
মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে সবুজ সাথী প্রকল্প (Sabooj Sathi Scheme) এর অধীনে স্কুল পড়ুয়া ছাত্র ছাত্রীদের ফ্রিতে সাইকেল দেওয়া হবে। এই প্রকল্প মূলত নবম শ্রেণি থেকে দ্বাদশ শ্রেণির ছাত্র ছাত্রীদের জন্য প্রযোজ্য। এর মাধ্যমে শিক্ষার্থীরা সহজে স্কুলে যেতে পারবে এবং তাদের পড়াশোনায় উন্নতি হবে বলে আশা করা হচ্ছে এবং মুলত গ্রামের পড়ুয়াদের অনেকটাই সুবিধা হবে।
সবুজ সাথী প্রকল্পে বিনামূল্যে সাইকেল বিতরণ
- স্কুল পড়ুয়া ছাত্র ছাত্রীদের যাতায়াতে সুবিধা করে দেওয়া।
- গ্রামীণ ও দূরবর্তী এলাকার ছাত্র ছাত্রীদের জন্য বিকল্প পরিবহন নিশ্চিত করা।
- শিক্ষার হার বৃদ্ধি ও ড্রপ আউট কমানো।
যোগ্যতার মাপকাঠি
শুধুমাত্র পশ্চিমবঙ্গের সরকার অনুমোদিত স্কুলের ছাত্র ছাত্রীদের জন্য, নবম, দশম, একাদশ ও দ্বাদশ শ্রেণির ছাত্র ছাত্রীরা এই প্রকল্পের অন্তর্ভুক্ত, পরিবারের মাসিক আয় সীমিত হলে অগ্রাধিকার ভিত্তিতে সাইকেল দেওয়া হবে, সরকারের পক্ষ থেকে প্রতিটি জেলার শিক্ষা দপ্তর ও বিদ্যালয় কর্তৃপক্ষের মাধ্যমে সাইকেল বিতরণ করা হচ্ছে।
সাইকেল বিতরণ প্রক্রিয়া
স্কুল পর্যায়ে ছাত্র ছাত্রীদের তালিকা তৈরি করা হয়, অনলাইন পোর্টালের মাধ্যমে তথ্য আপলোড করা হয়, নির্ধারিত দিনে স্কুল থেকেই সাইকেল বিতরণ করা হয়, শিক্ষার্থীদের নাম, রোল নম্বর ও আইডি যাচাই করে সাইকেল প্রদান করা হয়। এই প্রকল্পের ফলে গ্রামীণ ও অনুন্নত এলাকার বহু ছাত্র ছাত্রী উপকৃত হচ্ছে। বিশেষ করে মেয়েরা সাইকেল পেয়ে স্কুলে আরও নিয়মিত হচ্ছে।
যাতায়াতে সময় ও অর্থ সাশ্রয়, ছাত্র ছাত্রীদের মধ্যে শিক্ষার প্রতি আগ্রহ বাড়ানো, মেয়েদের জন্য নিরাপদ ও স্বাধীন যাতায়াতের ব্যবস্থা, পরিবেশ বান্ধব পরিবহন ব্যবস্থার উৎসাহ প্রদান। সবুজ সাথী প্রকল্পের জন্য একটি নির্দিষ্ট পোর্টাল তৈরি করা হয়েছে। এখানে ছাত্র ছাত্রী ও অভিভাবকেরা প্রকল্প সংক্রান্ত আপডেট, তালিকা ও স্ট্যাটাস চেক করতে পারেন।সুবিধা ভোগীদের তালিকা, সাইকেল বিতরণের তারিখ, স্ট্যাটাস ট্র্যাকিং, অভিযোগ জানানো ও সাহায্য নেওয়ার ফর্ম।
পশ্চিমবঙ্গে জল ধরো জল ভরো প্রকল্পে নাগরিকদের পানীয় জলের সমস্যার সমাধান
সরকার আগামী বছর গুলিতেও এই প্রকল্প অব্যাহত রাখার সিদ্ধান্ত নিয়েছে। প্রতি বছর লক্ষাধিক ছাত্র ছাত্রী এই সুবিধা পাবে বলে আশা করা হচ্ছে। এছাড়াও, সাইকেলের গুণমান উন্নত করা, ডিজিটাল ট্র্যাকিং বাড়ানো ও আরও স্বচ্ছতা আনয়ন করা হবে ভবিষ্যতের লক্ষ্য। সবুজ সাথী প্রকল্প শুধু একটি সাইকেল বিতরণ প্রকল্প নয়, এটি শিক্ষার প্রসারে এক বড় সামাজিক উদ্যোগ। পশ্চিমবঙ্গ সরকার এর মাধ্যমে শিক্ষার্থীদের জীবন মান উন্নয়নে এক যুগান্তকারী পদক্ষেপ নিয়েছে। যারা এখনো এই সুবিধা পাননি, তারা নিকটস্থ বিদ্যালয়ের মাধ্যমে তথ্য সংগ্রহ করে অংশ নিতে পারেন।



