POCO তাদের নতুন ফ্ল্যাগশিপ স্মার্টফোন POCO F7 লঞ্চ করার তোড়জোড় শুরু করে দিয়েছে। শক্তিশালী পারফরম্যান্স, দুর্দান্ত ডিজাইন ও প্রিমিয়াম ফিচার নিয়ে বাজারে আসতে চলেছে এই মডেলটি। বিশেষ করে যারা হেভি গেমিং বা মাল্টি টাস্কিং করেন, তাদের জন্য এই ফোন হতে চলেছে একদম পারফেক্ট চয়েস। চলুন জেনে নেওয়া যাক এই ফোনে কী থাকছে।
POCO F7 Features & Specifications
ফোনটির ডিসপ্লে হতে পারে AMOLED প্যানেল যুক্ত, যার রিফ্রেশ রেট হতে পারে 120Hz পর্যন্ত। এই ফিচার গেম খেলা বা ভিডিও দেখা, দুই ক্ষেত্রেই অসাধারণ ভিজ্যুয়াল এক্সপেরিয়েন্স দেবে। এর পাশাপাশি থাকছে HDR10+ সাপোর্ট যা কালার ও কনট্রাস্টকে আরও উন্নত করে। আর লঞ্চ হলে এই সম্পর্কে আরও বিস্তারিত জানতে পাওয়া যাবে।
POCO F7 Performance
তে ব্যবহার করা হয়েছে Qualcomm এর শক্তিশালী Snapdragon 8s Gen 3 প্রসেসর থাকতে পারে। এই চিপসেট উচ্চ গতির পারফরম্যান্সের সঙ্গে সঙ্গে ব্যাটারির খরচও কমায়। ফলে একদিকে যেমন ফোন চলবে ফাস্ট, অন্য দিকে ব্যাটারিও টিকে থাকবে অনেকক্ষণ। F7 স্মার্টফোনে থাকছে 12GB পর্যন্ত RAM, যা একাধিক অ্যাপ চালাতে ও গেম খেলতে দারুণ সাপোর্ট করবে।
সঙ্গে থাকছে বিশাল 512GB পর্যন্ত ইন্টারনাল স্টোরেজ, যাতে আপনি সহজেই আপনার ফটো, ভিডিও, অ্যাপ ও ফাইল সংরক্ষণ করতে পারবেন। হ্যাং বা ল্যাগ ছাড়াই স্মুথ পারফরম্যান্স, বড় গেম ও অ্যাপ সহজেই ইনস্টল ও চালানো যাবে, দীর্ঘ সময়ের জন্য ডিভাইস আপগ্রেডের দরকার পড়বে না
POCO F7 Camera & Battery
পোকো এফ৭ মোবাইল ফোনে থাকতে পারে ট্রিপল রিয়ার ক্যামেরা সেটআপ, যার প্রধান সেন্সর হতে পারে 64MP বা তারও বেশি। এতে থাকছে AI বেসড ছবি তোলার ফিচার, 4K ভিডিও রেকর্ডিং ও নাইট মোড সাপোর্ট। ফ্রন্ট ক্যামেরাতেও থাকছে উন্নত সেলফি এক্সপেরিয়েন্স।
ব্যাটারির দিক থেকেও POCO F7 পিছিয়ে নেই। এতে থাকতে পারে 7550mAh ব্যাটারি যা একবার চার্জে দীর্ঘ সময় ধরে ব্যবহার করা যাবে এবং এই প্রথম ভারতে এত বড় mAh ব্যাটারি নিয়ে আসতে চলেছে কোন মোবাইল কোম্পানি ও এর সঙ্গে থাকছে 90W বা তার বেশি ফাস্ট চার্জিং সাপোর্ট, যার মাধ্যমে মাত্র কয়েক মিনিটেই ফোন চার্জ হয়ে যাবে। এত বড় ব্যাটারির জন্য ব্যস্ত দিনে দ্রুত চার্জ করে সময় বাচানো, দীর্ঘক্ষণ ফোন ব্যবহার করা যাবে।
POCO F7 Price & Launch Date in India
এর অফিসিয়াল লঞ্চ ডেট না জানা গেলেও, জুনের শেষ অথবা জুলাইয়ের প্রথমেই এটি বাজারে আসতে পারে বলে মনে করা হচ্ছে। দাম হতে পারে 30,000 থেকে 35,000 টাকার মধ্যে, যা এই ফিচার ও স্পেসিফিকেশন অনুযায়ী যথেষ্ট আকর্ষণীয়।
উপসংহার
POCO F7 স্মার্টফোন যারা হাই পারফরম্যান্স ও স্টোরেজ চায়, তাদের জন্য আদর্শ হতে চলেছে। দুর্দান্ত ডিজাইন, প্রিমিয়াম ফিচার ও উন্নত ক্যামেরা সব মিলিয়ে এটি 2025 সালের অন্যতম সেরা মিড রেঞ্জ স্মার্টফোন হতে পারে, আরও এমন স্মার্টফোন আপডেট পেতে নজর রাখুন!


