ট্রেন্ডিং

ভারতের সবচেয়ে ধনী ভিখারি ৮ কোটি টাকার মালিক! কাহিনি শুনলে মজা পাবেন

India's Richest Beggar

ভারতের সব থেকে বড় ধনী ভিখারি সম্পর্কে জানেন, এই দেশে ও রাজ্যে প্রতিদিন লক্ষ লক্ষ মানুষ রাস্তায় বসে ভিক্ষা করেন। কিন্তু তার মধ্যেই কেউ কেউ এমন ভাগ্যবান, যাদের জীবন আর পাচজন ভিখারির মতো নয়। আজ আমরা কথা বলব এমন এক ভিখারিকে নিয়ে, যিনি ভিক্ষা করেই হয়ে উঠেছেন ৮ কোটি টাকার মালিক। রয়েছে দুটি বিলাস বহুল ডুপ্লেক্স ফ্ল্যাট এবং বিশাল ব্যাংক ব্যালান্স!

ভারতের সবচেয়ে ধনী ভিখারির গল্প অবিশ্বাস্য হলেও সত্যি!

এই ধনী ভিখারির নাম ভারত জৈন (Bharat Jain), মুম্বাই, মহারাষ্ট্রে তিনি বসবাস করেন, বয়স প্রায় ৫০ বছর। ভিক্ষা বৃত্তি করেই সে এই সাফল্যের চূড়ায় পৌঁছিয়েছেন যা বড় বড় কোম্পানিতে কাজ করা উচ্চ শিক্ষিতদের সারা জীবনের স্বপ্ন। ভারতের সবচেয়ে ধনী ভিখারী হিসেবে পরিচিত ভারত জৈন একজন শিক্ষিত ব্যক্তি, যিনি পারিবারিক সমস্যার কারণে রাস্তায় নামেন ভিক্ষা করতে। কিন্তু সেখান থেকেই তিনি বানিয়ে ফেলেন বিপুল সম্পত্তি।

ভিক্ষা করেই আয় মাসে ৭৫,০০০ টাকা রোজগার!

ভারত জৈনের রোজগার শুনলে চমকে যাবেন যে কেউ। এক রিপোর্ট অনুযায়ী, তিনি দিনে প্রায় ২০০০ – ২৫০০ টাকা পর্যন্ত রোজগার করেন অর্থাৎ মাস শেষে তার আয় দাড়ায় ৬০,০০০ থেকে ৭৫,০০০ টাকার কাছাকাছি। রাস্তায় বসে ভিক্ষা (প্রধানত স্টেশন ও মন্দিরে), কিছু ভাড়ার দোকান থেকেও নিয়মিত ইনকাম।

৮ কোটি টাকার সম্পত্তির মালিক তিনি

ভারতের এই ধনী ভিখারির মোট সম্পত্তির পরিমাণ প্রায় ৮ কোটি টাকা। শুধুমাত্র নগদ অর্থ নয়, রয়েছে ফ্ল্যাট ও দোকানের মালিকানাও। দুটি বিলাস বহুল ডুপ্লেক্স ফ্ল্যাট মুম্বাইতে, একটি দোকান যা ভাড়ায় দেওয়া হয়েছে, ব্যাংকে কোটি কোটি টাকার ফিক্সড ডিপোজিট। ভারত জৈন উচ্চমাধ্যমিক পর্যন্ত পড়াশোনা করেছেন, কিন্তু পরিবারের আর্থিক দুর্দশা ও সুযোগের অভাবে তিনি চাকরি না পেয়ে ভিক্ষা শুরু করেন, সময়ের সাথে সাথে এই পেশাকেই আয় ও সঞ্চয়ের মাধ্যম করে তোলেন।

ভারতের সবচেয়ে ধনী ভিখারির পরিবার আজ আর চাই না তিনি রাস্তায় বসে ভিক্ষা করুন, তার ছেলেরা স্কুলে পড়ে এবং স্ত্রী চান তিনি ভিন্ন পেশায় যুক্ত হোন, কিন্তু অভ্যাস ও চেনা জগতের কারণে তিনি এখনও মাঝে মধ্যে ভিক্ষা করেন। এই ঘটনা শুধু অবাক করে না, শিক্ষা দেয় — সঠিক জায়গায়, সঠিক সময়ে, চাহিদার সঙ্গে মিল রেখে কাজ করলে অপ্রচলিত পথেও সাফল্য সম্ভব, অর্থ উপার্জনের জন্য যে বড় চাকরি বা ব্যবসা লাগে, তা সব সময় সত্যি নয়, অভাবের মধ্যে থেকেও কেউ নিজের ভাগ্য বদলে দিতে পারে।

৫০০ টাকার জাল নোট চেনার উপায় কী? দেখুন RBI-র নির্দেশিকা

ভারতের সবচেয়ে ধনী ভিখারির এই গল্প একদিকে যেমন বিস্ময়ের, অন্য দিকে তেমনই শিক্ষনীয়। এটি প্রমাণ করে, সমাজের নিচু স্তর থেকেও কেউ আর্থিকভাবে সফল হতে পারে। আপনি কি ভাবতে পারেন, শুধুমাত্র ভিক্ষা করেই কেউ ৮ কোটি টাকার মালিক হতে পারে? ভারতের এই ভিখারির জীবন কাহিনী সেটাই প্রমাণ করে।

Related Articles