Xiaomi বাজিমাত করতে চলেছে ফোল্ডেবল স্মার্টফোন মার্কেটে। সম্প্রতি ফাস হয়েছে Xiaomi MIX Flip 2 এর স্পেসিফিকেশন, যা দেখেই চমকে গিয়েছেন টেক দুনিয়ার অনেকে। আগের থেকে আরও পাতলা ডিজাইন, উন্নত ক্যামেরা এবং শক্তিশালী চিপসেট সব মিলিয়ে এটি হতে চলেছে সেরা ফোল্ডেবল ফোন গুলোর একটি।
Xiaomi MIX Flip 2 Specs
এই স্মার্টফোনে থাকছে 6.8 ইঞ্চির AMOLED ফোল্ডেবল ডিসপ্লে, যার রেজোলিউশন Full HD+ এবং রিফ্রেশ রেট 120Hz. এছাড়াও বাইরের ডিসপ্লেটিও আগের থেকে বড় এবং ব্যবহার যোগ্যতা আরও সহজ। ডিসপ্লে সুরক্ষায় থাকবে Gorilla Glass Victus, পাতলা ও হালকা ডিজাইন, মডার্ন ইউজারদের জন্য একদম পারফেক্ট।
Xiaomi MIX Flip 2 Performance
পারফরমেন্সের ক্ষেত্রে Xiaomi কোনও কমতি রাখেনি। ফোনটিতে থাকছে Qualcomm Snapdragon 8 Elite প্রসেসর, যা গেমিং থেকে শুরু করে মাল্টি টাস্কিং সব কিছু অনায়াসে সামলাতে পারবে। 12GB RAM এবং 256GB/512GB স্টোরেজ অপশন, Android 15 ভিত্তিক Hyper OS ইন্টারফেস।
Xiaomi MIX Flip 2 Camera & Battery
ফোল্ডেবল হলেও ক্যামেরায় কোনও কমতি রাখেনি Xiaomi. MIX Flip 2 এ থাকবে 50MP প্রাইমারি সেন্সর ও 12MP আলট্রাওয়াইড লেন্স। সেলফির জন্য থাকছে 32MP ফ্রন্ট ক্যামেরা, 4K ভিডিও রেকর্ডিং সাপোর্ট ও নাইট মোড
ফোনটিতে দেওয়া হতে পারে 5165mAh ব্যাটারি, যা একদিন অনায়াসে চলবে। সঙ্গে থাকছে 67W ফাস্ট চার্জিং সাপোর্ট, যার মাধ্যমে 30 মিনিটেই ফোন 80% পর্যন্ত চার্জ হয়ে যাবে। আর এখন ঘণ্টার পর ঘণ্টা ধরে কখন চার্জ হবে তার জন্য অপেক্ষা করার মত সময় কারোর নেই।
Xiaomi MIX Flip 2 Price
Xiaomi এখনও অফিসিয়ালি কিছু ঘোষণা না করলেও, সূত্রের খবর অনুযায়ী Xiaomi Flip 2 এর দাম শুরু হতে পারে 79,999 থেকে। ভারতে এই ফোনটি জুলাই 2025 এর মধ্যে লঞ্চ হওয়ার সম্ভাবনা রয়েছে। যাঁরা ফোল্ডেবল ফোন চান কিন্তু Samsung Z Flip এর মতো দাম দিতে চান না, তাঁদের জন্য Xiaomi MIX Flip 2 হতে পারে সেরা অপশন।
উপসংহার
যারা নতুন প্রযুক্তির ফোন ব্যবহার করতে ভালোবাসেন, যারা ভালো ক্যামেরা ও ফাস্ট পারফরমেন্স চান, যারা প্রিমিয়াম লুক ও ফিচার খোঁজেন কম দামে। এই ফোল্ডেবল স্মার্টফোনটি নিশ্চিতভাবে বাজারে একটি বড় চমক হয়ে উঠবে। অপেক্ষা এখন শুধু অফিসিয়াল লঞ্চের। আপনি কি Xiaomi MIX Flip 2 কেনার জন্য এক্সাইটেড?


