গুরুত্বপূর্ণ খবর

Ayushman Bharat Card: আয়ুষ্মান ভারত কার্ড অনলাইনে আবেদন করুন। আয়ুষ্মান কার্ডের সুবিধা জানলে অবাক হবেন

আয়ুষ্মান ভারত কার্ড (Ayushman Bharat Card) প্রধানমন্ত্রী জন আরোগ্য যোজনার (PMJAY) অন্তর্গত আয়ুষ্মান ভারত যোজনা (Ayushman Bharat Yojana) গ্রাহকদের প্রদান করা হয়ে থাকে। আর এই স্কিমের মাধ্যমে বিনামূল্যে স্বাস্থ্য বীমা (Free Health Insurance) প্রদান করা হয়ে থাকে দেশের সকল গরীব ও মধ্যবিত্ত মানুষদের। ২০১৮ সালের ২৩ শে সেপ্টেম্বর প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এই সরকারি প্রকল্পের (Government Scheme) শুভ সূচনা করেন।

Ayushman Bharat Card Benefits

দেশের দুঃস্থ ও দরিদ্র পরিবার গুলো যাদের চিকিৎসার খরচ বহন করার মতন আর্থিক সামর্থ্য নেই, তাদের জন্য এই আয়ুষ্মান কার্ড এক বিশেষ ভূমিকা গ্রহণ করে। বর্তমানে চিকিৎসার যা খরচ, তা একজন দরিদ্র পরিবারের পক্ষে ব্যয় করা অনেকটাই কষ্ট সাধ্য ব্যাপার। অনেক ব্যক্তি রয়েছেন, যারা বিভিন্ন প্রতিষ্ঠানে স্বাস্থ্য বীমা করিয়ে রাখেন, সেক্ষেত্রেও একটা নির্দিষ্ট পরিমাণ বিনিয়োগ করতে হয়, আরও অন্য রকম ঝক্কি রয়েছে।

আয়ুষ্মান ভারত কার্ড ডাউনলোড

এই জন্যই কেন্দ্রীয় সরকার দেশের দরিদ্র ও নিম্ন মধ্যবিত্ত পরিবার গুলোর জন্য বিনামূল্যে স্বাস্থ্য বীমা করার সুযোগ করে দিয়েছেন। দেশের মানুষজন যাতে সুস্থ ভাবে বেঁচে থাকতে পারে, চিকিৎসা করানোর জন্য যাতে কোন রকম বাধার সম্মুখীন না হতে হয়, তার জন্য আয়ুষ্মান ভারত প্রকল্প খুবই উল্লেখযোগ্য ভূমিকা গ্রহণ করছে। ২০১৮ সালে প্রথম ভারত সরকার আয়ুষ্মান ভারত প্রকল্প চালু করেন।

প্রধানমন্ত্রী আয়ুষ্মান ভারত যোজনা

যার মাধ্যমে একজন ব্যক্তিকে ৫ লক্ষ টাকা পর্যন্ত আর্থিক কভারেজ (Health Insurance Coverage) দেওয়া হয়। আয়ুষ্মান ভারত প্রকল্পের সুবিধা পেতে হলে আপনাকে বেশ কিছু নথিপত্র দেখিয়ে এই প্রকল্পের জন্য আবেদন করতে হবে। আপনি যদি এই প্রকল্পের জন্য যোগ্য হন তাহলে খুব সহজেই প্রকল্পের জন্য অন্তর্ভুক্ত হতে পারবেন।

Composite Cylinder Price (কম্পোজিট রান্নার গ্যাস)

প্রধানমন্ত্রী জন আরোগ্য যোজনা ২০২৪

সর্বপ্রথম আপনাকে ভারতীয় নাগরিক হতে হবে। আধার কার্ড, ভোটার কার্ড, ব্যাঙ্কের পাস বুক, পাসপোর্ট সাইজ ফটো, আয়ের শংসাপত্র, কাস্ট সার্টিফিকেট এই নথিপত্র গুলো প্রয়োজন হবে। আপনি আয়ুষ্মান ভারত যোজনার জন্য অনলাইনে আবেদন করতে পারেন। আপনাকে CSC কেন্দ্রে যেতে হবে এবং তারাই আপনাকে এই প্রকল্পে আবেদন করতে সাহায্য করবেন। আপনি নিজের ল্যাপটপ বা মোবাইল থেকে আবেদন করতে পারেন।

ব্যাঙ্ক দেউলিয়া হলে ক্ষতিপূরণ কত পাবেন? RBI-র নিয়ম জেনে বিনিয়োগ করুন

আয়ুষ্মান ভারত প্রকল্পের মাধ্যমে আপনি সরকারি, বেসরকারি বিভিন্ন জায়গায় ৫ লক্ষ টাকা পর্যন্ত স্বাস্থ্য বীমা কভারেজ পেয়ে যাবেন। বর্তমান সময়ে চিকিৎসা ব্যবস্থার যে খরচ, তার ভার লাঘব করার জন্য আয়ুষ্মান কার্ড করে নেওয়া অত্যন্ত জরুরী। আপনিও এই স্বাস্থ্য বীমা কভারেজ পেতে চাইলে আয়ুষ্মান কার্ড করে নিয়ে এই প্রকল্পের সুবিধা উপভোগ করুন।
Written by Shampa debnath

Related Articles