iQOO তাদের নতুন বাজেট ফ্রেন্ডলি স্মার্টফোন iQOO Z10 Lite 5G আনতে চলেছে 18 জুন 2025 তারিখে। মিড রেঞ্জ ক্যাটাগরির এই ফোনটি আধুনিক স্পেসিফিকেশন ও দুর্দান্ত ফিচারের জন্য ইতি মধ্যেই গ্রাহকদের মধ্যে উত্তেজনার সৃষ্টি করেছে। শক্তিশালী ব্যাটারি, ফাস্ট চার্জিং এবং দুর্দান্ত ক্যামেরা ফিচার এই ফোনের মূল আকর্ষণ।
iQOO Z10 Lite 5G Specs
Z10 Lite 5G ফোনে দেওয়া হচ্ছে 6.7 ইঞ্চির FHD+ LCD ডিসপ্লে, যা 120Hz রিফ্রেশ রেট সাপোর্ট করে, এছাড়া ফোনটির ডিজাইন হবে স্লিম এবং প্রিমিয়াম ফিনিশ যুক্ত। পাঞ্চ হোল ডিজাইন ও সাইড ফিঙ্গার প্রিন্ট সেন্সর।
iQOO Z10 Lite 5G Camera & Battery
ফোনটি আসছে বিশাল 6500mAh ব্যাটারি নিয়ে, যা একবার চার্জেই সারা দিন ব্যবহার যোগ্য।
সঙ্গে থাকছে 44W সুপার ফাস্ট চার্জিং প্রযুক্তি, যা মাত্র 30 – 40 মিনিটে ফোন চার্জ করে দিতে সক্ষম। ব্যাটারি সেভিং মোড ও AI অপ্টিমাইজেশনের সঙ্গে অনেকটাই কম ব্যাটারি খরচ হবে।
এই ফোনে থাকছে 50MP প্রাইমারি ক্যামেরা, যা ডে লাইট এবং লো লাইট দুই অবস্থাতেই ভালো ফটোগ্রাফি নিশ্চিত করে, সেলফি প্রেমীদের জন্য আছে উন্নত ফ্রন্ট ক্যামেরা, যাতে AI বিউটি মোড, HDR ও ভিডিও রেকর্ডিং সুবিধা রয়েছে। 16MP ফ্রন্ট ক্যামেরা, নাইট মোড, পোর্ট্রেট মোড ও 4K ভিডিও রেকর্ডিং।
iQOO Z10 Lite 5G Performance
ফোনে রয়েছে শক্তিশালী মিডিয়াটেক ডাইমেনসিটি চিপসেট, যা স্মুথ মাল্টি টাস্কিং ও গেমিং অভিজ্ঞতা প্রদান করে। ফোনটিতে 8GB RAM এবং 128GB স্টোরেজ অপশন থাকবে বলে জানা গেছে। Mediatek Dimensity 7300 সিরিজ প্রসেসর, Android 14 ভিত্তিক Funtouch OS.
iQOO Z10 Lite 5G Price
ভারতে ফোনটির দাম শুরু হতে পারে 11,999 থেকে 13999 এর মধ্যে, এই ফোনটি 18 জুন থেকে অনলাইন এবং অফলাইন উভয় প্ল্যাটফর্মেই পাওয়া যাবে। Amazon এ এক্সক্লুসিভ সেল, প্রি অর্ডার শুরু হবে লঞ্চের দিন থেকে, এক্সচেঞ্জ বোনাস ও ব্যাংক ডিসকাউন্ট অফার।
উপসংহার
iQOO Z10 Lite 5G হতে চলেছে এমন এক স্মার্টফোন যা বাজেট সেগমেন্টে 5G কানেক্টিভিটি, শক্তিশালী ব্যাটারি এবং ফিচার প্যাকড ক্যামেরা অফার করে, যারা মিড রেঞ্জে একটি ভালো পারফরম্যান্স ও স্টাইলিশ ফোন খুঁজছেন, তাদের জন্য এটি হতে পারে সেরা পছন্দ, আরও আপডেট জানতে নজর রাখুন আমাদের উপর!


