স্কলারশিপ

SVMCM Scholarship: স্বামী বিবেকানন্দ স্কলারশিপ এ কত টাকা পাওয়া যায়? স্ট্যাটাস চেক দেখে নিন

স্বামী বিবেকানন্দ স্কলারশিপ (SVMCM Scholarship) পশ্চিমবঙ্গের সকল সরকারি স্কলারশিপের (Government Scholarship) মধ্যে জনপ্রিয় ও অন্যতম। পশ্চিমবঙ্গ সরকারের (Government of West Bengal) তরফে এই স্কলারশিপ নিয়ে আসা হয়েছিল। এমন অনেক নিম্ন মধ্যবিত্ত ছাত্র ছাত্রী রয়েছে, যাঁরা পড়াশুনায় খুবই ভালো অর্থাৎ মেধাবী কিন্তু পারিবারিক আয় কম থাকার জন্য বেশি দূর পড়াশোনা চালিয়ে যেতে পারেন না।

SVMCM Scholarship 2024 Online Payment

সেই সব রকম ছাত্র ছাত্রীদের পড়াশোনাকে চালিয়ে নিয়ে যাওয়ার জন্য এবং একটা উজ্জ্বল ভবিষ্যৎ দেওয়ার জন্য রাজ্য সরকার থেকে কেন্দ্র সরকার এবং কিছু বেসরকারি প্রতিষ্ঠান স্কলারশিপের ব্যবস্থা করেন। তেমনি স্বামী বিবেকানন্দ স্কলারশিপ (SVMCM Scholarship) একটি গুরুত্বপূর্ণ স্কলারশিপ হিসাবে পরিগণিত হয়। আর এই স্কলারশিপ নিয়ে এবারে বড় খবর পাওয়া গেল।

স্বামী বিবেকানন্দ স্কলারশিপ রিনিউয়াল

অনেকে ছাত্র ছাত্রীর কাছ থেকে জানা যায়, তাদের ব্য্যাঙ্ক অ্যাকাউন্টে স্বামী বিবেকানন্দ স্কলারশিপের টাকা (SVMCM Scholarship) ঢুকছে না। কিন্তু কেন টাকা ঢুকছে সেই ব্যাপারে তারা অনেক সময় বুঝতে পারেন না।আসলে ব্যাপারটা হচ্ছে, মেজর অ্যাকাউন্ট এবং মাইনর অ্যাকাউন্টের একটা ব্যাপার। একজন ছাত্র বা ছাত্রী স্কুলে ভর্তি হওয়ার সময় যে ব্যাঙ্ক অ্যাকাউন্ট করে সেটাকে মাইনর অ্যাকাউন্ট বলা হয়।

স্বামী বিবেকানন্দ স্কলারশিপ স্ট্যাটাস চেক

সেই অবস্থায় স্কলারশিপের জন্য আবেদন করলে স্কলারশিপের (SVMCM Scholarship) টাকা মাইনর অ্যাকাউন্টে আসে। কিন্তু যখন সে ছাত্র বা ছাত্রী ১৮ বছর পূর্ণ হয়ে যায়, তখন থেকে অসুবিধার সম্মুখীন হয়। কারণ ১৮ বছর পূর্ণ হয়ে গেলে মাইনর অ্যাকাউন্ট কোন কার্যকারিতা থাকে না। আপনাকে তখন মেজর অ্যাকাউন্ট করতে হবে। ব্যাপারটি কোনো জটিল ব্যাপার নয়। শুধুমাত্র আপনাকে মাইনর অ্যাকাউন্ট থেকে মেজর অ্যাকাউন্টে পরিবর্তন করতে হবে।

Duare Sarkar (দুয়ারে সরকার ক্যাম্প)

স্বামী বিবেকানন্দ স্কলারশিপ এ কি কি ডকুমেন্ট লাগবে?

আপনার যে ব্যাঙ্কে আপনার অ্যাকাউন্ট রয়েছে সেই ব্যাঙ্ক গিয়ে সেখানে আধিকারিকদের বলবেন আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্টটি মাইনর থেকে মেজরে ট্রান্সফার করবেন। তখনই আপনাকে একটা আবেদন পত্র ফিলাপ করতে হবে তার সাথে আপনাকে কে-ওয়াইসি জমা করতে হবে (SVMCM Scholarship). আধার কার্ড, প্যান কার্ড ও আরও অন্যান্য যে প্রয়োজনীয় ডকুমেন্ট রয়েছে সে গুলোকে জমা করতে হবে তাহলেই আপনার মাইনর অ্যাকাউন্ট মেজর অ্যাকাউন্টে পরিবর্তিত হয়ে যাবে।

পোস্ট অফিস মাসিক আয় স্কিম। মান্থলি ইনকাম স্কিমে বিনিয়োগে কত সুদ পাবেন?

এরপর থেকে আপনার অ্যাকাউন্ট আবার স্কলারশিপের টাকা আপনি পেয়ে যাবেন। যাঁরা এই অবস্থায় ভুক্তভোগী রয়েছেন তাঁরা এই কাজটি দ্রুত করে নিন। তাহলেই আপনার স্বামী বিবেকানন্দ স্কলারশিপের টাকা পাওয়ার ব্যাপারটি নিরবিচ্ছিন্ন থাকবে। এই সম্পর্কে আপনাদের মত নিচে কমেন্ট করে জানাবেন।
Written by Shampa debnath

Related Articles