পশ্চিমবঙ্গের খবর

৭০ কিমি বেগে ঝড়ো হাওয়া ও ভারী বৃষ্টি! আবহাওয়া আপডেটে সতর্কতা জারি

Weather Update Today

আবহাওয়া আপডেট অনুযায়ী রাজ্যের কিছু জেলায় তুমুল বৃষ্টি ও ঘণ্টায় ৭০ কিমি বেগে ঝড়ো হাওয়া বইতে পারে। সাধারণ মানুষ থেকে কৃষক সবাইকে সতর্ক থাকতে বলা হয়েছে। বিশেষ করে নিচের পাঁচটি জেলা আজ এবং আগামীকাল সবচেয়ে বেশি প্রভাবিত হতে পারে বলে জানানো হয়েছে। তাই এই আপডেট সম্পর্কে জেনে নিয়ে আগের থেকে নিজেদের জরুরি কাজ সেরে ফেলুন।

৭০ কিমি বেগে ঝড়ো হাওয়া ও বৃষ্টির আবহাওয়া আপডেট

হাওয়া অফিসের রিপোর্ট অনুযায়ী নিম্নচাপের জেরে দক্ষিণবঙ্গের কিছু জেলা প্রবল ভাবে প্রভাবিত হতে চলেছে। যে সব জেলায় বেশি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। উত্তর ২৪ পরগনা, দক্ষিণ ২৪ পরগনা, মেদিনীপুর (পূর্ব ও পশ্চিম), হাওড়া, হুগলি। এই সকল জেলা গুলোতে বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টিপাতের সম্ভাবনা প্রবল। কোথাও কোথাও জল জমে যেতে পারে, ফলে নিকাশি ব্যবস্থার উপরও চাপ পড়বে।

পশ্চিমবঙ্গে আবহাওয়ার আপডেট

সাধারণ মানুষকে কীভাবে সতর্ক থাকতে হবে? জেলা গুলিতে প্রশাসনের পক্ষ থেকে বিভিন্ন সতর্কতা মূলক ব্যবস্থা নেওয়া হচ্ছে। নাগরিকদের নিচের দিক নির্দেশ গুলো মেনে চলার পরামর্শ দেওয়া হয়েছে। বজ্র বিদ্যুৎ থেকে দূরে থাকুন, বিশেষ করে খোলা জায়গায় দাঁড়িয়ে না থাকার চেষ্টা করুন, অতিরিক্ত বৃষ্টির সময় বাড়ির বাইরে না যাওয়াই শ্রেয়, পুরনো বা দুর্বল ঘর বাড়িতে অবস্থান করা থেকে বিরত থাকুন, প্রয়োজনীয় জিনিস পত্র আগে থেকেই মজুত রাখুন।

ভারী বৃষ্টির কারণে গঙ্গা, হুগলি ও অন্যান্য নদীর জলস্তর কিছুটা বাড়তে পারে। নিম্নাঞ্চল প্লাবিত হওয়ার সম্ভাবনা রয়েছে, বিশেষ করে দক্ষিণ ২৪ পরগনার কিছু অংশে, নদী বাঁধ ও নিকাশি ব্যবস্থার উপর স্থানীয় প্রশাসন নজর রাখছে। আবহাওয়া আপডেট এর প্রভাবে নদীর পার্শ্ববর্তী মানুষেরা খুবই সমস্যার সম্মুখীন হবে বলে মনে করা হচ্ছে।

কৃষিকাজের উপর প্রভাব

  • এই প্রাকৃতিক পরিবর্তনের প্রভাব পড়তে পারে কৃষিকাজের উপরেও।
  • ধানের চারা ও অন্যান্য রবি ফসলের ক্ষতি হতে পারে।
  • চাষিদের দ্রুত তাদের ফসল সুরক্ষিত জায়গায় রাখার পরামর্শ দেওয়া হয়েছে।
  • যারা এখনও জমিতে চারা রোপণ করেননি, তাদের কয়েক দিন অপেক্ষা করার জন্য বলা হয়েছে।

প্রশাসনের ব্যবস্থা ও কন্ট্রোল রুম

  1. বিপর্যয় মোকাবিলা দল প্রস্তুত রাখা হয়েছে।
  2. জল জমার সম্ভাব্য এলাকায় পাম্প বসানো হয়েছে।
  3. জরুরি পরিস্থিতিতে যোগাযোগ করার জন্য হেল্পলাইন নম্বর চালু রয়েছে।

বাংলার বাড়ির টাকা কবে দেবে পশ্চিমবঙ্গ সরকার? নতুনদের জন্য বড় ঘোষণা

উপসংহার

এই আবহাওয়া আপডেট অনুসারে আগামী ২৪ – ৪৮ ঘণ্টা দক্ষিণবঙ্গ বাসীর জন্য গুরুত্বপূর্ণ হতে চলেছে। বৃষ্টি ও ঝড়ো হাওয়ার সম্ভাবনায় সাধারণ মানুষকে আগে থেকেই সতর্ক থাকার বার্তা দিয়েছে হাওয়া অফিস। যারা এই পাচ জেলার বাসিন্দা, তাদের বিশেষ ভাবে নজর রাখতে হবে আবহাওয়া আপডেটের উপরে। সকলে সতর্ক থাকুন এবং সকলকে সাবধানে রাখুন, এই নিয়ে আরও তথ্য আপনাদের জানানো হবে সময়ে সময়ে।

Related Articles