Infinix অবশেষে লঞ্চ করল তাদের নতুন ফ্ল্যাগশিপ গেমিং স্মার্টফোন Infinix GT 30 Pro 5G, যা দুর্দান্ত স্পেসিফিকেশন ও বাজেট মূল্যে বাজারে এসেছে। বেশি দামি মোবাইল ফোনের মত প্রিমিয়াম ফিচার থাকা সত্ত্বেও ফোনটির দাম বেশ সাশ্রয়ী। এবার দেখে নেওয়া যাক এই ফোনের বিশেষত্ব, দাম, এবং কীভাবে অফারে কম দামে কেনা যাবে।
Infinix GT 30 Pro 5G Specifications
ফোনটিতে রয়েছে 6.75 ইঞ্চির FHD+ AMOLED ডিসপ্লে, যার 144Hz রিফ্রেশ রেট গেমিং ও স্ক্রলিং অভিজ্ঞতাকে আরও মসৃণ করে তোলে। 360Hz টাচ স্যাম্পলিং রেট ও 900nits পিক ব্রাইটনেস থাকায় এই ডিসপ্লে রোদে পরিষ্কার দেখা যায়। Infinix GT 30 Pro এসেছে Cyber Mecha ডিজাইন নিয়ে, যা RGB লাইট ও ট্রান্সলুসেন্ট প্যানেল যুক্ত।
Infinix GT 30 Pro 5G Performance
ফোনে রয়েছে MediaTek Dimensity 8350 Ultimate চিপসেট, যা 4nm আর্কিটেকচারে তৈরি, এবং এটিকে একটি গেমিং বান্ধব স্মার্টফোন বানায়। 12GB LPDDR5X RAM ও 256 GB UFS 3.1 স্টোরেজ ফোনটিকে করে তোলে সুপার ফাস্ট, Hyper Engine গেমিং টেকনোলজি ও ICE 12.0 কুলিং সিস্টেম দীর্ঘ সময় গেম খেলার সময় ফোনকে ঠান্ডা রাখতে সাহায্য করে।
Infinix GT 30 Pro 5G Camera & Battery
রিয়ার সাইডে রয়েছে 108MP Samsung HM6 সেন্সর, যার সঙ্গে 2MP ডেপথ ও AI লেন্স যুক্ত আছে, ফ্রন্টে আছে 32MP সেলফি ক্যামেরা, যা নাইট মুড, AI বিউটি এবং 2K ভিডিও সাপোর্ট করে, ক্যামেরাতে আরও আছে OIS (Optical Image Stabilization) যা মোশন ব্লার কমায়।
ফোনটিতে রয়েছে 5500mAh ব্যাটারি, যা সহজে এক দিনের বেশি চলতে সক্ষম, রয়েছে 45W ফাস্ট চার্জিং, যা মাত্র 30 মিনিটে ফোনকে প্রায় 75% পর্যন্ত চার্জ করে দিতে পারে। আর কুলিং চেম্বার থাকার জন্য মোবাইল ফোনটি খুব বেশি হিট হয় না।
Infinix GT 30 Pro 5G Price
ভারতীয় বাজারে ফোনটির দাম রাখা হয়েছে 8+256GB – 24,999 এবং 12+256GB – 26,999. তবে লঞ্চ অফারে পাওয়া যাবে আরও সস্তায় যদি প্রি বুকিং করা হয় এবং নির্দিষ্ট কিছু ব্যাংকের ক্রেডিট কার্ডের মাধ্যমে ক্কেনা হয়ে থাকে তাহলে আর এই সম্পর্কে জানতে Flipkart এ গিয়ে যোগাযোগ করে নিতে পারবেন।
উপসংহার
গেমিংয়ের জন্য শক্তিশালী প্রসেসর ও হাই রিফ্রেশ রেট, প্রিমিয়াম ডিজাইন ও RGB লাইটিং, 108MP ক্যামেরা ও 5500mAh ব্যাটারি, আকর্ষণীয় প্রাইস ও ব্যাংক অফার। আপনি যদি একটি শক্তিশালী গেমিং স্মার্টফোন খুঁজে থাকেন, যা দেখতে প্রিমিয়াম এবং পারফরম্যান্সেও দুর্দান্ত তাহলে Infinix GT 30 Pro 5G হতে পারে আপনার জন্য পারফেক্ট চয়েস, আরও আপডেট পেতে চোখ রাখুন আমাদের ওয়েবসাইটে।


