নতুন রূপে ফিরে এল TVS Apache RTR 200 4V মডেল। নয়া ইঞ্জিন, মাইলেজ ও পারফরমেন্স সম্পর্কে জানুন

TVS Apache RTR 200 4V

দীর্ঘ প্রতীক্ষার অবসান ঘটিয়ে নতুন লুক ও আপগ্রেডেড ফিচার নিয়ে বাজারে এসেছে TVS Apache RTR 200 4V. আগের তুলনায় এই বাইকে রয়েছে উন্নত ইঞ্জিন, আরও স্মার্ট ডিজাইন এবং চমৎকার মাইলেজ। যারা একটি স্পোর্টি এবং পাওয়ার ফুল বাইক খুঁজছেন, তাদের জন্য এটি হতে পারে পারফেক্ট অপশন।

TVS Apache RTR 200 4V Specifications

নতুন Apache RTR 200 4V এর ডিজাইন আগের থেকে আরও অ্যাগ্রেসিভ এবং স্পোর্টি হয়েছে। বাইকটিতে রয়েছে ফুল LED হেড ল্যাম্প ও DRL, যা রাতের বেলায় দারুণ ভিজিবিলিটি দেয়। ফুলি ডিজিটাল ইন্সট্রুমেন্ট ক্লাস্টার, Bluetooth কানেক্টিভিটি সহ SmartXonnect ফিচার, Turn by turn Navigation, Gear Position Indicator.

সুরক্ষার দিক থেকেও Apache RTR 200 4V পিছিয়ে নেই। এতে রয়েছে ডুয়েল চ্যানেল ABS এবং উন্নত ব্রেকিং সিস্টেম, এছাড়াও রয়েছে Showa থেকে উন্নত ফর্ক ও প্রিমিয়াম মনোশক অ্যাবজর্ভার, এই সমস্ত আপগ্রেড মিলে এই বাইকটি এখন আরও বেশি কনফিডেন্স দিয়ে রাইড করা যায়।

TVS Apache RTR 200 4V Engine

নতুন বাইকে রয়েছে 197.75cc সিঙ্গল সিলিন্ডার, 4 ভালভ, অয়েল কুলড ইঞ্জিন, এই ইঞ্জিন থেকে আপনি পাবেন প্রায় 20.82 PS শক্তি এবং 17.25 Nm টর্ক। উন্নত ইঞ্জিন পারফরমেন্সের ফলে এখন আরও স্মুথ এক্সিলারেশন এবং দ্রুত গতি তোলা সম্ভব। 5 স্পিড গিয়ার বক্স সহ আসে, স্লিপার ক্লাচের সুবিধা থাকায় গিয়ার বদলানো আরও সাবলীল।

TVS Apache RTR 200 4V Mileage

এই মডেলটি শহর এবং হাইওয়ে দু’জায়গাতেই দারুণ পারফর্ম করে। TVS দাবি করেছে, নতুন Apache RTR 200 4V প্রায় 40 – 45 কিমি প্রতি লিটার মাইলেজ দিতে সক্ষম, যা এই সেগমেন্টে একটি ভালো ফিগার। Glide Through Traffic (GTT) টেকনোলজি, তিনটি রাইডিং মোড স্পোর্ট, আরবান, রেইন, উন্নত সাসপেনশন যা অফ রোডেও স্থিরতা বজায় রাখে।

TVS Apache RTR 200 4V Price

ভারতে এই বাইকের এক্স শোরুম প্রাইস শুরু হচ্ছে প্রায় 1.50 লক্ষ থেকে। এটি বর্তমানে বেশিরভাগ বড় শহরের শোরুমে উপলব্ধ হয়েছে এবং সেই কারণের জন্য সারা দেশে এই বাইক পাওয়া এখন সম্ভব হচ্ছে না আর এই জন্যই প্রান্তিক শহরের গ্রাহকদের কিছুটা হলেও অপেক্ষা করতে হবে।

উপসংহার

TVS Apache RTR 200 4V নতুন আপগ্রেডে হয়ে উঠেছে আরও বেশি স্পোর্টি, স্মার্ট এবং শক্তিশালী। যারা একটি স্টাইলিশ ও পারফরমেন্স ভিত্তিক বাইক খুজছেন, তাদের জন্য এটি নিঃসন্দেহে একটি উপযুক্ত পছন্দ হতে পারে, আরও আপডেট পেতে চোখ রাখুন!

Scroll to Top