ছুটি

Summer Vacation: পশ্চিমবঙ্গের স্কুলে ফের গরমের ছুটি ঘোষণা। শিক্ষা মন্ত্রীর নির্দেশে বিজ্ঞপ্তি প্রকাশ

Summer Holiday Start Again in West Bengal

ফের একবারের জন্য পশ্চিমবঙ্গের সকল সরকারি ও সাহায্য প্রাপ্ত স্কুলে গরমের ছুটি (Summer Vacation) শুরু হল। এই গরমের কারণের জন্য বাচ্চাদের অনেক সমস্যা হচ্ছিলো এবং পশ্চিমবঙ্গ সরকারের (Government of West Bengal) তরফে বড় সিদ্ধান্ত নেওয়া হল। আগামী ১৩ ও ১৪ই জুন গরমের ছুটি ঘোষণা করেছেন শিক্ষা মন্ত্রী ব্রাত্য বসু, তিনি জানিয়েছেন ফের সোমবার অর্থাৎ ১৬ই জুন পুনরায় স্কুল খোলা হবে।

West Bengal Summer Vacation

প্রথম দফায় গরমের ছুটি ঘোষণা হয়েছিল ৩০শে এপ্রিল থেকে। সেই সময় অনুমান করা হয়েছিল, গরমের প্রভাব জুনের শুরুতে কমবে। কিন্তু তাপপ্রবাহ অব্যাহত থাকায় ফের নতুন করে ছুটি (Summer Vacation) ঘোষণা করতে বাধ্য হয়েছে রাজ্য সরকার। শিক্ষা দফতরের বিজ্ঞপ্তি অনুযায়ী, আগামী ১৬ জুন ২০২৫ থেকে স্কুল খোলা হবে। তবে পরিস্থিতি বিবেচনা করে এই তারিখ পরিবর্তনও হতে পারে বলে জানানো হয়েছে।

পশ্চিমবঙ্গে গরমের ছুটি বাড়ল

এখনও রাজ্যের বিভিন্ন অঞ্চলে তাপমাত্রা ৪০ ডিগ্রির কাছাকাছি রয়েছে। ফলে সতর্কতা মূলক পদক্ষেপ হিসেবেই এই সিদ্ধান্ত। সমস্ত সরকারি, সরকার পোষিত ও সরকার সাহায্য প্রাপ্ত স্কুলে এই নিয়ম লাগু হবে, তবে বেসরকারি স্কুল গুলোর ক্ষেত্রে চূড়ান্ত সিদ্ধান্ত স্কুল কর্তৃপক্ষের উপরেই নির্ভর করছে। অনেক বেসরকারি স্কুলেই ইতি মধ্যেই অনলাইন ক্লাস শুরু হয়ে গেছে।

কেন নেওয়া হল এই সিদ্ধান্ত?

এই সিদ্ধান্তের মূল কারণ হল শিশুরা যাতে গ্রীষ্মের চরম তাপমাত্রার মধ্যে অসুস্থ না হয়ে পড়ে। বিশেষ করে যেই সব জেলায় দিনভর তাপপ্রবাহ চলছে, সেখানে শিশুদের বাইরে যাওয়া অত্যন্ত ঝুঁকিপূর্ণ হয়ে উঠছে। ফলে শিক্ষার্থীদের সুরক্ষা সুনিশ্চিত করতেই এই ছুটির সময়সীমা বাড়ানো হয়েছে। এর আগে ২০২৫ সালের ১লা জুন পর্যন্ত গরমের ছুটি ঘোষণা করা হয়েছিল। কিন্তু আবহাওয়া দফতরের রিপোর্ট অনুযায়ী, রাজ্যের তাপমাত্রা আরও কয়েকদিন বেশি থাকবে। সেই অনুযায়ী, আবারও গরমের ছুটি (Summer Vacation) বাড়ানো হল।

বকেয়া DA মামলা নিয়ে ফের সুপ্রিম কোর্টে যাবে পশ্চিমবঙ্গ সরকার? সরকারি কর্মীদের জন্য বড় আপডেট

উপসংহার

পশ্চিমবঙ্গে ক্রমাগত বেড়ে চলা গরমের কারণে রাজ্য সরকার ফের স্কুল ছুটি (Summer Vacation) বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে। শিক্ষার্থীদের স্বাস্থ্য রক্ষাই এই সিদ্ধান্তের পেছনে মূল কারণ। আগামী ১৬ জুন স্কুল খুলবে বলেই আপাতত জানানো হলেও, পরিস্থিতির উপর নির্ভর করেই চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে। আরও আপডেটের জন্য নজর রাখুন রাজ্য শিক্ষা দফতরের বিজ্ঞপ্তির উপর বা আমাদের সঙ্গে থাকুন সকল খবর সবার আগে পাওয়ার জন্য।

Related Articles