হোন্ডা ভারতের বাজারে নিয়ে এসেছে তাদের জনপ্রিয় সেডান Honda City এর নতুন Hybrid মডেল। এই গাড়িটি কেবল স্টাইলিশই নয়, বরং পরিবেশ বান্ধব প্রযুক্তির সঙ্গে অসাধারণ মাইলেজ দিচ্ছে। এই গাড়ির মূল টার্গেট যারা ফ্যামিলি কার খুঁজছেন এবং একই সঙ্গে ফুয়েল ইকোনমিতে সেরা চান। চলুন এক নজরে জেনে নেওয়া যাক নতুন Honda City Hybrid 2025 সম্পর্কে।
Honda City Hybrid Features
নতুন সিটি হাইব্রিড গাড়ির ডিজাইনে বেশ কিছু পরিবর্তন আনা হয়েছে যাতে এটি আগের তুলনায় আরও আকর্ষণীয় দেখায়। নতুন গ্রিল ও LED হেডল্যাম্প, অ্যারোডাইনামিক বডি শেপ, 16 ইঞ্চির নতুন অ্যালয় হুইল, রিয়ার পার্টে রয়েছে হাইব্রিড ব্যাজিং, যা আলাদা পরিচয় দেয়। গাড়ির ভিতরের দিকেও হোন্ডা নজর দিয়েছে অনেক বেশি। কেবিন অনেকটাই সাইলেন্ট ও আরামদায়ক।
8 ইঞ্চি টাচ স্ক্রিন ইনফোটেইনমেন্ট সিস্টেম, Android Auto ও Apple CarPlay সাপোর্ট, ADAS প্রযুক্তির মাধ্যমে নিরাপত্তায় নতুন মাত্রা, ইকো ও পাওয়ার মোডের মাধ্যমে নিয়ন্ত্রণ যোগ্য পারফরমেন্স,
নতুন হোন্ডা সিটি হাইব্রিড গাড়িতে Honda Sensing প্রযুক্তি যুক্ত রয়েছে যা একাধিক সেফটি ফিচার্স নিশ্চিত করে।
Collision Mitigation Braking System (CMBS), Lane Keeping Assist System (LKAS), Adaptive Cruise Control, Road Departure Mitigation, এই সকল ফিচার গাড়িকে করে তুলেছে আরও সুরক্ষিত ও চালকদের জন্য সুবিধাজনক।
Honda City Engine Capacity
নতুন হোন্ডা সিটি হাইব্রিডে রয়েছে 1.5L Atkinson cycle i-VTEC পেট্রোল ইঞ্জিন, যা EV মোটর সাপোর্টে চালিত হয়। এতে ব্যবহৃত হয়েছে e:HEV হাইব্রিড টেকনোলজি, যা পারফরমেন্স ও ফুয়েল ইকোনমির নিখুত সংমিশ্রণ, দাবি করা হয়েছে, এই গাড়ি প্রতি লিটারে 26.5 কিমি পর্যন্ত মাইলেজ দিতে সক্ষম, e-CVT ট্রান্সমিশন থাকায় ড্রাইভিং এক্সপেরিয়েন্স আরও স্মুথ, তিনটি ড্রাইভ মোড – EV, Hybrid, ও Engine Drive.
Honda City Hybrid 2025 Price
বর্তমানে ভারতের বেশ কয়েকটি শহরে উপলভ্য। এই গাড়ির এক্স শোরুম প্রাইস শুরু হয়েছে প্রায় 19 লক্ষ টাকা থেকে আর যত বেশি ভেরিয়েন্ট থাকবে তত বেশি দাম বৃদ্ধি পাবে বলে মনে করা হচ্ছে। উপলব্ধ রঙ গুলি হল – Obsidian Blue Pearl, Radiant Red Metallic, Platinum White Pearl, Meteoroid Grey Metallic.
উপসংহার
যারা একটি স্টাইলিশ, সেফ ও ফুয়েল এফিশিয়েন্ট সেডান খুজছেন, তাদের জন্য Honda City Hybrid 2025 নিঃসন্দেহে একটি সেরা অপশন। নতুন ডিজাইন, উন্নত সেফটি ফিচার এবং দুর্দান্ত মাইলেজ সব মিলিয়ে এটি চলতি বছরের অন্যতম আকর্ষণীয় গাড়ি হতে চলেছে সেটা বলাই বাহুল্য।


