ছুটি

পশ্চিমবঙ্গে গরমের ছুটি শেষ হয়ে কবে খুলবে স্কুল? জানিয়ে দিল শিক্ষা দফতর

West Bengal Summer Vacation End News

পশ্চিমবঙ্গের বিভিন্ন জেলায় তীব্র গরমের কারণে রাজ্যের স্কুল গুলোতে আগে থেকেই গরমের ছুটি ঘোষণা করেছিল রাজ্য সরকার। এবার সেই ছুটি শেষ হয়ে কবে থেকে স্কুল খোলা হবে, তা নিয়ে গুরুত্বপূর্ণ ঘোষণা করল রাজ্যের শিক্ষা দফতর।
এই প্রতিবেদনে আমরা জানাবো কবে থেকে স্কুল খুলছে, কী নির্দেশিকা দেওয়া হয়েছে এবং অভিভাবক ও শিক্ষার্থীদের কী কী বিষয়ে সতর্ক থাকতে বলা হয়েছে।

গরমের ছুটি শেষে কবে খুলবে স্কুল? জানাল শিক্ষা দফতর

গতকাল শিক্ষা দফতর জানিয়েছে, রাজ্যের সমস্ত সরকারি ও সরকার পোষিত স্কুল গুলো আগামী ৩১ শে মে ২০২৫ থেকে পুনরায় খোলা হবে, এই নির্দেশিকা ইতি মধ্যেই রাজ্যের সমস্ত জেলা শিক্ষা আধিকারিকদের পাঠানো হয়েছে, ছুটির মেয়াদ আর বাড়ানো হবে না বলেও স্পষ্ট করে দিয়েছে শিক্ষা দফতর। কিন্তু অনেকেই মনে করছেন যে আবহাওয়ার ওপরে নির্ভর করে এই সিদ্ধান্তের পরিবর্তন হলেও হতে পারে।

Summer Vacation 2025

আর এই সময়ে রাজ্যের সকল বেসরকারি স্কুল গুলিকেও ছুটি রাখার নির্দেশ দেওয়া হয়েছে এবং মুলত অনেক শিক্ষক সংগঠন ও শিক্ষক শিক্ষিকাদের তরফে মনে করা হচ্ছিলো যে টানা ছুটি থাকলে আগামী বছরের মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থীদের সেমেস্টার পদ্ধতিতে পরীক্ষা দিতে সমস্যা হতে পারে। তাই সরকারের এই নির্দেশকে অনেকেই সাধুবাদ জানিয়েছেন।

শিক্ষার্থীদের জন্য বিশেষ নির্দেশিকা

  • স্কুলে অবশ্যই জল খাওয়ার পর্যাপ্ত ব্যবস্থা রাখতে হবে
  • ছাতা ও টুপি ব্যবহার করার পরামর্শ দেওয়া হয়েছে
  • ছাত্র ছাত্রীদের হালকা ও সুতির পোশাক পরার অনুরোধ করা হয়েছে
  • জলের বোতল নিতে ভুলবেন না
  • বাইরে বেরোনোর আগে শরীর খারাপ থাকলে স্কুলে পাঠানো এড়িয়ে চলুন

স্কুল কর্তৃপক্ষের দায়িত্ব

  1. শুধু ছাত্র ছাত্রী বা অভিভাবক নয়, স্কুল কর্তৃপক্ষের কাছেও কিছু দায়িত্ব রয়েছে এই সময়
  2. জল সরবরাহ এবং প্রাথমিক চিকিৎসার ব্যবস্থা
  3. ক্লাস রুমে পর্যাপ্ত হাওয়া ও আলো
  4. গরমের কারণে কোনো শিক্ষার্থী অসুস্থ হলে অবিলম্বে চিকিৎসার ব্যবস্থা করা

পশ্চিমবঙ্গে মাধ্যমিক পাশের পর সেরা স্কলারশিপ ২০২৫ আবেদন ও সুবিধা জানুন

কোন কোন জেলার জন্য এই নির্দেশিকা?

এই নির্দেশিকা রাজ্যের সব জেলায় কার্যকর হবে, বিশেষ করে – পুরুলিয়া, বাঁকুড়া, পশ্চিম মেদিনীপুর, বীরভূম, মুর্শিদাবাদ।
এই সব জেলায় গরমের তীব্রতা তুলনা মূলক বেশি থাকায় স্কুল কর্তৃপক্ষকে বিশেষ নজর দিতে বলা হয়েছে। গরমের ছুটি নিয়ে আগামী দিনে কিছু নতুন খবর পাওয়া গেলে সেই সম্পর্কে সকল তথ্য আপনাদের সবার আগে আমরা জানিয়ে দেব এবং সেই জন্য আমাদের সঙ্গে থাকুন।

Related Articles