চাকরি

সরকারি কর্মীদের বেতন বৃদ্ধি এখন সময়ের অপেক্ষা! DA থেকে HRA সব কিছু বাড়তে চলেছে

Employee Benefits

সরকারি কর্মীদের বেতন বৃদ্ধি নিয়ে সুখবরের ইঙ্গিত মিলছে। দীর্ঘ প্রতীক্ষার পরে ৮ম পে কমিশনের (8th Pay Commission) প্রক্রিয়া শুরু হয়েছে এবং এর মাধ্যমে কর্মচারীদের বেতন কাঠামোয় বড়সড় পরিবর্তন আসতে চলেছে। কেন্দ্রীয় সরকার ইতিমধ্যেই বিভিন্ন মন্ত্রণালয় ও রাজ্য গুলির সঙ্গে আলোচনার পথে হাঁটছে। এই কমিশন কার্যকর হতে পারে ২০২৬ সালের জানুয়ারি থেকে। তবে বাস্তবায়ন নিয়ে এখনও কিছু ধোঁয়াশা রয়েছে। বিশেষজ্ঞরা বলছেন, এই নতুন কমিশন বাস্তবে কার্যকর হতে ২০২৬ – ২৭ অর্থবছর পর্যন্ত সময় নিতে পারে।

DA এবং HRA এর মাধ্যমে বেতন বৃদ্ধি কত?

বর্তমানে ৭ম পে কমিশনের (7th Pay Commission) অধীনে DA ধারাবাহিকভাবে বাড়ছে। অগাস্টে ঘোষণা অনুযায়ী, কেন্দ্রীয় কর্মীদের বকেয়া ডিএ জুলাই ২০২৫ থেকে ৫৮% হতে পারে। ৮ম পে কমিশনের পর নতুন বেসিক পে নির্ধারিত হবে, এবং সেই অনুযায়ী DA ফের ০% থেকে হিসাব শুরু হবে। এছাড়া HRA এর ক্ষেত্রেও উল্লেখ যোগ্য বৃদ্ধি আশা করা যাচ্ছে, যেহেতু তা বেসিক পে এর শতাংশ হিসেবে গণনা হয়।

Fitment Factor যদি ২.৮৬ হয় – বর্তমান বেসিক ১৮,০০০ – নতুন বেসিক ৫১,৪৮০, এই অনুযায়ী HRA ৯% হলে ৪,৬৩৩, ১৮% হলে ৯,২৬৬, ২৭% হলে ১৩,৮৯০ হতে পারে। Level অনুযায়ী বেসিক যত বাড়বে, HRA সেই অনুপাতে উল্লেখ যোগ্যভাবে বাড়বে। এই Fitment Factor এর উপরেই নির্ভর করবে বেতন ও পেনশনের আসল বৃদ্ধির পরিমাণ। ৮ম পে কমিশনে এটি ২.২৬ থেকে বাড়িয়ে ২.৮৬ করা হতে পারে।

এতে করে সরকারি কর্মীদের বেতন ৩০% থেকে ৩৪% পর্যন্ত বাড়তে পারে। বিশেষজ্ঞদের মতে, যদি Fitment Factor আরও বাড়ানো হয়, তাহলে বেতন ৪০% পর্যন্তও বৃদ্ধি পেতে পারে। পূর্বের অভিজ্ঞতা অনুযায়ী, এক একটি পে কমিশন গঠিত হওয়ার পর তার সুপারিশ কার্যকর হতে সময় লাগে প্রায় ১৮ মাস, ৮ম পে কমিশনের টার্মস অফ রেফারেন্স এবং সদস্যদের নিযুক্তি এখনও হয়নি, তাই বাস্তবায়ন আরও পিছিয়ে যেতে পারে।

এখন পর্যন্ত ধারণা, ২০২৬ সালের জানুয়ারি থেকে এটি চালু হতে পারে, তবে অর্থনৈতিক বাস্তবতা অনুযায়ী এটি ২০২৭ সালের মধ্যেও পিছিয়ে যেতে পারে। ৮ম পে কমিশনের প্রভাব শুধু সরকারি কর্মীদের মধ্যে সীমাবদ্ধ থাকবে না। এতে প্রায় ১১ মিলিয়নের বেশি কর্মী ও পেনশনার উপকৃত হবেন। সরকারের ওপর অতিরিক্ত ৩ থেকে ৩.১৫ লাখ কোটি টাকার ব্যয় বাড়বে বলে অনুমান করা হচ্ছে।

স্টেট ব্যাংকে কর্মী নিয়োগ, ক্লার্ক পদে স্থানীয় ভাষা জানলেই পার্মানেন্ট সরকারি চাকরি পাওয়ার সুযোগ

বেতন বৃদ্ধির দোরগোড়ায় কর্মীরা

সরকারি কর্মচারীদের জন্য আগামী বছর গুলো খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে। DA, HRA এবং বেসিক পে এর বৃদ্ধির পাশাপাশি, নতুন পে কমিশনের ফলে পেনশন ও অন্যান্য ভাতাও বেড়ে যাবে। যদিও এখনও সরকার থেকে আনুষ্ঠানিক ঘোষণা আসেনি, তবে আলোচনা ও রিপোর্ট অনুযায়ী, বেতন কাঠামোয় বড় পরিবর্তন আসা শুধু সময়ের অপেক্ষা।

Related Articles