নতুন মাইলেজের বাপ Bajaj Platina 125 বাজারে আসলো। স্পেসিফিকেশন, ডিজাইন ও মাইলেজ কত জানুন

Bajaj Platina 125

বাইকপ্রেমীদের জন্য সুখবর! Bajaj Platina 125 নতুন রূপে ফিরে এসেছে। এই বাইকটি শুধু দুর্দান্ত মাইলেজই দেয় না, সেই সাথে আধুনিক ডিজাইন ও উন্নত ফিচারস নিয়েও এসেছে। যারা দৈনিক চলাচলের জন্য বাজেট ফ্রেন্ডলি ও ফুয়েল এফিশিয়েন্ট বাইক খুঁজছেন, তাদের জন্য এটি হতে পারে আদর্শ পছন্দ।

Bajaj Platina 125 Speciifications

Bajaj Platina 125 এ রয়েছে 124.4cc সিঙ্গেল সিলিন্ডার DTS-i ইঞ্জিন, যা 11 PS পাওয়ার এবং 11 Nm টর্ক জেনারেট করতে সক্ষম। 5 স্পিড গিয়ার বক্স, ইলেকট্রিক ও কিক স্টার্ট অপশন, টেলিস্কোপিক ফ্রন্ট সাসপেনশন ও স্নিগ্ধ রাইডিংয়ের জন্য স্প্রিং ইন স্প্রিং রিয়ার সাসপেনশন। নতুন Platina 125 এর ব্রেকিং সিস্টেমও বেশ উন্নত। সামনের চাকায় ডিস্ক ব্রেক, পিছনে ড্রাম ব্রেক, CBS (Combined Braking System) এর মতো নিরাপত্তা বৈশিষ্ট্য, এই গুলো ব্যবহারকারীকে ব্রেক করার সময় বাড়তি নিয়ন্ত্রণ ও নিরাপত্তা দেয়।

Bajaj Platina 125 Mileage

বাজাজ প্ল্যাটিনার সবচেয়ে বড় আকর্ষণ হচ্ছে এর অসাধারণ মাইলেজ। বাজাজ দাবি করছে, এই বাইকটি প্রতি লিটারে প্রায় 65 – 70 কিমি মাইলেজ দিতে সক্ষম। এটি একে ভারতের অন্যতম সেরা ফুয়েল এফিশিয়েন্ট বাইকে পরিণত করেছে। আর পেট্রোলের দাম বৃদ্ধির জন্য যারা বাইক কিনতে চাইছিলেন না তাদের খুবই সুবিধা হতে চলেছে।

Bajaj Platina 125 Engine

125cc DTS-i ইঞ্জিনের কারণে পাওয়ার ও মাইলেজের দুর্দান্ত ব্যালেন্স পাওয়া যায়, Long ride বা ডেইলি কমিউটের জন্য পারফেক্ট পার্টনার, ফুয়েল ইনজেকশন প্রযুক্তির জন্য উন্নত জ্বালানি ব্যবহার ও কম রক্ষণা বেক্ষণ খরচ, Platina 125 এর নতুন ডিজাইন দেখে সহজেই বোঝা যায় যে, বাজাজ এবার লুকের দিকেও যথেষ্ট মনোযোগ দিয়েছে। নতুন LED DRL ও হেডলাইট, দীর্ঘ ও প্রশস্ত সিট, যা দুই জন আরোহীর জন্য যথেষ্ট আরামদায়ক।

Bajaj Platina 125 Price

এর সম্ভাব্য এক্স শোরুম দাম 82,000 – 89,000 টাকা। এটি ভারতের বিভিন্ন শোরুমে ধীরে ধীরে পাওয়া যাচ্ছে। আপনি চাইলে বাজাজের অফিশিয়াল ওয়েবসাইট বা নিকটবর্তী ডিলারশিপ থেকে বিস্তারিত তথ্য সংগ্রহ করতে পারেন। আর একবার এই টাকা বিনিয়োগ করলে পেট্রোলের খরচ থেকে অনেকটাই বেচে যাবেন আপনারা।

উপসংহার

Bajaj Platina 125 একটি পারফেক্ট কমিউটার বাইক, যেখানে মেলে উচ্চ মাইলেজ, উন্নত ডিজাইন, এবং প্রযুক্তি। যদি আপনি কম খরচে দীর্ঘ পথ চলতে চান, তাহলে এই বাইকটি আপনার জন্য আদর্শ হতে পারে।

Scroll to Top