প্রকল্প

স্নেহালয় আবাসন প্রকল্পে ফ্রি পাকা বাড়ি পাবেন! অনলাইনে আবেদন প্রক্রিয়া ও শর্তাবলী জানুন

Free Housing Scheme 2025

পশ্চিমবঙ্গ সরকারের স্নেহালয় আবাসন প্রকল্প মূলত এমন পরিবারদের জন্য, যারা দীর্ঘদিন ধরে কাচা ঘরে বসবাস করছেন এবং আর্থিক অসচ্ছলতার কারণে পাকা বাড়ি বানাতে পারছেন না। এই প্রকল্পের মাধ্যমে সম্পূর্ণ বিনামূল্যে পাকা বাড়ি প্রদান করা হচ্ছে। মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বাধীন রাজ্য সরকার সমাজের পিছিয়ে পড়া শ্রেণিকে মাথার ছাদ দেওয়ার উদ্যোগ নিয়েছে এই প্রকল্পের মাধ্যমে।

স্নেহালয় আবাসন প্রকল্প কী?

  • সম্পূর্ণ বিনামূল্যে পাকা বাড়ি প্রদান
  • সরকারি তত্ত্বাবধানে নির্মাণ ও বাস্তবায়ন
  • আবেদনকারীর নিজস্ব জমি না থাকলেও নির্ধারিত কিছু ক্ষেত্রে সুবিধা পাওয়া সম্ভব
  • বাড়ি নির্মাণের জন্য এককালীন অনুদান বা কিস্তিতে অর্থ প্রদান

কারা এই প্রকল্পের জন্য উপযুক্ত?

  1. পশ্চিমবঙ্গের স্থায়ী বাসিন্দা হতে হবে
  2. আর্থিকভাবে অসচ্ছল পরিবার হতে হবে
  3. পরিবারে কোনো সরকারি চাকরিজীবী না থাকা
  4. আগে কোনো সরকারি আবাসন সুবিধা না পাওয়া

অনলাইনে কীভাবে আবেদন করবেন?

প্রথমে রাজ্য সরকারের আবাসন বিভাগের অফিসিয়াল ওয়েবসাইটে যান, ‘স্নেহালয় আবাসন প্রকল্প’ অপশনটি সিলেক্ট করুন, আবেদন ফর্মটি খুলে প্রয়োজনীয় তথ্য দিন, নাম, ঠিকানা, বয়স, পরিবারে সদস্য সংখ্যা, বার্ষিক আয়, ভোটার কার্ড / আধার নম্বর, প্রয়োজনীয় ডকুমেন্ট স্ক্যান করে আপলোড করুন, সব তথ্য সঠিকভাবে দিয়ে সাবমিট করুন, একটি রেফারেন্স নম্বর পাবেন, সেটি ভবিষ্যতের জন্য সংরক্ষণ করুন।

কোন কোন ডকুমেন্ট লাগবে?

  • আধার কার্ড, ভোটার কার্ড
  • বাসস্থানের প্রমাণ (রেশন কার্ড, বিদ্যুৎ বিল ইত্যাদি)
  • আয় শংসাপত্র
  • জাতি শংসাপত্র (যদি প্রযোজ্য হয়)
  • পাসপোর্ট সাইজ ছবি

এই স্নেহালয় আবাসন প্রকল্পর আওতায় কত টাকা পর্যন্ত অনুদান পাওয়া যায়?

স্নেহালয় আবাসন প্রকল্প প্রতিটি বাড়ির জন্য প্রায় ১.২০ লক্ষ টাকা পর্যন্ত সরকারি অনুদান দেওয়া হয়ে থাকে। এই অর্থ একাধিক কিস্তিতে নির্মাণ কাজে প্রদান করা হয়, এবং সংশ্লিষ্ট ব্লক অফিস থেকে তত্ত্বাবধান করা হয়। আবেদন সাবমিশনের পর প্রাপ্ত রেফারেন্স নম্বর দিয়ে ওয়েবসাইটে লগ ইন করে আবেদন স্ট্যাটাস দেখা যাবে, এছাড়াও স্থানীয় পঞ্চায়েত বা পৌরসভা অফিসে যোগাযোগ করে তথ্য জেনে নিতে পারবেন।

ভারতীয় নাগরিকত্ব প্রমাণে লাগবে এই দরকারি নথি, আধার কার্ড ও প্যান কার্ড আর যথেষ্ট নয়!

গুরুত্বপূর্ণ টিপস ও সতর্কতা

ভুয়ো দালালের ফাঁদে পা দেবেন না, নিজের তথ্য সঠিকভাবে দিন, ভুল তথ্য দিলে আবেদন বাতিল হতে পারে, সময়মতো আবেদন করলে বেশি সুবিধা পাবেন, আবেদনের পর নিয়মিত ওয়েবসাইট চেক করুন। গরিব ও অসহায় মানুষের জন্য নিখরচায় পাকা বাড়ি, অনলাইনেই আবেদন প্রক্রিয়া, ন্যূনতম ডকুমেন্ট দিয়ে আবেদন করা যায়, সরকারের প্রত্যক্ষ তত্ত্বাবধান।

Related Articles