট স্মার্টফোনে। আজকে এই আলোচনাতে কিছু সেরা কোম্পানির বাজেট মোবাইল ফোন সম্পর্কে সকলকে জানিয়ে দিতে চলেছি।

OnePlus Nord CE 3 Lite 5G

Snapdragon 695 প্রসেসর, 108 MP প্রধান ক্যামেরা, 80 W SUPERVOOC ফাস্ট চার্জিং, দাম প্রায় 18,999. এই ফোনটি যারা OnePlus এর ব্র্যান্ড ভ্যালু ও পারফরম্যান্স চায় বাজেটের মধ্যে, তাদের জন্য বেস্ট চয়েস। ডিসপ্লে ও ক্যামেরার পারফরম্যান্স এক কথায় অসাধারণ।

Nothing Phone (1)

দুর্দান্ত ডিজাইন ও পারফরম্যান্স Nothing Phone (1) এখনো বাজেট ফোন ইউজারদের কাছে এক বিশেষ জায়গা করে নিয়েছে। Glyph Interface সহ ইউনিক ব্যাক ডিজাইন, OLED ডিসপ্লে ও 120Hz রিফ্রেশ রেট, Snapdragon 778G+ প্রসেসর, দাম 23,999 অফারে প্রায় 20,999 এ পাওয়া যায়, যদি আপনি একটু ভিন্ন কিছু খুজে থাকেন, তাহলে এটি আপনার জন্য।

Motorola G73 5G

স্টক অ্যান্ড্রয়েড অভিজ্ঞতা Motorola সব সময় স্টক অ্যান্ড্রয়েড ও নির্ভরযোগ্য পারফরম্যান্সের জন্য জনপ্রিয়, MediaTek Dimensity 930 প্রসেসর, 6.5 ইঞ্চির Full HD+ ডিসপ্লে, 5000 mAh ব্যাটারি ও 30 W Turbo Power চার্জিং, দাম 16,999, যারা একটি ক্লিন এবং ল্যাগ-ফ্রি ইউজার ইন্টারফেস চান, তাদের জন্য পারফেক্ট চয়েস।

realme Narzo 70 5G

বাজেটের মধ্যে 5G ও পারফরম্যান্স, realme বরাবরের মতোই বাজেট সেগমেন্টে দুর্দান্ত ফিচার দিচ্ছে। Dimensity 7050 প্রসেসর, 120 Hz AMOLED ডিসপ্লে, 5000 mAh ব্যাটারি, 45 W চার্জিং, দাম 15,999, এই ফোনটি গেমিং ও মাল্টিটাস্কিং এর জন্য একদম পারফেক্ট, সেই সাথে 5G সাপোর্ট তো থাকছেই।

এক ক্লিকে দেখুন WhatsApp এর ডিলিট হওয়া মেসেজ

iQOO Z9 5G

গেমিং প্রেমীদের জন্য এক নম্বর, iQOO তাদের Z সিরিজে বরাবরই গেমিং ও পারফরম্যান্সে গুরুত্ব দেয়। MediaTek Dimensity 7200 প্রসেসর, 50 MP Sony IMX 882 OIS ক্যামেরা, 5000 mAh ব্যাটারি, 44 W ফাস্ট চার্জিং, দাম 18,999, যারা হেভি গেমার বা ক্যামেরা লোভার, তাদের জন্য এই ফোনটি বেস্ট বাজেট অপশন।

Related Articles