Tata Sierra SUV গাড়ি লঞ্চের সময় জানালো TATA Motors. ডিজাইন, ইঞ্জিন ও মাইলেজের সঙ্গে দুর্দান্ত পারফরমেন্স

Tata Sierra

Tata Motors অবশেষে বহু প্রতীক্ষিত Tata Sierra SUV এর লঞ্চের সময় জানিয়ে দিল। একদা আইকনিক এই গাড়ি এবার আধুনিক রূপে ফিরছে ইলেকট্রিক ও পেট্রোল ভার্সনে। 2025 সালের শুরুর দিকেই এই গাড়িটি বাজারে আসতে চলেছে। SUV প্রেমীদের জন্য এটি নিঃসন্দেহে একটি বড় খবর। এই গাড়িটির ডিজাইন, ইঞ্জিন এবং মাইলেজ নিয়ে ইতি মধ্যেই উত্তেজনা তৈরি হয়েছে। চলুন জেনেনি এই SUV এর বিশেষ বৈশিষ্ট্য গুলি।

Tata Sierra Specifications

Tata Sierra এর নতুন ভার্সন সম্পূর্ণ নতুন প্ল্যাটফর্মে তৈরি। গাড়িটির ডিজাইনে রেট্রো এবং ফিউচারিস্টিক স্টাইলের চমৎকার মিশ্রণ রয়েছে। এর মধ্যে রয়েছে – সামনে LED হেড ল্যাম্প, DRL স্ট্রিপ এবং হেভি ফ্রন্ট গ্রিল, সাইড প্রোফাইলে মোটা বডি ক্ল্যাডিং ও স্পোর্টি ফ্লেয়ার, পিছনে আধুনিক ডিজাইনের টেল ল্যাম্প ইউনিট এবং Sierra লোগো।

এই ডিজাইন শুধু নস্টালজিয়াকে ফিরিয়ে আনে না, বরং নতুন প্রজন্মের আকর্ষণও ধরে রাখবে। প্যানোরামিক সানরুফ, বড় টাচ স্ক্রিন ইনফোটেইনমেন্ট সিস্টেম, 360 ডিগ্রি ক্যামেরা ও ADAS সিস্টেম, কানেক্টেড কার টেকনোলজি, ক্লাইমেট কন্ট্রোল, ভেন্টিলেটেড সিট ইত্যাদি, এই সব ফিচার SUV টিকে আরও আরামদায়ক এবং প্রযুক্তি নির্ভর করে তুলবে।

Tata Sierra SUV Engine

টাটা সিয়েরা আসবে দুইটি ভ্যারিয়েন্টে ইলেকট্রিক ও পেট্রোল। ইলেকট্রিক ভার্সনে থাকবে Tata Gen 2 EV আর্কিটেকচার, যা উন্নত ব্যাটারি পারফরমেন্স দেবে। 1.5L টার্বো পেট্রোল ইঞ্জিন, ম্যানুয়াল ও অটোমেটিক ট্রান্সমিশন অপশন, BS6 ফেজ 2 এমিশন নর্মস কমপ্লায়েন্ট, এই ইঞ্জিন কনফিগারেশন SUV এর জন্য যথেষ্ট শক্তিশালী এবং ইকো ফ্রেন্ডলি হবে বলে আশা করা হচ্ছে।

Tata Sierra Mileage

Sierra প্রায় 500 কিমি রেঞ্জ দিতে পারে একবার ফুল চার্জে, যা Urban এবং Highway দুই ধরনের ড্রাইভের জন্য যথেষ্ট। পেট্রোল ভ্যারিয়েন্টের সম্ভাব্য মাইলেজ হতে পারে 16 – 18 কিমি প্রতি লিটার, যা SUV সেগমেন্টের তুলনায় ভালো।

Tata Sierra SUV Price

দাম শুরু হতে পারে 15 লাখ থেকে এবং টপ ভ্যারিয়েন্টের দাম 22 লাখ পর্যন্ত যেতে পারে। এর প্রধান প্রতিদ্বন্দ্বী হিসেবে থাকতে পারে Hyundai Creta, Mahindra XUV700 ও MG Hector এর মতো গাড়ি।

উপসংহার

Tata Motors এর হাত ধরে Tata Sierra SUV আবার ফিরছে এক আধুনিক অবতারে। রেট্রো ডিজাইন, শক্তিশালী ইঞ্জিন, দুর্দান্ত রেঞ্জ ও আধুনিক ফিচার মিলিয়ে এটি বাজারে নতুন ট্রেন্ড সেট করতে পারে। যারা SUV কিনতে চান, তাদের জন্য এটি হতে চলেছে এক অসাধারণ অপশন।

Scroll to Top