চাকরি

Salary Hike: সরকারি কর্মীদের ২৪০০০ টাকা বেতন বৃদ্ধি হতে চলেছে! অবশেষে অনেকদিনের দাবিপূরণ

Employee Benefits

সরকারি চাকরিজীবীদের জন্য আবারও এসেছে এক দারুণ খবর (Salary Hike). বহু দিন ধরে যেই দাবিটি উঠছিল, সেই দাবি অবশেষে পূরণের পথে। কেন্দ্রীয় ও রাজ্য স্তরের কর্মীদের জন্য ডিএ বা মহার্ঘ ভাতা ৪ শতাংশ বৃদ্ধির সম্ভাবনা তৈরি হয়েছে। বর্তমানে এই হার ৫৫ শতাংশে রয়েছে, এবং নতুন প্রস্তাব অনুযায়ী তা বেড়ে ৫৯ শতাংশ হতে পারে। এই বাড়তি ডিএ কার্যকর হলে কর্মচারীদের আর্থিক দিক দিয়ে অনেকটাই উপকার মিলবে বলে মনে করা হচ্ছে।

DA Salary Hike News

ডিএ মূলত এমন একটি ভাতা, যা কর্মচারীদের মুদ্রাস্ফীতির চাপে স্বস্তি দিতে মূল বেতনের উপর নির্দিষ্ট হারে প্রদান করা হয়। সাধারণত বছরে দু’বার, অর্থাৎ জানুয়ারি ও জুলাই মাসে ডিএ পুনর্বিবেচনার মাধ্যমে বৃদ্ধি পায়। তাই এবার জুলাই ২০২৫ থেকেই এই বাড়তি ডিএ কার্যকর হওয়ার সম্ভাবনা জোরালো হয়েছে। যদিও এখনো সরকারিভাবে কোনো অফিসিয়াল ঘোষণা প্রকাশিত হয়নি, তবে সংশ্লিষ্ট মহলের সূত্র অনুযায়ী প্রস্তুতি প্রায় সম্পূর্ণ।

এই ৪ শতাংশ ডিএ বৃদ্ধির ফলে কর্মচারীদের মোট আয় উল্লেখ যোগ্য হারে বাড়বে। ধরুন, কারো যদি মূল বেতন হয় ১৮,০০০ টাকা, তাহলে তার মাসিক ডিএ বাড়বে ৭২০ টাকা। বছরে এই পরিমাণ দাড়াবে প্রায় ৮,৬৪০ টাকা। আবার যদি মূল বেতন বেশি হয়, যেমন ৫০,০০০ টাকা, তাহলে মাসিক বাড়তি ডিএ হবে ২,০০০ টাকা এবং বছরে তা ২৪,০০০ টাকা পর্যন্ত হতে পারে। ফলে যাদের বেসিক পে বেশি, তাদের জন্য এই ডিএ বৃদ্ধির সুবিধাও ততটাই বেশি হবে।

ডিএ বৃদ্ধি শুধু মাসিক বেতন বাড়ায় না, এটি ভবিষ্যতে অবসরকালীন ভাতার উপরেও প্রভাব ফেলে। কারণ পিএফ, পেনশন, গ্র্যাচুইটি এবং অন্যান্য আর্থিক সুবিধা হিসাবেও ডিএ ধরা হয়। আবার যেহেতু মোট আয়ের পরিমাণ বাড়বে, তাই আয়কর হিসাবেও তার প্রভাব দেখা যেতে পারে। সাধারণত প্রতি বছর জানুয়ারি ও জুলাই মাসে ডিএ পুনর্বিন্যাসের ঘোষণা আসে। জানুয়ারির বৃদ্ধির অর্থপ্রদান অনেক সময় জুন জুলাইতে হয়।

বকেয়া ডিএ বৃদ্ধি নিয়ে বড় খবর পশ্চিমবঙ্গ রাজ্য সরকারি কর্মীদের জন্য

ফলে এবারও ধারণা করা হচ্ছে, জুলাইয়ের মধ্যেই কেন্দ্রীয় সরকারের তরফ থেকে অফিসিয়াল ঘোষণা আসবে এবং নতুন হারে ডিএ দেওয়া শুরু হবে। অবশ্য এখনো চূড়ান্ত ঘোষণা না আসায় কিছুটা ধৈর্য ধরতে হবে। তবে সরকারি কর্মীদের দীর্ঘ দিনের দাবি পূরণ হওয়ার দিকেই যাচ্ছে, এবং এর ফলে একবারে বড় অঙ্কের আর্থিক স্বস্তি মিলবে, সেটাই এখন সবচেয়ে বড় খবর।

Related Articles