Vivo এবার এক বড় পদক্ষেপ নিল। Vivo V50e 5G স্মার্টফোনের দাম এখন অনেকটাই কমে গেছে, কিন্তু ফিচারে কোন রকম কমতি রাখা হয়নি। চলুন দেখে নিই এই ফোনের দামের পরিবর্তন থেকে শুরু করে ব্যাটারি, ক্যামেরা ও অন্যান্য স্পেসিফিকেশন। এবারে এই ভিভো ভি ৫০ই মোবাইল ফোনের আরও কিছু তথ্য সম্পর্কে জেনে নেওয়া যাক।
Vivo V50e 5G Price
সাম্প্রতিক রিপোর্ট অনুযায়ী, Vivo V50e 5G মডেলের উপর বিশেষ ডিসকাউন্ট অফার চালু হয়েছে। এই ফোনটি মূলত মিড রেঞ্জ সেগমেন্টে আসে এবং এখন এটি আগের তুলনায় আরও সস্তায় পাওয়া যাচ্ছে। আগের দাম 27,999 8GB+128GB, অফার দাম 23,999 সর্বোচ্চ ₹4000 ছাড় পাওয়া যাবে নির্দিষ্ট কোন ব্যাংকের ক্রেডিট কার্ড থাকলেই।
Vivo V50e 5G Camera & Battery
এই ফোনের অন্যতম আকর্ষণ হল এর 5600mAh শক্তিশালী ব্যাটারি, যা একবার চার্জে দীর্ঘ সময় চলতে সক্ষম এবং 90W চার্জারের সঙ্গে। দীর্ঘ ব্যাকআপ, একবার চার্জে পুরো দিন অনায়াসে চলবে, আর তাড়াতাড়ি কাজ হয়ে যাবে, পাওয়ার ইউজারদের জন্য একদম উপযুক্ত। এবারে এই ফোনের আসল ফিচার ক্যামেরা সম্পর্কে জেনে নেওয়া যাক।
ফটোগ্রাফি প্রিয়দের জন্য রয়েছে Sony IMX882 সেন্সর সহ 50MP প্রাইমারি ক্যামেরা। এর সঙ্গে আছে 2MP ডেপথ সেন্সর, যা পোর্ট্রেট শটে বাড়তি গভীরতা যোগ করে। Sony IMX882 সেন্সর দিয়ে স্পষ্ট ও বিস্তারিত ছবি, নাইট মোড, পোট্রেট, HDR, AI এনহ্যান্সমেন্ট সহ একাধিক মোড, সেলফির জন্য 16MP ফ্রন্ট ক্যামেরা।
Vivo V50e 5G Specifications
অনেক স্মার্টফোনে IP রেটিং না থাকলেও Vivo V50e 5G এই ক্ষেত্রে আলাদা। এই ফোনে আপনি পাচ্ছেন IP69 রেটিং, যা ডাস্ট এবং ওয়াটারপ্রুফ হিসেবে ফোনকে সুরক্ষা দেয়, হাল্কা বৃষ্টিতে বা জল ছিটে ফোঁটাতেও ফোন সুরক্ষিত, টাফ বিল্ড কোয়ালিটি। 6.78 inch AMOLED FHD+ ডিসপ্লে, MediaTek Dimensity 7300, 8GB RAM + 128GB/256GB স্টোরেজ, Android 14 ভিত্তিক Funtouch OS.
উপসংহার
যারা একটি ফিচার প্যাকড 5G স্মার্টফোন খুঁজছেন কম বাজেটে, তাদের জন্য Vivo V50e 5G হতে পারে একদম পারফেক্ট চয়েস। বর্তমানে দাম কমায় এটি আরও আকর্ষণীয় হয়ে উঠেছে। এখনই অফার দেখে কিনে ফেলুন আপনার নতুন স্মার্টফোন!


