Poco X7 Pro 5G ফোনের দাম সম্প্রতি ভারতের মার্কেটে কমে গেছে, যা গেম প্রেমীদের ও হাই পারফরমেন্স খোজার ক্রেতাদের জন্য বড়সড় সুখবর। এই ফোনটি আগেই তার শক্তিশালী স্পেসিফিকেশন ও স্টাইলিশ ডিজাইনের জন্য জনপ্রিয় ছিল, এবার আরও সাশ্রয়ী দামে পাওয়ায় এর চাহিদা আরও বেড়ে গেছে।
Poco X7 Pro 5G Features
ফোনে রয়েছে 6.67 ইঞ্চির Full HD+ AMOLED ডিসপ্লে ও 120Hz রিফ্রেশ রেট, যা গেম ও ভিডিও দেখার অভিজ্ঞতাকে আরো স্মুথ করে তোলে। আর ডিসপ্লেতে Dolby Vision এর সাপোর্ট পাওয়া যাবে এবং এরই সঙ্গে Dolby Atmos সাউন্ড এর স্পিকার পাওয়া যাবে যার মাধ্যমে অনেকটাই সুবিধা হবে গ্রাহকদের।
Poco X7 Pro 5G Camera & Battery
ফোনের অন্যতম আকর্ষণ এর বিশাল ব্যাটারি, এতে রয়েছে 6550mAh ব্যাটারি, যা একবার চার্জে দীর্ঘক্ষণ ব্যাকআপ দেয়, সঙ্গে আছে 90W ফাস্ট চার্জিং সাপোর্ট, মাত্র 30 – 40 মিনিটে 80% পর্যন্ত চার্জ হয়ে যায়, এই ফিচারটি বিশেষভাবে গেমার ও হেভি ইউজারদের জন্য উপকারী কারণ অনেক সময় ধরে গেম খেললে চার্জ নষ্ট হয়ে যায়।
ফোনটির ক্যামেরা বিভাগেও রয়েছে নজরকাড়া আপগ্রেড। 50MP প্রাইমারি ক্যামেরা দিয়ে তোলা ছবি হয় একেবারে শার্প ও ডিটেইলড, সঙ্গে আছে 8MP Ultra Wide ও 2MP Macro সেন্সর, যা বিভিন্ন এঙ্গেলে ছবি তোলার সুযোগ দেয়, সেলফির জন্য সামনে রয়েছে 16MP ক্যামেরা, যা ভিডিও কল ও সোশ্যাল মিডিয়ার জন্য একদম পারফেক্ট।
Poco X7 Pro 5G Performance
ফোনে ব্যবহার করা হয়েছে MediaTek Dimensity 8400 সিরিজের শক্তিশালী প্রসেসর, যা হাই এন্ড গেম ও মাল্টিটাস্কিং এর জন্য আদর্শ। 8GB/12GB RAM অপশন, 128GB/256GB/512GB স্টোরেজ বিকল্প, এই স্টোরেজ স্পেস সব ধরনের ইউজারের প্রয়োজন মেটাতে সক্ষম।
Poco X7 Pro 5G Price Drop
ফোনটি বিভিন্ন অনলাইন রিটেইলারে বড় ডিসকাউন্টে পাওয়া যাচ্ছে। সব থেকে বেশি 3000 টাকা ও সঙ্গে Flipkart Axis Bank Credit Card থাকলে আরও 5% অর্থাৎ 750 টাকা ছাড় পাওয়া যাবে। এছাড়াও অনলাইনে ICICI বা HDFC ব্যাংক কার্ড ব্যবহার করে অতিরিক্ত ডিসকাউন্টও মিলছে।
উপসংহার
যারা একটি বাজেটের মধ্যে গেমিং, ফটোগ্রাফি ও লং ব্যাটারি ব্যাকআপ চায়, তাদের জন্য Poco X7 Pro 5G এখনই সেরা অপশন। আরও আপডেট পেতে এবং অনলাইন অফার দেখতে নজর রাখুন Flipkart বা POCO এর পেজে।


