Vivo ভারতের বাজারে নিয়ে আসছে তাদের নতুন প্রিমিয়াম মিড রেঞ্জ স্মার্টফোন Vivo Y400 Pro 5G. ইতি মধ্যেই এই ফোনের ফিচার ও ডিজাইন নিয়ে প্রযুক্তি মহলে শুরু হয়েছে জোর চর্চা। ডিসপ্লে এবং রিফ্রেশ রেট এই ফোনকে অন্যদের থেকে আলাদা করে তুলছে এবং এরই সঙ্গে থাকছে নতুন যুগের জন্য সেরা পারফরমেন্স।
Vivo Y400 Pro 5G Full Specifications
এই ফোনে থাকছে 6.78 ইঞ্চির Full HD+ 3D Curved AMOLED ডিসপ্লে। স্ক্রিনের রিফ্রেশ রেট 120Hz, যার ফলে গেমিং কিংবা ভিডিও দেখার অভিজ্ঞতা হবে অত্যন্ত স্মুথ ও ল্যাগ ফ্রি। এছাড়াও ডিসপ্লেতে থাকবে ইন ডিসপ্লে ফিঙ্গার প্রিন্ট সেন্সর এবং 1300 nits পর্যন্ত ব্রাইটনেস, আর চার দিকে কার্ভ হওয়ার জন্য ভিউ এঙ্গেল অনেকটাই ভালো হবে। ফোনটি চলবে Funtouch OS 14 Android 14 এর উপর ভিত্তি করে। এছাড়াও থাকবে 5G কানেক্টিভিটি, WiFi 6, Bluetooth 5.3, এবং IP54 রেটিং।
Vivo Y400 Pro 5G Performance
ফোনে ব্যবহার করা হয়েছে Qualcomm Snapdragon 7 Gen 3 প্রসেসর। এই চিপসেটটি গেমিং, মাল্টিটাস্কিং ও AI পারফরমেন্সের দিক থেকে অত্যন্ত দ্রুত এবং কার্যকর। 8GB / 12GB LPDDR5 RAM, 128GB / 256GB UFS 3.1 Storage, পারফরমেন্স বাড়াতে ফোনে থাকবে RAM Expansion টেকনোলজি, যা ভার্চুয়ালভাবে র্যাম বাড়িয়ে দেয়।
Vivo Y400 Pro 5G Camera & Battery
এই ফোনে থাকছে শক্তিশালী ডুয়েল ক্যামেরা সেটআপ। প্রাইমারি ক্যামেরা 64MP OIS অপটিক্যাল ইমেজ স্ট্যাবিলাইজেশন সহ, সেকেন্ডারি ক্যামেরা 8MP আল্ট্রা ওয়াইড, ফ্রন্ট ক্যামেরা 32MP, ক্যামেরায় থাকছে নাইট মোড, পোর্ট্রেট, AI বিউটি ও 4K ভিডিও রেকর্ডিং এর সুবিধা। এই ফোনেতে দেওয়া হয়েছে 5000mAh ব্যাটারি। সঙ্গে থাকবে 80W ফাস্ট চার্জিং, যার ফলে মাত্র 30 মিনিটেই ফোন ফুল চার্জ হয়ে যাবে।
Vivo Y400 Pro 5G Price
এর দাম ভারতে শুরু হতে পারে 24,999 থেকে। জুন মাসের শেষের দিকে এই ফোন লঞ্চ হওয়ার সম্ভাবনা রয়েছে। আর একবার এই দামে এত ফিচারের সঙ্গে এমন মোবাইল ফোন বাজারে চলে আসলে গ্রাহকদের অনেকটাই সুবিধা হবে বলে মনে করা হচ্ছে।
উপসংহার
যারা স্টাইলিশ ডিজাইন, শক্তিশালী পারফরমেন্স ও 5G সাপোর্ট যুক্ত একটি স্মার্টফোন খুজছেন, তাদের জন্য Vivo Y400 Pro 5G হতে পারে সেরা পছন্দ। AMOLED ডিসপ্লে, Snapdragon প্রসেসর ও 80W চার্জিং সব মিলিয়ে এটি বাজারে চমক সৃষ্টি করতে চলেছে।


