OnePlus তাদের নতুন স্মার্টফোন OnePlus Nord 5 এবং OnePlus Nord CE5 ভারতের বাজারে আনতে চলেছে 8ই জুলাই 2025. এই দুটি ফোনেই মিলবে উন্নত ক্যামেরা, দীর্ঘস্থায়ী ব্যাটারি এবং শক্তিশালী পারফরম্যান্স। মিড রেঞ্জ সেগমেন্টে এই ফোন দুটি ব্যবহারকারীদের জন্য দারুণ পছন্দ হতে চলেছে।
OnePlus Nord 5 Specifications
ফোন গুলিতে থাকবে 6.74 ইঞ্চির AMOLED ডিসপ্লে, 120Hz রিফ্রেশ রেট সহ। এটি ইউজারকে দেবে স্মুথ স্ক্রলিং ও চোখ ধাঁধানো ভিজ্যুয়াল এক্সপেরিয়েন্স। ইন ডিসপ্লে ফিঙ্গার প্রিন্ট সেন্সর, Gorilla Glass সুরক্ষা। ডিজাইনেও OnePlus তার ইউনিক লুক বজায় রেখেছে স্লিম বডি, প্রিমিয়াম ফিনিশ এবং আকর্ষণীয় কালার অপশন থাকছে।
OnePlus Nord 5 Camera & Battery
এই দুই ফোনেই থাকছে 7100mAh বিশাল ব্যাটারি, যা দীর্ঘক্ষণ গেমিং বা ভিডিও দেখার জন্য একদম পারফেক্ট। 100W SUPERVOOC চার্জিং, একবার চার্জে 2 দিন পর্যন্ত ব্যাকআপ সম্ভব, এত বড় ব্যাটারির সঙ্গে দ্রুত চার্জিং মিলে ফোন ব্যবহার কারীদের জন্য হয়ে উঠবে আরও সুবিধাজনক।
ছবি ও ভিডিও শ্যুটিংয়ের জন্য ফোন দুটিতে থাকছে উন্নতমানের 50MP ক্যামেরা। এতে Sony IMX সেন্সরের ব্যবহার হতে পারে, যা কম আলোতেও দারুণ ছবি তুলতে সাহায্য করে, Ultra wide ও Macro লেন্স যুক্ত ট্রিপল ক্যামেরা সেটআপ, 4K ভিডিও রেকর্ডিং সাপোর্ট, ফোন প্রেমীদের জন্য এটি হতে চলেছে একটি ক্যামেরা ফোকাসড পারফরম্যান্স হ্যান্ডসেট।
OnePlus Nord 5 Performance
Nord 5 এবং CE5 উভয় ফোনেই পাওয়া যাবে Qualcomm Snapdragon সিরিজের শক্তিশালী চিপসেট। বিশেষ করে Nord 5 তে থাকতে পারে Snapdragon 8s Gen 3 প্রসেসর ও Nord CE5 এ থাকবে Mediatek Dimensity 9400 যা হেভি ইউজ এবং মাল্টি টাস্কিংয়ের জন্য আদর্শ। Adreno GPU সহ উন্নত গ্রাফিক্স পারফরম্যান্স, 8GB/12GB পর্যন্ত RAM, গেমারদের জন্য এটি একটি দুর্দান্ত অপশন হয়ে উঠতে পারে।
OnePlus Nord 5 Price
ভারতে Nord CE5 এর দাম শুরু হতে পারে 23,999 থেকে এবং Nord 5 এর দাম শুরু হতে পারে 27,999 থেকে। ফোন দুটি 8 জুলাই লঞ্চ হবে এবং Amazon ও OnePlus Store থেকে কিনতে পাওয়া যাবে। আর এই সম্পর্কে আরও তথ্য পেলে আমরা সবার আগে আপনাদের জানিয়ে দেব।
উপসংহার
যারা একটি ব্যালান্সড পারফরম্যান্স, দুর্দান্ত ব্যাটারি ব্যাকআপ ও ক্যামেরা ফোকাসড ফোন খুঁজছেন, তাদের জন্য OnePlus Nord 5 ও CE5 হতে চলেছে আদর্শ বিকল্প। আপনারা কি এই ফোনের জন্য অপেক্ষা করছেন? নিচে কমেন্টে জানাতে ভুলবেন না!


