PM Kisan: পিএম কিষান ২০ তম কিস্তির টাকা কবে পাবে কৃষক বন্ধুরা? কি নিয়ম মানতে হবে এবারে?
Government Scheme for Farmers
PM Kisan Samman Nidhi Yojana এর অধীনে কৃষকদের জন্য ২০তম কিস্তির টাকা নিয়ে অপেক্ষা তুঙ্গে। জানা যাচ্ছে, কেন্দ্রীয় সরকার ২০২৫ সালের জুলাই মাসের প্রথম সপ্তাহে এই টাকা পাঠাতে পারে কৃষকদের ব্যাংক একাউন্টে। এই কিস্তির টাকাও পূর্বের মতোই ২,০০০ করে দেওয়া হবে প্রত্যেক উপযুক্ত কৃষক পরিবারকে। কিন্তু কিছু নিয়ম ও শর্ত সম্পর্কে জেনে নিতে হবে আগের থেকে।
PM Kisan Money Payment Update
PM Kisan প্রকল্পের আওতায় যারা আগে থেকেই রেজিস্টার্ড এবং নিয়মিত e-KYC সম্পন্ন করেছেন, তারাই মূলত এই কিস্তির টাকা পেতে চলেছেন। কৃষকের নাম PM Kisan পোর্টালে ঠিকঠাক থাকতে হবে, e-KYC বাধ্যতা মূলকভাবে সম্পূর্ণ হতে হবে, ভূমির রেকর্ড এবং ব্যাংক একাউন্ট নম্বর আপডেট থাকতে হবে, এই কয়েকটা শর্ত মানলেই টাকা পাওয়া যাবে জানিয়েছে সরকার।
পিএম কিষান টাকা কবে ঢুকবে?
যারা এখনও e-KYC করেননি, তাদের কিস্তির টাকা আটকে যেতে পারে। তাই অবিলম্বে PM Kisan পোর্টালে গিয়ে বা CSC সেন্টারে গিয়ে e-KYC সম্পন্ন করার পরামর্শ দেওয়া হচ্ছে। পিএম কিষান যোজনার অফিসিয়াল ওয়েবসাইটে যান, ‘e-KYC’ অপশনে ক্লিক করুন, আধার নম্বর দিয়ে OTP যাচাই করুন।
পিএম কিষান যোজনা স্ট্যাটাস চেক
নিজের কিস্তির স্টেটাস চেক করতে খুব সহজ পদক্ষেপ গ্রহণ করতে হবে, স্ট্যাটাস চেক করার পদ্ধতি হল – অফিশিয়াল ওয়েবসাইটে যান, “Beneficiary Status” অপশনে ক্লিক করুন, মোবাইল নম্বর বা আধার নম্বর দিয়ে চেক করুন এবং টাকা না ঢুকলে সেই কারণ সম্পর্কেও জানিয়ে দেওয়া হয়।
অনেক সময় কিছু ছোট ভুলের জন্য কৃষকদের টাকা আসতে দেরি হয় বা আসে না। ব্যাংক একাউন্ট নম্বর ভুল, আধার কার্ডে নামের ভুল বানান, জমির তথ্য পুরনো থাকা, একাধিক সদস্যের নামে আবেদন। যারা এখনো PM Kisan এ নাম নথিভুক্ত করেননি, তারাও এখনই রেজিস্ট্রেশন করলে পরবর্তী কিস্তি পেতে পারেন। তবে এই ২০তম কিস্তি পাওয়ার জন্য সময় সীমার মধ্যেই আবেদন সম্পূর্ণ করতে হবে।
লক্ষ্মীর ভাণ্ডারের টাকা বন্ধ হবে এই ভুল করলেই! জেনে নিয়ে সতর্ক হন
উপসংহার
সারসংক্ষেপে বললে, জুলাই ২০২৫ নাগাদ পিএম কিষান ২০তম কিস্তির টাকা কৃষকদের অ্যাকাউন্টে পাঠানো হবে। তবে e-KYC এবং অন্যান্য তথ্য আপডেট থাকলেই মিলবে এই সুবিধা। এখনই ওয়েবসাইটে গিয়ে সব তথ্য ঠিক আছে কিনা দেখে নিন, যাতে আপনার কিস্তির টাকা আটকে না যায়।



