লঞ্চের আগে OnePlus Nord 5 স্মার্টফোনের ফিচার্স প্রকাশ্যে এলো। 50MP OIS ক্যামেরা, 6650mAh ব্যাটারি, MediaTek Dimensity 9400e প্রসেসর

OnePlus Nord 5

OnePlus ফের নিয়ে আসছে তাদের জনপ্রিয় Nord সিরিজের নতুন স্মার্টফোন। OnePlus Nord 5 লঞ্চের আগেই এই ফোনের একাধিক ফিচার্স সামনে এসেছে, যা দেখে অনেকেই একে “Flagship Killer” বলতেই শুরু করেছেন। মিড রেঞ্জ বাজেটে এমন স্পেসিফিকেশন সত্যিই চমকপ্রদ। বিশেষ করে ব্যাটারি ও ক্যামেরা এই ফোনের মূল আকর্ষণ।

OnePlus Nord 5 Specifications

6.74 ইঞ্চি AMOLED ডিসপ্লে, যার রিফ্রেশ রেট 120Hz. এই ডিসপ্লে মাল্টিমিডিয়া কনটেন্ট দেখা, স্ক্রল করা ও গেম খেলার জন্য দারুণ অভিজ্ঞতা দেবে। ইন ডিসপ্লে ফিঙ্গার প্রিন্ট সেন্সর, ডিজাইনের দিক থেকেও এই ফোনটি OnePlus এর অন্যান্য প্রিমিয়াম ফোনের মতোই স্লিক এবং স্টাইলিশ হবে বলে আশা করা হচ্ছে।

OnePlus Nord 5 Camera & Battery

এই মোবাইল ফোনে থাকতে পারে বিশাল 6650mAh ব্যাটারি, যা দীর্ঘ সময় ব্যবহারকারীদের ব্যাকআপ দেবে। এর সঙ্গে থাকতে পারে 80W ফাস্ট চার্জিং সাপোর্ট, যার মাধ্যমে মাত্র কয়েক মিনিটেই ফোন চার্জ হয়ে যাবে প্রায় 50 – 60 শতাংশ। এই ব্যাটারি কম্বিনেশন OnePlus এর আগের ফোন গুলির তুলনায় অনেকটাই উন্নত।

ফটোগ্রাফি প্রেমীদের জন্য OnePlus Nord 5 হতে চলেছে আদর্শ একটি ফোন। এর প্রাইমারি ক্যামেরা হিসেবে থাকছে 50MP OIS সেন্সর। এই ক্যামেরা কম আলোতেও ভালো ছবি তুলতে পারবে এবং ভিডিওতে স্ট্যাবিলিটি দেবে। 8MP আলট্রা ওয়াইড ক্যামেরা এবং 2MP ম্যাক্রো সেন্সর, ফ্রন্টে থাকতে পারে 32MP সেলফি ক্যামেরা, এই ক্যামেরা কনফিগারেশন মিড রেঞ্জ সেগমেন্টে যথেষ্ট প্রিমিয়াম এক্সপেরিয়েন্স দিতে পারবে।

OnePlus Nord 5 Performance

নতুন ওয়ানপ্লাস নর্ড ৫ এ ব্যবহার করা হতে পারে MediaTek এর শক্তিশালী Dimensity 9400e প্রসেসর, যা 5G নেটওয়ার্কের সঙ্গে সুপারফাস্ট পারফরম্যান্স দেবে। এই চিপসেটের মাধ্যমে গেমিং, মাল্টিটাস্কিং ও স্টোরেজ ম্যানেজমেন্ট সহজ হবে ও সঙ্গে LPDDR5x RAM ও UFS 3.1 স্টোরেজ, Android 15 ভিত্তিক OxygenOS, এই ফিচার গুলি ফোনটিকে দ্রুত ও স্মুথ ইউজার এক্সপেরিয়েন্স দিতে সক্ষম করবে।

OnePlus Nord 5 Price Launch Date in India

যদিও এখনও অফিসিয়ালি লঞ্চ ডেট ঘোষণা হয়নি, তবে অনুমান করা হচ্ছে OnePlus Nord 5 জুলাই মাসের শেষের দিকে বাজারে আসতে পারে। এর প্রারম্ভিক দাম হতে পারে 24,999 থেকে 26,999 এর মধ্যে, যা মিড রেঞ্জ বাজেটে একটি দুর্দান্ত অপশন। কিন্তু লঞ্চের সময়ে আরও নানা ধরণের অফার দেওয়া হবে এবং সেখানে এর দাম অনেকটাই কমে যাবে।

উপসংহার

OnePlus Nord 5 লঞ্চের আগেই যেই সব ফিচার সামনে এসেছে, তা সত্যিই আকর্ষণীয়। শক্তিশালী ব্যাটারি, উন্নত ক্যামেরা এবং নতুন প্রসেসরের কারণে এই ফোনটি বাজারে ভালো সাড়া ফেলতে পারে। যারা মিড রেঞ্জে একটি নির্ভর যোগ্য ও পারফরম্যান্স ভিত্তিক স্মার্টফোন খুঁজছেন, তাদের জন্য One Plus Nord 5 হতে পারে সেরা পছন্দ।

Scroll to Top