SVMCM Scholarship: স্বামী বিবেকানন্দ স্কলারশিপ নিয়ে নয়া ঘোষণা বিকাশ ভবনের তরফে। পড়ুয়াদের জেনে নেওয়া দরকার
Swami Vivekananda Scholarship 2025
সম্প্রতি বিকাশ ভবনের তরফে স্বামী বিবেকানন্দ স্কলারশিপ (SVMCM Scholarship Swami Vivekananda Merit-cum-Means Scholarship) নিয়ে এক গুরুত্বপূর্ণ ঘোষণা করা হয়েছে। যা রাজ্যের উচ্চ মাধ্যমিক, গ্র্যাজুয়েট ও পোস্ট গ্র্যাজুয়েট স্তরের ছাত্র ছাত্রীদের সরাসরি প্রভাবিত করবে। এই স্কলারশিপের মূল উদ্দেশ্য, মেধাবী অথচ আর্থিকভাবে পিছিয়ে থাকা ছাত্র ছাত্রীদের পড়াশোনার খরচে সহায়তা করা।
SVMCM Scholarship 2025
মুলত এই স্কলারশিপে এখন পর্যন্ত অনেক পড়ুয়ারাই টাকা পায়নি এবং সেই সকল পড়ুয়াদের জন্য বিকাশ ভবনের তরফে নোটিশ জারি করে ঘোষণা করা হয়েছে যে যেই সকল পড়ুয়ারা এখন পর্যন্ত টাকা পায়নি তাদের জন্য নতুন ফান্ডের মাধ্যমে টাকা ছাড়া হয়েছে এবারে জেনে নেওয়া যাক যে কীভাবে এই টাকা পাওয়া যাবে। মুলত কিছু আসল কারণের জন্য বাচ্চাদের একাউন্টে টাকা ঢুকছিল না।
Swami Vivekananda Scholarship
ব্যাংকের সঙ্গে আধার লিংক না করা, মাইনর একাউন্ট, ভুল নম্বর দিলে ও IFSC কোড ভুল থাকায় এই টাকা পাওয়া যাচ্ছিল না, তাই সকলের উচিত এই সম্পর্কে আগের থেকে জেনে নিয়ে সকল তথ্য ঠিক করে নেওয়া যাতে টাকা ঢোকার কোন সমস্যা না হয় এবং যারা এক্ষন পর্যন্ত আবেদন করেননি তারা নতুন করে আবেদন করে নিতে পারবেন।
উচ্চ মাধ্যমিক উত্তীর্ণ হয়ে কলেজে ভর্তি হওয়া ছাত্র ছাত্রী, গ্র্যাজুয়েশনের পর পোস্ট গ্র্যাজুয়েশন শুরু করা শিক্ষার্থী, টেকনিক্যাল বা প্রফেশনাল কোর্সে ভর্তি থাকা পড়ুয়া। পরিবারের বার্ষিক আয় ২.৫ লক্ষের মধ্যে হতে হবে, প্রার্থীর শেষ পরীক্ষায় নির্দিষ্ট শতাংশ নম্বর থাকতে হবে উচ্চমাধ্যমিকের জন্য কমপক্ষে ৬০%, আবেদনকারী পশ্চিমবঙ্গের বাসিন্দা হতে হবে।
স্বামী বিবেকানন্দ স্কলারশিপ অনলাইন আবেদন
২০২৫ সাল থেকে আবেদন প্রক্রিয়াকে আরও ডিজিটাল ও সহজ করে তোলা হয়েছে। অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে নতুন রেজিস্ট্রেশন করতে হবে, লগইন করে প্রোফাইল পূরণ করতে হবে, প্রয়োজনীয় ডকুমেন্ট স্ক্যান করে আপলোড করতে হবে, আবেদন জমা দেওয়ার পর রেফারেন্স নম্বর সংরক্ষণ করুন। ছাত্র ছাত্রীর আধার কার্ড ও পাসপোর্ট সাইজ ছবি, ইনকাম সার্টিফিকেট, মার্কশিট ও অ্যাডমিশন রসিদ, ব্যাংক পাসবুকের প্রথম পাতার কপি।
পশ্চিমবঙ্গে শুরু হলো বিভিন্ন সরকারি ও বেসরকারি স্কলারশিপে আবেদন।
উপসংহার
স্বামী বিবেকানন্দ স্কলারশিপ ২০২৫ এর এই নতুন নিয়ম গুলি বহু মেধাবী ছাত্র ছাত্রীকে এগিয়ে যেতে সাহায্য করবে। আপনি যদি এই স্কলারশিপের যোগ্য হন, তবে এক মুহূর্ত দেরি না করে আজই আবেদন প্রক্রিয়া শুরু করুন। এই নিয়ে আরও কোন আপডেট পাওয়া গেলে আমাদের সাইটে সবার আগে জানানো হবে।



