Infinix ভারতের বাজারে ফের একবার বাজিমাত করতে চলেছে। আসছে Infinix GT 30 Pro 5G, একটি শক্তিশালী গেমিং স্মার্টফোন যা ৩ রা জুন ২০২৫ এ ভারতে লঞ্চ হবে এবং সবার প্রথমে অনলাইন Flipkart এ এর সেল শুরু হবে। একে বাজেট গেমিং সেগমেন্টে অন্যতম আকর্ষণীয় মোবাইল ফোন বলছে অনেকেই। চলুন দেখেনি এই ফোনটির সব চমকপ্রদ ফিচার ও দাম সম্পর্কিত তথ্য।
Infinix GT 30 Pro 5G Specifications
ফোনে থাকছে 12GB LPDDR5 RAM, যা গেমিং, মাল্টি টাস্কিং এবং ভারী অ্যাপ ব্যবহার করার অভিজ্ঞতাকে অনেকটাই মসৃণ করে তোলে। এতে আরও 8GB ভার্চুয়াল RAM এক্সপানশন সুবিধাও থাকতে পারে বলে মনে করা হচ্ছে। MediaTek Dimensity 8350 Ultimate সিরিজের একটি শক্তিশালী প্রসেসর, Mali G সিরিজের গ্রাফিক্স প্রসেসর, যা হাই কোয়ালিটি গেমিং সাপোর্ট করবে।
Infinix GT 30 Pro 5G Camera & Battery
লম্বা সময় ধরে গেম খেলার জন্য দরকার শক্তিশালী ব্যাটারি, আর Infinix GT 30 Pro ঠিক সেটাই অফার করছে। 5500mAh, 67W ফাস্ট চার্জিং সাপোর্ট, মাত্র 30 মিনিটে 80% পর্যন্ত চার্জ হতে পারে বলে দাবি সংস্থার। প্রধান ক্যামেরা 108MP ও সেলফি ক্যামেরা 32MP থাকবে ও এতে কিছু AI সুবিধা দেওয়া হবে ভালো ফটো তৈরি করার জন্য।
Infinix GT 30 Pro 5G Design and Display
এই ফোনে একটি 6.78 ইঞ্চির FHD+ AMOLED ডিসপ্লে থাকতে পারে, যার রিফ্রেশ রেট হবে 120Hz বা তারও বেশি। এটি গেমারদের জন্য একটি বিশাল প্লাস পয়েন্ট। Touch Sampling Rate 360Hz, High Brightness Mode সহ, বাহিরে ব্যবহারেও ক্লিয়ার ভিউ। প্রিমিয়াম ডিজাইন ও RGB লাইটিং
Infinix GT সিরিজের ফোন মানেই আকর্ষণীয় ডিজাইন।
Infinix GT 30 Pro 5G ফোনটিতে থাকতে পারে গ্লাস ব্যাক ডিজাইন সহ RGB লাইটিং ফিচার, যা গেমারদের বেশ পছন্দ হবে, মেটাল ফ্রেম + গ্লাস ব্যাক, RGB গেমিং মোডে আলাদা আলো জ্বলে উঠবে, Android 14 ভিত্তিক XOS, Dual speakers with DTS Sound.
Infinix GT 30 Pro 5G Price
ভারতে Infinix GT 30 Pro এর দাম হতে পারে 18,000 থেকে 20,000 এর মধ্যে। Infinix এর অফিশিয়াল ওয়েবসাইটে এক্সক্লুসিভলি পাওয়া যাবে বলে আশা করা হচ্ছে এবং কিছু দিন পর থেকে অফলাইন বাজারেও মিলবে বলে মনে করা হচ্ছে। কিন্তু এই দাম ভেরিয়েন্ট অনুসারে কম বা বেশি হতে পারে অবশ্যই।
উপসংহার
এইভাবে Infinix GT 30 Pro হয়ে উঠতে চলেছে বাজেট গেমারদের জন্য একটি ড্রিম স্মার্টফোন। যারা স্টাইল ও পারফরম্যান্স একসাথে খোঁজেন, তাদের জন্য এটি হতে পারে পারফেক্ট চয়েস।
আপনার কী মতামত এই ফোন নিয়ে? কমেন্টে জানাতে ভুলবেন না


