POCO-র তরফে নতুন স্মার্টফোন POCO F7 5G ভারতের বাজারে লঞ্চ হতে চলেছে আগামী 24শে জুন। রিপোর্ট অনুযায়ী, এই ফোনে থাকছে একটি বিশাল ব্যাটারি, যা ব্যবহারকারীদের দীর্ঘ সময় ধরে ফোন ব্যবহার করতে সাহায্য করবে। এর পাশাপাশি, নতুন টেকনোলজির মাধ্যমে এই বিশাল ব্যাটারিকে মাত্র কয়েক মিনিটেই চার্জ করা যাবে।
POCO F7 Specs
POCO F7 5G ফোনে থাকতে পারে 6.83 ইঞ্চির AMOLED ডিসপ্লে, যার রিফ্রেশ রেট 120Hz. এতে ব্যবহারকারীরা পাবেন স্মুথ স্ক্রলিং ও বেটার ভিডিও এক্সপেরিয়েন্স, Gorilla Glass প্রটেকশন, 7550mAh ব্যাটারি, 90W HyperCharge দ্রুত চার্জিং, Type C পোর্ট সাপোর্ট করবে এই মোবাইল ফোনে।
POCO F7 Camera
এই ফোনে থাকছে 50MP Sony IMX882 প্রাইমারি ক্যামেরা, যা তুলনায় আরও উন্নত ছবি তুলতে সক্ষম। বিশেষ করে রাতের অন্ধকারে বা কম আলোতেও এই সেন্সর ভালো পারফরম্যান্স দেবে বলে আশা করা হচ্ছে। এর সঙ্গে থাকতে পারে অতিরিক্ত একটি Ultra Wide লেন্স ও ম্যাক্রো সেন্সর। 4K ভিডিও রেকর্ডিং সাপোর্ট, উন্নত AI ফিচার ও ব্যাটারি ফিচার আগেই জানানো হয়েছে।
POCO F7 5G Performance
এই মোবাইলে Qualcomm Snapdragon 8s Gen 3 প্রসেসর ব্যবহার করা হতে পারে। এটি একটি শক্তিশালী 5G প্রসেসর, যা গেমিং ও মাল্টিটাস্কিং-এর জন্য একদম পারফেক্ট। 12GB পর্যন্ত RAM, 256GB স্টোরেজ ভ্যারিয়েন্ট, Android 15 ভিত্তিক HyperOS 2 সহ লঞ্চ হতে চলেছে।
POCO F7 Price
এখনও পর্যন্ত অফিসিয়াল দাম জানা না গেলেও রিপোর্ট অনুযায়ী, এই ফোনের প্রারম্ভিক দাম 26,999 থেকে শুরু হতে পারে। তবে দাম নির্ভর করবে RAM ও স্টোরেজ ভ্যারিয়েন্টের ওপর। 24শে জুন ভারতে ফোনটি লঞ্চ হওয়ার পর Flipkart বা POCO অফিসিয়াল ওয়েবসাইটে এটি বিক্রি শুরু হতে পারে। লঞ্চ অফার হিসেবে থাকতে পারে ব্যাংক ডিসকাউন্ট ও এক্সচেঞ্জ বোনাস।
উপসংহার
POCO F7 5G একটি শক্তিশালী ব্যাটারি ও ক্যামেরা সমৃদ্ধ স্মার্টফোন, যা মিড রেঞ্জ বাজেটে লঞ্চ হতে চলেছে। এর উন্নত ফিচার ও পারফরম্যান্স একে প্রতিদ্বন্দ্বী ব্র্যান্ড গুলির থেকে আলাদা করে তুলবে। আপনি এই নিয়ে কি ভাবছেন নিচে কমেন্ট করে জানাবেন।


