অর্থনীতি

Bank Account: নোটিশ ছাড়াই একাধিক ব্যাংক একাউন্ট বন্ধ করে দেওয়া হচ্ছে! আসল কারণ জানালো RBI

Reserve Bank of India

সম্প্রতি বহু গ্রাহক অভিযোগ করছেন যে, তাদের ব্যাংক একাউন্ট (Bank Account) কোনো নোটিশ ছাড়াই বন্ধ বা ফ্রিজ করে দেওয়া হয়েছে। বিষয়টি নিয়ে উদ্বেগ ছড়িয়েছে সাধারণের মধ্যে। এই পরিস্থিতিতে ভারতের রিজার্ভ ব্যাংক অফ ইন্ডিয়া (RBI) জানিয়েছে, একাধিক গুরুত্বপূর্ণ কারণে ব্যাংক গুলো এই সিদ্ধান্ত নিচ্ছে। আগের থেকে এই সকল নিয়ম জেনে নিলে গ্রাহকদের সুবিধা হবে।

Why Bank Accounts are Closed?

ব্যাংক যদি কোনো ধরনের অস্বাভাবিক বা সন্দেহজনক ট্রান্স্যাকশন চিহ্নিত করে, যেমন হঠাৎ বড় অঙ্কের জমা বা বিদেশি টাকা লেনদেন, তাহলে তারা সেই একাউন্ট সাময়িকভাবে বন্ধ করে দিতে পারে। এটি মানি লন্ডারিং প্রতিরোধে নেওয়া একটি পদক্ষেপ। যেই সব একাউন্টে টানা ২৪ মাস কোনও লেনদেন হয়নি, সেই গুলোকে ‘ডরম্যান্ট’ বা ‘ইনঅ্যাক্টিভ’ হিসেবে চিহ্নিত করা হয়। এই পরিস্থিতিতে গ্রাহক যোগাযোগ না করলে ব্যাংক সেই Bank Account বন্ধ করে দিতে পারে।

ব্যাংক একাউন্ট বন্ধ হওয়ার কারণ কি?

ব্যাংক একাউন্ট চালু রাখতে আপডেটেড KYC (Know Your Customer) তথ্য থাকা বাধ্যতামূলক। যদি আধার, প্যান বা ভোটার কার্ডের সঙ্গে দেওয়া তথ্যে গরমিল থাকে, বা সময় মতো KYC রিনিউ না করা হয়, তাহলে একাউন্ট বন্ধ করার প্রক্রিয়া শুরু হয়। গ্রাহকের একাউন্ট থেকে যদি কোনো সন্দেহজনক লেনদেন দেখা যায়, যেমন কোনো অপরিচিত একাউন্টে টাকার আদান প্রদান বা একাউন্ট হ্যাকের আশঙ্কা, তাহলে তাৎক্ষণিকভাবে ব্যাংক একাউন্ট বন্ধ করে দেওয়া হয় নিরাপত্তার স্বার্থে।

কী করবেন যদি একাউন্ট বন্ধ হয়ে যায়?

ব্যাংকের শাখায় গিয়ে কারণ জানুন, আপনার KYC ডকুমেন্টস আপডেট করুন আধার, প্যান ইত্যাদি। সাম্প্রতিক লেনদেনের তথ্য ব্যাংককে ব্যাখ্যা দিন, যদি মনে হয় অন্যায়ভাবে একাউন্ট বন্ধ হয়েছে, তবে ব্যাংকিং ওম্বাডসম্যানের কাছে অভিযোগ জানান।

কিভাবে আগেই সতর্ক থাকবেন?

  • আপনার ব্যাংক একাউন্টে নিয়মিত ছোটখাটো লেনদেন করুন যাতে একাউন্ট সক্রিয় থাকে।
  • KYC নিয়মিত আপডেট করুন। আধার, প্যান ইত্যাদি তথ্য সঠিক আছে কি না নিশ্চিত করুন।
  • অস্বাভাবিক লেনদেন এড়িয়ে চলুন এবং ব্যাংকের সঙ্গে নিয়মিত যোগাযোগ রাখুন।

1লা জুলাই থেকে ATM থেকে টাকা তোলার নিয়ম বদল! না মানলে ডবল খরচ হবে

উপসংহার

নোটিশ ছাড়াই ব্যাংক একাউন্ট বন্ধ হয়ে যাওয়া একটি জটিল সমস্যা হলেও, RBI এর নিয়ম মেনে চললে এই সমস্যা সহজেই এড়ানো যায়। সঠিক KYC, সক্রিয় একাউন্ট ব্যবহার এবং সচেতনতা থাকলে আপনি নিরাপদ থাকবেন। যদি আপনার একাউন্ট বন্ধ (Bank Account) হয়ে যায়, তাহলে দেরি না করে সঙ্গে সঙ্গে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করুন।

Related Articles