টেক জায়ান্ট OPPO এবার বাজারে আনতে চলেছে তাদের নতুন স্মার্টফোন OPPO Reno 14F 5G. এই স্মার্টফোনে থাকছে আধুনিক ডিজাইন, দুর্দান্ত ক্যামেরা সেটআপ এবং লম্বা সময় ব্যাকআপ দেওয়ার মতো শক্তিশালী ব্যাটারি। চলুন এক নজরে জেনে নেওয়া যাক এই ফোনটির দাম, স্পেসিফিকেশন, রিভিউ সব কিছু।
OPPO Reno 14F 5G Camera
অপ্পো রেনো ১৪ এফ ৫জির প্রধান আকর্ষণ তার ক্যামেরা। 50MP প্রাইমারি ক্যামেরা OIS (Optical Image Stabilization) সাপোর্ট সহ, যা কম আলোতেও দুর্দান্ত ছবি তুলতে সাহায্য করবে, সঙ্গে থাকবে AI পাওয়ার্ড সেলফি ক্যামেরা, যাতে সোশ্যাল মিডিয়ার জন্য ঝকঝকে ছবি তুলতে পারবেন, এই ক্যামেরা সেটআপ ফটোগ্রাফি এবং ভিডিওগ্রাফির জন্য একদম পারফেক্ট, বিশেষ করে যারা বাজেটের মধ্যে ভালো ক্যামেরা চান।
OPPO Reno 14F 5G Battery
যারা ফোন বেশি সময় ব্যবহার করেন, তাদের জন্য দারুণ সুখবর। এই ফোনে থাকছে – 6000mAh বিশাল ব্যাটারি, যা একবার চার্জে 2 দিন পর্যন্ত ব্যাকআপ দিতে পারে। সঙ্গে রয়েছে 80W SuperVOOC ফাস্ট চার্জিং, যার মাধ্যমে মাত্র 30 মিনিটেই ফোন পুরো চার্জ হয়ে যাবে। দীর্ঘ সময় গেমিং বা ভিডিও দেখা, সব কিছুতেই এই ব্যাটারি হবে নির্ভর যোগ্য সঙ্গী।
OPPO Reno 14F 5G Features
ফোনটিতে দেওয়া হয়েছে প্রিমিয়াম ডিজাইন ও বড় ডিসপ্লে। ফোনটিতে রয়েছে 6.7 ইঞ্চি FHD+ AMOLED ডিসপ্লে, যার রিফ্রেশ রেট 120Hz পর্যন্ত হতে পারে, ডিসপ্লেতে পাবেন ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর, পাতলা বেজেল ডিজাইন, ডিসপ্লের রঙ ও রেসপন্স টাইম এতটাই ভালো যে ভিডিও দেখা ও গেম খেলার অভিজ্ঞতা হবে অসাধারণ।
OPPO Reno 14F 5G Performance
OPPO-র এই ফোনে ব্যবহার করতে পারে মিড রেঞ্জ সেগমেন্টের শক্তিশালী প্রসেসর। MediaTek Dimensity 8050 5G চিপসেট, সাথে থাকবে 8GB বা 12GB RAM এবং 128GB/256GB স্টোরেজ অপশন, এই কনফিগারেশনে হালকা থেকে মাঝারি গেমিং এবং মাল্টি টাস্কিং হবে কোনো রকম ল্যাগ ছাড়াই।
OPPO Reno 14F 5G Price
এই ফোনটি ভারতে শীঘ্রই লঞ্চ হতে চলেছে বলে আশা করা যাচ্ছে। দাম হতে পারে ২০,০০০ থেকে ২৫,০০০ টাকার মধ্যে, যা এই স্পেসিফিকেশনের তুলনায় যথেষ্ট আকর্ষণীয়। আর লঞ্চ অফারের সঙ্গে প্রি বুকিং করলে গ্রাহকদের বিভিন্ন ছাড় দেওয়া হবে এবং অনলাইনে Flipkart ও Amazon এর মাধ্যমে কিনলে আরও কিছু ছাড় পেতে পারেন সকলে।
উপসংহার
OPPO Reno 14F 5G হচ্ছে এমন একটি ফোন, যা ক্যামেরা, ব্যাটারি, চার্জিং স্পিড এবং ডিজাইন সব কিছুর পারফেক্ট ব্যালেন্স তৈরি করেছে। বাজেটের মধ্যে একটি অলরাউন্ডার ফোন খুঁজছেন? তাহলে এই ফোন হতে পারে আপনার পরবর্তী পছন্দ।


