Vivo T4 Lite স্মার্টফোনটি এখনো অফিসিয়ালি লঞ্চ না হলেও, ইতি মধ্যেই এর দাম এবং বেশ কিছু স্পেসিফিকেশন ইন্টারনেটে ফাঁস হয়ে গেছে। ব্যাটারি, আকর্ষণীয় ডিজাইন ও বাজেট ফ্রেন্ডলি দামে এটি বাজারে অন্য ফোনগুলির সঙ্গে টক্কর দিতে প্রস্তুত। Vivo তাদের T সিরিজে ধারাবাহিকভাবে ভালো পারফরম্যান্স ও আকর্ষণীয় ডিজাইন দিয়ে গ্রাহকদের মন জয় করে এসেছে, এবং T4 Lite ও সেই ধারারই এক উদাহরণ।
Vivo T4 Lite Expected Price
ফাস হওয়া তথ্য অনুযায়ী, ভারতে Vivo T4 Lite 5G এর দাম হতে পারে প্রায় 8,999 থেকে 10000 এর মধ্যে। বাজেটের মধ্যে ভালো ফিচার পাওয়ার জন্য যারা অপেক্ষায় ছিলেন, তাদের জন্য এটি দারুণ খবর। দাম লঞ্চের সময় পরিবর্তিত হতে পারে এবং আরও কিছু ক্রেডিট কার্ড বা ব্যাংক অফারের
Vivo T4 Lite Looks & Design
স্মার্টফোনের সবচেয়ে বড় আকর্ষণ হতে চলেছে এর 6000mAh ব্যাটারি। একবার চার্জ দিলেই 1.5 থেকে 2 দিন পর্যন্ত স্বাভাবিক ব্যবহারে চলবে বলে দাবি করা হচ্ছে। দীর্ঘস্থায়ী ব্যাটারি ব্যাকআপ, ফাস্ট চার্জিং সাপোর্ট সম্ভাব্য 18W. Vivo T4 Lite এর ডিজাইন আগের ভার্সন গুলির তুলনায় আরও স্লিম ও প্রিমিয়াম ফিনিশে তৈরি হয়েছে। তরুণদের পছন্দ অনুযায়ী ট্রেন্ডি রঙ ও স্টাইল থাকবে বলে আশা করা হচ্ছে। Sleek & Lightweight ডিজাইন, Premium ফিনিশ ও রঙের বৈচিত্র্য।
Vivo T4 Lite Display & Performance
ফোনটিতে থাকতে পারে একটি 6.56 ইঞ্চি HD+ ডিসপ্লে, যা 90Hz রিফ্রেশ রেট সাপোর্ট করবে। এতে মিডিয়াটেক বা ইউনিসক প্রসেসর ব্যবহার করা হতে পারে, যা দৈনন্দিন কাজের জন্য যথেষ্ট ভালো পারফরম্যান্স দিতে সক্ষম। MediaTek Dimensity 6300 প্রসেসরের সঙ্গে Android 14 ভিত্তিক Funtouch OS.
Vivo T4 Lite Camera
ফোনটিতে থাকতে পারে একটি 50MP প্রাইমারি রিয়ার ক্যামেরা এবং 8MP ফ্রন্ট ক্যামেরা, যা সাধারন ফোটোগ্রাফি ও ভিডিও কলের জন্য যথেষ্ট। AI ফিচার ও নাইট মোড সাপোর্ট। ভিভো টি৪ লাইট বিশেষভাবে তৈরি হয়েছে এমন ব্যবহারকারীদের জন্য, যারা সীমিত বাজেটে ভালো ডিজাইন, ব্যাটারি ও ক্যামেরা চান।
উপসংহার
Vivo T4 Lite এখনো অফিসিয়ালি লঞ্চ হয়নি, তবে আগাম তথ্য বলছে এটি হতে চলেছে বাজেট সেগমেন্টে একটি শক্তিশালী প্রতিযোগী। যারা কম দামে ভালো স্মার্টফোন খুঁজছেন, তাদের জন্য এটি হতে পারে এক আদর্শ পছন্দ। অফিসিয়াল লঞ্চের পর আরও বিস্তারিত তথ্য পাওয়া যাবে, তাই নজর রাখুন Vivo র আপডেটের উপর।


