10 হাজারের কমে Realme Narzo 80 Lite 5G স্মার্টফোন লঞ্চ হবে। 50MP প্রিমিয়াম ক্যামেরার সঙ্গে 6000mAh ব্যাটারি

Realme Narzo 80 Lite 5G

Realme আরও একবার বাজেট স্মার্টফোন মার্কেটে Realme Narzo 80 Lite 5G মোবাইল ফোন এনে চমক দিতে চলেছে। মাত্র 10 হাজার টাকার নিচে লঞ্চ হতে চলেছে, যাতে থাকবে 5G কানেক্টিভিটি, শক্তিশালী ব্যাটারি ও প্রিমিয়াম ক্যামেরা ফিচার। চলুন দেখেনি এই ফোনে কী কী স্পেসিফিকেশন থাকছে।

Realme Narzo 80 Lite 5G Features

Narzo 80 Lite 5G তে থাকতে পারে একটি বড় সাইজের HD+ ডিসপ্লে, যেটা মিডিয়ার অভিজ্ঞতাকে আরও আকর্ষণীয় করে তুলবে। 6.7 ইঞ্চির IPS LCD ডিসপ্লে, 90Hz রিফ্রেশ রেট, পাঞ্চ হোল ক্যামেরা ডিজাইন। আরও লিকস সামনে আসলে এই সম্পর্কে বিস্তারিত তথ্য জানতে পাওয়া যাবে।

Realme Narzo 80 Lite 5G Camera & Battery

এই ফোনে থাকছে 50MP প্রাইমারি ক্যামেরা, যা এই বাজেটে সত্যিই প্রশংসনীয়। সঙ্গে থাকবে AI সাপোর্ট ও নাইট মোড ফিচার। 8MP সেলফি ক্যামেরা, পোর্ট্রেট, HDR, এবং ম্যাক্রো মোড। ডিভাইসটির ডিজাইন হবে স্লিম ও গ্লোসি ফিনিশ সহ, যা অনেকটা প্রিমিয়াম ফোনের মতোই লাগবে হাতে নেওয়ার পর।

Realme Narzo 80 Lite 5G তে থাকবে বিশাল 6000mAh ব্যাটারি, যা একবার চার্জ দিলে অনায়াসে 1.5 – 2 দিন পর্যন্ত ব্যাকআপ দেবে। 18W বা তার বেশি ফাস্ট চার্জিং সাপোর্ট, দীর্ঘ ব্যাটারি লাইফ গেমিং ও ভিডিও স্ট্রিমিংয়ের জন্য আদর্শ।

Realme Narzo 80 Lite 5G Performance

এই ফোনে থাকতে পারে MediaTek Dimensity সিরিজের একটি 5G চিপসেট, যা ডেইলি ইউজ ও লাইট গেমিং এর জন্য যথেষ্ট পারফর্মেন্স দেবে। 4GB/6GB RAM অপশন, 64GB/128GB স্টোরেজ, Realme UI সহ Android 14 OS.

Realme Narzo 80 Lite 5G Price

Realme এর তরফে জানানো হয়েছে যে, এই ফোনটির দাম ১০ হাজার টাকার নিচে রাখা হবে, যাতে সাধারণ ইউজাররাও সহজে কিনতে পারেন। সম্ভাব্য লঞ্চ সময় হল এই মাসের শেষে বা পরবর্তী মাসের শুরুতে। যারা বাজেটের মধ্যে 5G ফোন খুঁজছেন, দীর্ঘ ব্যাটারির প্রয়োজন, ভালো ক্যামেরা ও স্মার্ট ডিজাইনের ফোন চাইছেন তারা অবশ্যই এর জন্য অপেক্ষা করতে পারেন।

উপসংহার

Realme Narzo 80 Lite 5G হতে চলেছে একটি অল রাউন্ডার বাজেট স্মার্টফোন। যারা কম দামে ভালো ক্যামেরা, ব্যাটারি এবং 5G চাইছেন, তাদের জন্য এটি একটি আদর্শ পছন্দ হতে চলেছে। এই রকমের আরও বাংলা টেক খবর দেখতে আমাদের সঙ্গে থাকুন।

Scroll to Top