স্কলারশিপ

SVMCM K3: এই স্কলারশিপ প্রকল্পে 2500 টাকা দিচ্ছে পশ্চিমবঙ্গ সরকার। কন্যাশ্রী প্রকল্প ফরম ফিলাপ

স্বামী বিবেকানন্দ স্কলারশিপ (SVMCM K3), ও কন্যাশ্রী প্রকল্প বৃত্তি (Kanyashree Scholarship) সম্পর্কে আমরা সকলেই জানি, আর পশ্চিমবঙ্গ সরকার (Government of West Bengal) সহ মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির তরফে নিয়ে আসা সবচেয়ে বড় প্রকল্প (Government Scheme) গুলোর মধ্যে এটি অন্যতম। এই প্রকল্পের (Swami Vivekananda Scholarship) মাধ্যমে ছাত্রীদের পড়াশোনার জন্য আর্থিক সাহায্য বা বৃত্তি দেওয়া হয়ে থাকে।

SVMCM K3 Kanyashree Scholarship Government Scheme Online Apply

রাজ্যের জন সাধারণের জন্য একাধিক জনকল্যাণমূলক প্রকল্পের সূচনা করেছেন, যেই গুলো দ্বারা রাজ্যের জনসাধারণ আর্থিক সহায়তা পেয়েছেন। রাজ্যের জনগণের জন্য বিভিন্ন রকমের প্রকল্পের সূচনা করার সাথে সাথে ছাত্র ছাত্রীদের জন্য যেমন বিভিন্ন স্কিমের সূচনা করেছেন, সেই সাথে মেধাবী ও দুঃস্থ ছাত্র ছাত্রীদের জন্য চালু করেছেন কন্যাশ্রী স্কলারশিপ (Kanyashree Scholarship).

স্বামী বিবেকানন্দ মেরিট কাম মিনস স্কলারশিপের অনলাইন আবেদন

সরকারের সূচনা করা ছাত্র ছাত্রীদের জন্য উল্লেখযোগ্য প্রকল্প গুলোর মধ্যে অন্যতম হলো কন্যাশ্রী প্রকল্প। স্কলারশিপের মধ্যে উল্লেখযোগ্য হলো স্বামী বিবেকানন্দ স্কলারশিপ, ওয়েসিস ও নবান্ন স্কলারশিপ। এতদিন পর্যন্ত কন্যাশ্রী প্রকল্পে আবেদন করতে পারত স্কুল, কলেজের ছাত্র ছাত্রীরা। সম্প্রতি বিশ্ববিদ্যালয়ে পাঠরত পড়ুয়ারা এই কন্যাশ্রী স্কলারশিপ প্রকল্পে (Kanyashree Scholarship) আবেদন করতে পারবে।

SVMCM K3 Scholarship

দুটি পর্যায়ে এতদিন কন্যাশ্রী প্রকল্পে আবেদন করা যেতো, একটি K1 ও K2 আর এই দুই ধাপে মেয়েদের স্কুলে ও কলেজে পড়াশোনার জন্য আর্থিক সাহায্য করা হবে। এখন K3 বিভাগেও আবেদন করতে পারবে বিশ্ববিদ্যালয়ের ছাত্র ছাত্রীরা। এই প্রকল্পে আবেদন করলে সকল পড়ুয়ারা মাসিক হিসেবে ২৫০০ টাকা অনুদান পেতে পারবে।

কন্যাশ্রী প্রকল্পে আবেদন করার যোগ্যতা

  • বিশ্ববিদ্যালয়ের ছাত্র ছাত্রীরা কন্যাশ্রী প্রকল্পে আবেদনের জন্য কলেজের ফাইনাল পরীক্ষার মার্কশিটে ৪৫ শতাংশ নাম্বার থাকতে হবে।
  • পারিবারিক বার্ষিক আয়ের পরিমাণ যেমনই হোক, প্রত্যেকে কন্যাশ্রী প্রকল্পে আবেদন করতে পারবে।
  • আবেদনের জন্য নির্দিষ্ট কোনো বয়সের ব্যাপার নেই।

যদি কলেজে অধ্যয়নরত কোনো পড়ুয়া ৫৩ শতাংশ নাম্বার পেয়ে থাকে, তাহলে সে কন্যাশ্রী প্রকল্পে আবেদন না করেও স্বামী বিবেকানন্দ বিকাশ ভবন স্কলারশিপ (Bikash Bhawan Scholarship 2024) পোর্টালের মাধ্যমে অনলাইনে স্বামী বিবেকানন্দ স্কলারশিপের জন্য আবেদন করতে পারবেন। দুটি ক্ষেত্রে একই সুবিধা পাওয়া যাবে।

স্বামী বিবেকানন্দ K3 স্কলারশিপ আবেদন

১) প্রথমে আবেদনকারীকে স্বামী বিবেকানন্দ বিকাশ ভবন উচ্চশিক্ষা দপ্তরের স্কলারশিপ পোর্টালের ওয়েবসাইটে যেতে হবে।
২) এরপর কন্যাশ্রী তিন প্রকল্পে অর্থাৎ K3 প্রকল্পে রেজিস্ট্রেশন করতে হবে।
৩) এরপর নিজের K2 আইডি, নাম, জন্ম তারিখ, পিতা মাতার নাম, এগুলো ইনক্লুড করতে হবে।

৪) কোনো পড়ুয়ার কলেজে পড়াকালীন যদি কন্যাশ্রী দুই আইডি ভেরিফিকেশন করা না থাকে, তাহলেও কোনো সমস্যা নেই।
৫) একজন পড়ুয়া প্রথম K3 প্রকল্পে আবেদন করতেই পারে।
৬) আইডি যাচাইকরণ হওয়ার পর একটি ফর্ম আসবে, সেটি সম্পূর্ণ ফিলাপ করুন।

PM Kisan (প্রধানমন্ত্রী কিষান সম্মান নিধি যোজনা)

৭) এরপর নথি স্ক্যান করে আপলোড করুন। তারপর সাবমিট অপশনে ক্লিক করুন।
৮) আধার কার্ড, ব্যাঙ্ক অ্যাকাউন্ট, ফোন নাম্বার, ছবি, স্ক্যান করা সাক্ষর, K2 আইডির প্রমাণ এই গুলো স্ক্যান করে আপলোড করতে হবে।

একবারে কটা সরকারি স্কলারশিপে আবেদন করতে পারবেন? নতুন শিক্ষাবর্ষের আগে জানুন

রাজ্য সরকার কন্যাশ্রী প্রকল্পে আবেদনের জন্য দরজা খুলে গেলো বিশ্ববিদ্যালয়ে অধ্যয়নরত পড়ুয়াদের। এইবার থেকে উচ্চশিক্ষার জন্য পড়ুয়াদের উজ্জ্বল ভবিষ্যৎ গড়ার ক্ষেত্রে আরও একধাপ অনস্বীকার্য ভূমিকা পালন করবে রাজ্য সরকারের সূচনা করা কন্যাশ্রী প্রকল্প। আর এবারে ছেলেরাও সাহায্য পাওয়ার জন্য খুবই খুশি হয়েছে তাদের অভিভাবকরা।
Written by Shampa Debnath

Related Articles