OnePlus আবারও বাজারে চমক আনল নতুন OnePlus Pad 3 লঞ্চ করে। এই প্রিমিয়াম Android ট্যাবলেটটি বেশি র্যাম, শক্তিশালী প্রসেসর এবং দীর্ঘস্থায়ী ব্যাটারির সঙ্গে এসেছে। যারা কাজ এবং বিনোদন দুটোই এক সঙ্গে চান, তাঁদের জন্য এই ট্যাবটি (Tab) একটি আদর্শ পছন্দ হতে চলেছে বলেই মনে করছেন টেক বিশেষজ্ঞরা।
OnePlus Pad 3 Features
ট্যাবলেটে রয়েছে 12.1 ইঞ্চির বড় ডিসপ্লে, যা 3.4K রেজোলিউশন সাপোর্ট করে। স্ক্রিনটি Amoled প্যানেল যুক্ত, যাতে থাকছে উচ্চ রিফ্রেশ রেট ও চোখের আরামদায়ক অভিজ্ঞতা। 2800×2000 রেজোলিউশন, 144Hz রিফ্রেশ রেট, এই ডিসপ্লে ভিডিও স্ট্রিমিং, গেমিং কিংবা মাল্টি টাস্কিং সব কিছুর জন্য উপযুক্ত।
এই ট্যাবলেট Wi-Fi 7, Bluetooth 5.4, এবং USB Type C 3.2 Gen 1 পোর্ট সহ এসেছে। এছাড়াও এটি OnePlus Stylo ও স্মার্ট কিবোর্ড সাপোর্ট করে। ফেস আনলক সাপোর্ট, মাল্টি ডিভাইস কানেক্টিভিটি, Smart Split Screen মোড।
OnePlus Pad 3 Performance
ওয়ানপ্লাস প্যাড ৩ রয়েছে শক্তিশালী Snapdragon 8 Elite চিপসেট, যা গেম খেলা বা হেভি মাল্টিটাস্কিং এর সময়েও স্মুথ পারফরম্যান্স দেয়। 16GB LPDDR5X RAM, 512GB UFS 4.0 স্টোরেজ, Android 15 এর উপর ভিত্তি করে তৈরি করা নতুন Oxygen OS 15 ট্যাব ভার্সন। এই স্পেসিফিকেশন গুলো ট্যাবটিকে বাজারের অন্যতম সেরা করে তুলেছে।
OnePlus Pad 3 Battery & Camera
এর অন্যতম বড় আকর্ষণ হল ব্যাটারি। এতে রয়েছে বিশাল 12140mAh ব্যাটারি, যা একবার চার্জ দিলে পুরোদিন চলে যায়। সঙ্গে রয়েছে 80W SUPERVOOC ফাস্ট চার্জিং সাপোর্ট, এই ব্যাটারি ক্ষমতা দীর্ঘ সময় ব্যবহারে বা ভ্রমণের সময় খুবই কার্যকর। যদিও ট্যাবলেটে ক্যামেরা প্রধান বিষয় নয়, তবুও OnePlus এই ক্ষেত্রে বেশ ভালো কাজ করেছে। এতে আছে 13MP রিয়ার ক্যামেরা ও 8MP ফ্রন্ট ক্যামেরা।
OnePlus Pad 3 Price & Release Date
এই ডিভাইসটি শীঘ্রই ভারতের মার্কেটে লঞ্চ হবে। সম্ভাব্য প্রারম্ভিক মূল্য 49999 থেকে শুরু হবে এবং প্রি বুকিং এবং কোন ব্যাংকের ক্রেডিট কার্ডে বিশেষ ছাড় পাওয়া যেতে পারে বলেও মনে করছেন অনেকেই।
উপসংহার
OnePlus Pad 3 হল এমন একটি প্রিমিয়াম ট্যাবলেট, যেটি শক্তিশালী পারফরম্যান্স, চমৎকার ব্যাটারি ও অসাধারণ ডিসপ্লের মাধ্যমে ব্যবহারকারীদের মন জয় করবে। যারা একটি অ্যান্ড্রয়েড ট্যাবলেট খুঁজছেন যা পড়াশোনা, কাজ ও বিনোদন সব কিছুই সামলাতে পারে, তাঁদের জন্য এটি নিঃসন্দেহে সেরা অপশন হতে পারে।


