গরমের ছুটিতে বন্ধ নয় পড়াশোনা! অনলাইন ক্লাস চালু থাকবে জানানো হল
Online Class Happen for HS Students

এই বছর গরমের ছুটিতে শিক্ষার্থীদের আর পুরোপুরি ছুটি মিলছে না কারণ এবারে অনলাইন ক্লাস করতে হবে। আজ অক্ষয় তৃতীয়া থেকে গরমের ছুটি শুরু হয়েছে এবং কবে স্কুল খুলবে সেই সম্পর্কে কোন কিছু জানতে পাওয়া যায়নি এবং এই কারণের জন্য যাতে পড়ুয়াদের পড়াশোনার কোন রকমের সমস্যা না হয় সেই কারণের জন্য অনলাইন ক্লাস চালু রাখার সিদ্ধান্ত নেওয়া হল এবং এতে পড়ুয়াদের সঙ্গে সঙ্গে সকল শিক্ষক ও শিক্ষিকাদের অনেকটাই সুবিধা হবে!
গরমের ছুটিতেও চলবে অনলাইন ক্লাস
মুলত উচ্চমাধ্যমিক পরীক্ষা ২০২৬ এর জন্য সেমেস্টার পদ্ধতি অবলম্বন করার মাধ্যমে পরীক্ষা হচ্ছে এবং এই তৃতীয় সেমেস্টারের জন্য এই ক্লাস চালু রাখার কথা মাথায় রাখা হয়েছে। পশ্চিমবঙ্গ উচ্চমাধ্যমিক শিক্ষা সংসদের (WBCHSE) তরফে এই নির্দেশ দেওয়া হয়েছে সকল স্কুল গুলোকে। আর কেন এই রকমের সিদ্ধান্ত নেওয়া হল সেই সম্পর্কে জেনে নেওয়া যাক।
গরমের ছুটি নিয়ে এমন সিদ্ধান্ত কেন?
- দীর্ঘ গ্রীষ্মকালীন ছুটির ফলে সিলেবাসে ব্যাকলগ তৈরি হচ্ছিল।
- শিক্ষার্থীদের নিয়মিত পড়াশোনার অভ্যাস গড়ে তোলাই মূল লক্ষ্য।
- আগত পরীক্ষার প্রস্তুতির জন্য সময় বাঁচানো প্রয়োজন।
- পড়াশোনায় কোন রকম ছেদ যাতে না পড়ে, তাই অনলাইন ক্লাস চালুর সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
- শিক্ষার্থীদের মানসিক চাপ না বাড়িয়ে ভারসাম্য রক্ষা করেই পাঠদান চলবে।
শিক্ষার্থীদের জন্য কি সুবিধা?
- বাড়িতে বসে ক্লাস করার সুযোগ
- গ্রীষ্মের তীব্র গরমে বাইরে না বেরোলেও পড়াশোনা চালিয়ে যাওয়া
- পুনরায় বিষয় গুলো রিভিশন করার সময় পাওয়া
অনলাইন ক্লাস কবে থেকে শুরু?
গরমের ছুটি শুরুর সপ্তাহের পরেই ক্লাস শুরু হবে, সময় সূচি কলেজ ভেদে আলাদা, প্রতিদিন ২ – ৩ টি অনলাইন ক্লাস হতে পারে, শিক্ষক ও ছাত্রদের সুবিধা জনক সময় বিবেচনা করেই সময় নির্ধারণ করা হবে। কিন্তু যেই সকল বাচ্চারা গরীব পরিবারের থেকে আসেন তাদের পক্ষে কি এই কাজ করার প্রয়োজন আছে। কারণ – ইন্টারনেট সংযোগ যুক্ত মোবাইল বা কম্পিউটার, Zoom, Google Meet বা Microsoft Teams এর মতো অ্যাপ দরকার লাগে।
পশ্চিমবঙ্গের সরকারি শিক্ষকদের অবসরের বয়স বাড়ল ৫ বছর, কী জানালেন ব্রাত্য বসু?
শিক্ষক-শিক্ষিকা ও অভিভাবকদের মতামত
অনেক শিক্ষক মনে করছেন এটি একটি ইনোভেটিভ পদ্ধতি, যা ভবিষ্যতের জন্য শিক্ষার্থীদের প্রস্তুত করবে, অন্য দিকে কিছু অভিভাবক ছুটির সময় সন্তানদের বিশ্রাম প্রয়োজন বলেও মত দিয়েছেন। তবে বেশির ভাগই একমত যে, “ছুটির সময়েও পড়াশোনার সংস্পর্শে থাকাটা ভবিষ্যতের জন্য ভালো। প্রতিদিন নির্দিষ্ট সময় ধরে ক্লাসে অংশ নিন, লেখা পড়ার রুটিন তৈরি করুন, বাড়ির পরিবেশকে পড়াশোনার উপযোগী করে তুলুন। মনে রাখবেন – “গরমের ছুটি মানেই অলসতা নয়, বরং নিজেকে এগিয়ে রাখার সুযোগ।”



