বাজেট ফোনের বাজারে আবারও চমক দিতে চলেছে Vivo. খবর অনুযায়ী, Vivo T4 Lite 5G নামের একটি নতুন স্মার্টফোন ভারতে লঞ্চ হতে চলেছে, যার দাম রাখা হবে 10,000 টাকার নিচে। শক্তিশালী 6000mAh ব্যাটারি, 5G কানেক্টিভিটি সহ একাধিক আকর্ষণীয় ফিচার থাকতে পারে এই ফোনে বিস্তারিত আগেই জেনে নেওয়া যাক।
Vivo T4 Lite 5G Features & Specifications
Vivo T4 Lite ফোনটি দেখতে হবে স্লিম ও স্টাইলিশ। লিক হওয়া রেন্ডারে দেখা গেছে যে এই ফোনটি থাকবে ম্যাট ফিনিশ ও গোল কোণ যুক্ত ডিজাইন নিয়ে, ফোনটির ওজন থাকবে প্রায় 195 গ্রাম যা অনেকটাই হাল্কা বলা যেতে পারে, কালার অপশন হিসেবে থাকতে পারে ব্লু, গ্রে ও ব্ল্যাক। ডিসপ্লে হবে 6.56 ইঞ্চির HD+ LCD, 90Hz রিফ্রেশ রেট সহ।
ফোনটি Android 14 ভিত্তিক Funtouch OS এ চলবে এবং থাকবে নিরাপত্তার জন্য সাইড মাউন্টেড ফিঙ্গার প্রিন্ট সেন্সর। USB Type C পোর্ট, Dual SIM 5G সাপোর্ট, Face Unlock. আর লঞ্চ হওয়ার সময়ে কিছু স্পেসিফিকেশন বদল হতে পারে বলে মনে করা হচ্ছে।
Vivo T4 Lite 5G Camera & Battery
ব্যাটারির দিক থেকে Vivo T4 Lite হবে দুর্দান্ত, 6000mAh ব্যাটারি থাকার সম্ভাবনা, 18W বা তার চেয়ে বেশি ফাস্ট চার্জিং সাপোর্ট, একবার চার্জে অনায়াসে 1 দিনের বেশি ব্যবহার করা যাবে, এমনটাই দাবি করছে টেক এক্সপার্টরা। T4 Lite 5G ফোনে থাকতে পারে ডুয়াল রিয়ার ক্যামেরা সেটআপ, প্রাথমিক ক্যামেরা 50MP, সাথে 2MP ডেপথ সেন্সর, সামনে থাকতে পারে 8MP সেলফি ক্যামেরা।
Vivo T4 Lite 5G Price & Performance
এই বাজেট ফোনে মিড রেঞ্জের পারফরম্যান্স দেওয়ার জন্য থাকতে পারে শক্তিশালী প্রসেসর, Dimensity 6300 5G চিপসেট থাকার সম্ভাবনা বেশি। 4GB/6GB RAM ও 64GB/128GB স্টোরেজ অপশন, এই কনফিগারেশনের ফলে গেমিং, মাল্টি টাস্কিং ও ভিডিও স্ট্রিমিং হবে আরও স্মুথ ও সবথেকে ভালো।
উপসংহার
যারা কম বাজেটে 5G স্মার্টফোন খুঁজছেন এবং ভালো ব্যাটারি লাইফ ও ক্যামেরা চান, তাদের জন্য এটি হতে পারে আদর্শ পছন্দ। বিশেষ করে স্টুডেন্ট, সিনিয়র সিটিজেন ও সাধারণ ইউজারদের জন্য এটি একটি ভ্যালু ফর মানি অপশন হবে।
Vivo T4 Lite 5G স্মার্টফোনটি বাজারে এলে কম দামে দুর্দান্ত ফিচারের একটি অপশন হতে চলেছে। লঞ্চ ডেট এখনো নিশ্চিত না হলেও, আশা করা যাচ্ছে এই মাসের মধ্যেই ফোনটি অফিশিয়ালি আসতে চলেছে। আপনি যদি একটি 5G স্মার্টফোন কিনতে চান 10000 টাকার নিচে, তবে Vivo T4 Lite 5G এর দিকেই নজর রাখুন।


